১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৮:৩৮

ব্রেকিং নিউজ

জয়ের স্বাদ পেল মুস্তাফিজের মুম্বাই

স্পোর্টস ডেস্ক: আগের তিন ম্যাচে বল হাতে দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষেও গত ম্যাচগুলোর মতো অসাধারণ কিছু প্রত্যাশা ছিল তার কাছ থেকে। তবে এই ম্যাচে দলের হয়ে বল হাতে সবচেয়ে বেশি খরুচে ছিলেন মুস্তাফিজ। সেই সঙ্গে পাননি কোনো উইকেটের দেখাও। তবে মুস্তাফিজের এ বিবর্ণ দিনেই এবারের আসরে নিজেদের প্রথম জয় পেল মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাইয়ের ঘরের ...

বৈশ্বিক শান্তি ও নারীর ক্ষমতায়নের ভবিষ্যৎ গড়ে তুলতে হবে-প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি দারিদ্র, বৈষম্য ও সংঘাতমুক্ত সমাজ গঠনের ভিত্তি প্রস্তর হিসেবে বৈশ্বিক শান্তি ও নারীর ক্ষমতায়নের ভবিষ্যৎ গড়ে তুলতে প্রচেষ্টা চালানোর জন্য কমনওয়েলথ নেতৃবৃন্দের প্রতি আহবান জানিয়েছেন। তিনি সমাজে নারীর ক্ষমতায়নের জন্য তাদের যথাযথ শিক্ষাদানের ওপর গুরুত্বারোপ করেন। শেখ হাসিনা বলেন, ‘যথাযথ শিক্ষা ছাড়া নারীর ক্ষমতায়ন সম্ভব নয়। তিনি বলেন, আমরা এমন একটি বিশ্ব দেখতে চাই, ...

আমিন জুয়েলার্স থেকে চুরি হওয়া স্বর্ণ ও টাকা ফরিদগঞ্জে উদ্ধার

চাঁদপুর প্রতিবেদক: রাজধানীর গুলশান-২ ডিসিসি মার্কেটের আমিন জুয়েলার্সের একটি দোকান থেকে চুরি হওয়া স্বর্ণের মধ্য থেকে ২১৭ ভরি স্বর্ণ ও নগদ ১১ লাখ ২৪ হাজার টাকা চাঁদপুরের ফরিদগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার পশ্চিম বড়ালী গ্রামে অভিযান চালিয়ে এসব উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, চুরির সঙ্গে জড়িত সাদ্দাম হোসেনের (২২) পিতা আমান উল্যাহকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা ...

পবিত্র শবে বরাত আগামী ১ মে

নিজস্ব প্রতিবেদক: মঙ্গলবার সন্ধ্যায় দেশের আকাশে পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেছে। আজ বুধবার থেকে শাবান মাস গণনা শুরু হবে। আগামী ১ মে মঙ্গলবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল বরাত পালিত হবে। মঙ্গলবার সন্ধ্যায় বায়তুল মোকাররম মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশাসন) মোয়াজ্জেম হোসেন। শাবান মাসের ...

মেক্সিকো সীমান্তে ১৭১ বাংলাদেশী আটক

আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোর সাথে টেক্সাসের লারেডো সীমান্তে অবৈধ অভিবাসনের উদ্দেশ্যে ২০১৭ সালের অক্টোবর থেকে এপ্রিলের ১২ তারিখ পর্যন্ত ১৭১ জন বাংলাদেশী আটক করা হয়েছে। যুক্তরাষ্ট্রের শুল্ক এবং সীমান্ত সুরক্ষা বিভাগ (সিবিপি) এ তথ্য প্রকাশ করেছে। মেক্সিকোর সাথে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে ঢোকার চেষ্টার সময় তাদের আটক করা হয়। ২০১৭ অর্থ বছরে (অক্টোবর-আগস্ট) ওই একই সীমান্তে ১৮০ জন বাংলাদেশীকে আটক করা হয়েছিল। মেক্সিকো ...

ধামরাইয়ে কথিত বন্দুকযুদ্ধে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক: ঢাকার ধামরাইয়ে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত দলের তিন সদস্য নিহত হয়েছে। র‌্যাব ২-এর কোম্পানি কমান্ডার আনোয়ার রাজ্জাক জানান, আজ মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার ধামরাই-কালামপুর সড়কে চুমবাগ ইউনিয়েনের কেলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে জানালেও র‌্যাব তাদের নাম-ধাম বলতে পারেনি। র‌্যাব-২ এর কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ‘শৈলেন এলাকার একটি বেসরকারি উন্নয়ন ...

কর্মকর্তাকে মারধরের ঘটনায় জবিতে এক শিক্ষার্থী বহিস্কার

জবি প্রতিবেদক: তুচ্ছ বিষয় নিয়ে জবি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের এক কর্মকর্তাকে মারধরের ঘটনায় এক শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের এক বিবৃতিতে বহিষ্কারের কথা জানানো হয়। বহিষ্কৃত শিক্ষার্থী রাজীব বিশ্বাস সমাজবিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার আইডি নং ই ১৫০৪০৪০৯২। বিবৃতিতে বলা হয়, রাজিব বিশ্বাস এর আগে সাময়িকভাবে বহিষ্কৃত ছিল। এখন ...

পদত্যাগ করলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আরাস্তু খান পদত্যাগ করেছেন। আজ মঙ্গলবার ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় তিনি এ পদত্যাগপত্র জমা দেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন। পদত্যাগের পর ইসলামী ব্যাংকের ওয়েবসাইট থেকে চেয়ারম্যান আরাস্তু খানের ছবি সরিয়ে ফেলা হয়েছে। নতুন চেয়ারম্যান নির্বাচন করা হয়েছে ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাজমুল হাসানকে। এর আগে চলতি মাসের ...

নববর্ষ উপলক্ষে মিয়ানমারে সাড়ে আট হাজার বন্দীর মুক্তি

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের প্রেসিডেন্ট মঙ্গলবার সাড়ে আট হাজারেরও বেশি বন্দীকে মুক্তি দেয়ার ঘোষণা দিয়েছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক রাজনৈতিক বন্দীও রয়েছে। দেশটির ঐতিহ্যবাহী নববর্ষ উপলক্ষে বার্ষিক ক্ষমার অংশ হিসেবে এসব বন্দীকে মুক্তি দেয়া হচ্ছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের। গতমাসে দায়িত্ব নেয়া প্রেসিডেন্ট উইন মিন্ত বলেন, নতুন বছর থিংইয়ান উপলক্ষে এসব বন্দীকে মানবিক বিবেচনায় মুক্তি দেয়া হচ্ছে। মিয়ানমারে নতুন বছরকে থিংইয়ান ...

ভারতে বিদেশি পর্যটককে ধর্ষণ, ৫ জনের যাবজ্জীবন

আন্তর্জাতিক ডেস্ক ভারতের রাজধানী দিল্লীতে ডেনমার্কের এক নারীকে গণধর্ষণের ঘটনায় ৫ দোষীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার দিল্লী হাইকোর্টের বিচারপতি এস মুরলীধর ও আই এস মেটার বেঞ্চ জানায়, নির্যাতিতার জবানবন্দি ও ডিএনএ রিপোর্টই দোষীদের জঘন্য অপরাধের সবচেয়ে বড় প্রমাণ। সেই প্রমাণের উপর ভিত্তি করেই আগের শাস্তি বহাল রাখে হাইকোর্ট। ঘটনাটি ২০১৪ সালের ১৪ জানুয়ারির। তখন ভারত-ভ্রমণে এসেছিলেন ওই নারী। প্রায় ...