স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টিতে ৪ হাজার রানের মাইলফলক ছাড়িয়েছেন গত ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। এবার ৩০০ উইকেট ছুঁতে দরকার শুধু ১ উইকেট। সেটি শিকার করতে পারলেই অনন্য রেকর্ডের রাজ্যে ঢুকে যাবেন সাকিব আল হাসান। ইডেন গার্ডেনসে ব্যাট-বল হাতে সমান উজ্জ্বল ছিলেন সাকিব। দলের বিপর্যয়ে ব্যাটিংয়ে নেমে করেন ২১ বলে ২৭ রান। সেই সুবাদে ৪ হাজার রানের মাইলফলক অতিক্রম করেন বিশ্বসেরা ...
ব্রেকিং নিউজ
২০ দলীয় জোটের সভা আজ রাতে
খালেদা জিয়াকে মুক্ত করতে দেশে জোরদার আন্দোলন আসছে: নজরুল
নিজস্ব প্রতিবেদক: কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে দেশে জোরদার আন্দোলন আসছে বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, কঠোর আন্দোলনে না গিয়ে বিএনপি এখন ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের অস্ত্রকে শানিত করছে। আজ বিকালে জাতীয় প্রেসক্লাবে ঢাকাস্থ লক্ষীপুর জেলা জাতীয়তাবাদী সম্মিলিত পরিষদ আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ কথা জানান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, জাতীয়তাবাদী ...
সংসদ বহাল রেখে একাদশ জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে না
মারুফ শরীফ, নিজস্ব প্রতিবেদক : বর্তমান সংসদ বহাল রেখে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে সেটা সকলের কাছে গ্রহণযোগ্য হবে না বলে মতামত দিয়েছেন দেশের বিশিষ্ট বুদ্ধিজীবীগণ। তারা বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে ‘বর্তমান সংসদ বহাল রেখে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে’। যে সংসদে সরকারের এবং সরকার পক্ষীয় অত্যন্ত ক্ষমতাধর ৩৫০ জন এমপি আছেন, সেখানে ...
বিসিবির চুক্তি থেকে বাদ পড়লেন ৬ ক্রিকেটার
স্পোর্টস ডেস্ক: গত বছর বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা ১৬ ক্রিকেটারের মধ্য থেকে ৬ জনকে বাদ দেয়া হয়েছে। বুধবার বিসিবির কার্যনির্বাহী কমিটির সভা শেষে সাংবাদিকদের সামনে এ ঘোষণা দেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। বাদ পড়া ক্রিকেটারদের মধ্যে রয়েছেন- সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, কামরুল ইসলাম রাব্বি, ইমরুল কায়েস, তাসকিন আহমেদ এবং সাব্বির রহমান। এর মধ্যে শৃঙ্খলা ভঙ্গের কারণে সাব্বির রহমান বাদ ...
খালেদা জিয়ার বাসভবন থেকে নিরাপত্তা পুলিশ প্রত্যাহার
মারুফ শরীফ, নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবনের সামনে থেকে দায়িত্বরত পুলিশের চারজন সদস্যকে প্রত্যাহার করে নেয়া হয়েছে। চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানান। শামসুদ্দিন দিদার জানান, আজ বুধবার বিকাল চারটায় চেয়ারপারসনের বাসার সামনে নিরাপত্তায় নিয়োজিত চারজন পুলিশ সদস্যকে সরিয়ে নেয়া হয়। যারা বেগম খালেদা জিয়ার বাসার সামনে দীর্ঘদিন ধরে নিরাপত্তার দায়িত্বে ছিলেন। ...
শ্রীমঙ্গলে প্রশ্নফাঁস চক্রের ৪ সদস্য আটক
মৌলভীবাজার প্রতিবেদক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রশ্নফাঁসকারী চক্রের ৪ সদস্যকে আটক করেছে র্যাব। মঙ্গলবার রাতে শ্রীমঙ্গল শহর ও শহরতলীর বিভিন্ন এলাকা থেকে এদের আটক করা হয়। আটককৃতরা হলো- উপজেলার বিরাহিমপুর এলাকার মো. শওকত হোসেন (১৯), মোঃ সৌরভ হোসেন (২১), শ্যামলী আবাসিক এলাকার মো. আব্দুল কাদির (১৭) ও মুসলিম বাগ এলাকার মো. হৃদয় মিয়া (১৭) । শ্রীমঙ্গল র্যাব-৯ ক্যাম্প সূত্র জানায়, গোপন সংবাদের ...
রাজশাহীর গোদাগাড়ীতে ৬ নারীসহ ৭ জঙ্গি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ীতে ৬ নারীসহ সাত জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোরে গোদাগাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা পুলিশ তাদের গ্রেপ্তার করে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শখা) সুমিত চৌধুরী। গ্রেফতারদের পরিচয়সহ বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি। সুমিত চৌধুরী বলেন, গত ১৪ এপ্রিল গোদাগাড়ী এলাকায় বর্ষবরণের অনুষ্ঠান বিরোধী লিফলেট বিতরণ করা হয়। বেশ কয়েকজন ...
রাজীবের ভাইদের শিক্ষার দায়িত্ব নেবে সরকার
নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে দুই বাসের চাপায় পড়ে হাত হারিয়ে জীবন হারানো রাজীব হোসেনের দুই ছোট ভাইয়ের শিক্ষা এবং চাকরির নিশ্চয়তা দিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন। এরই মধ্যে দুই কিশোরকে সরকারি শিশু পরিবারে নেয়ার নির্দেশ জারি হয়েছে। মন্ত্রী জানান, রাজীবের দুই ভাই ১৪ বছর বয়সী আবদুল্লাহ হৃদয় এবং ১৫ বছর বয়সী মেহেদী হাসান বাপ্পী যত পড়াশোনা করতে চায়, তার ব্যবস্থা ...
নারায়ণগঞ্জে দুই জেএমবি সদস্যের ২০ বছরের কারাদণ্ড
নারায়ণগঞ্জ প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় করা বিস্ফোরকদ্রব্য আইনের একটি মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি`র দুই সদস্যকে ২০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। আজ বুধবার (১৮ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ বিশেষ ট্রাইব্যুনাল ৭-এর বিচারক মো. আ. হান্নানের আদালত এ রায় ঘোষণা করেন। এর আগে ১১ এপ্রিল জেএমবি সদস্য ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর