স্পোর্টস ডেস্ক: এএফসি কাপে হ্যাটট্রিক হারের শঙ্কা নিয়ে মাঠে নেমে ৩-০ গোলের দাপুটে জয়। দেয়ালে পিঠ ঠেকে গেলে কতটা দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ানো যায়, তা–ই করে দেখাল আবাহনী লিমিটেড। তা–ও আবার ভারতের মাটিতে তাদের আই লিগ চ্যাম্পিয়ন আইজল এফসিকে মাটিতে নামিয়ে। একটি করে গোল করেছেন রুবেল মিয়া, এলিসন উদোকা ও সেইয়া কোজিমা। মালদ্বীপের নিউ রেডিয়ান্ট ও ভারতের বেঙ্গালুরু এফসির বিপক্ষে টানা ...
ব্রেকিং নিউজ
রাতে মুখোমুখি সাকিব-মোস্তাফিজ
স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের(আইপিএল) সপ্তম ম্যাচে আজ মোস্তাফিজের মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দ্রাবাদ। ম্যাচটি শুরু হবে বাংলদেশ সময় রাত সাড়ে আটটায়। বাংলাদেশি ক্রিকেট ভক্তদের আইপিএল দেখার মূল আকর্ষন হলো সাকিব-মোস্তাফিজ। তাই এই দুই জনের খেলাকে কেন্দ্র করেই যত উত্তেজনা সবার মাঝে। আইপিএলের এবারের আসরে সম্পূর্ণ নতুন দু্ই দলে দুই বাংলাদেশি তারকা। সাকিব আল হাসান আইপিএলে ...
বেড়েছে ইলিশের দাম
নিজস্ব প্রতিবেদক: জাটকা রক্ষা ও ইলিশ উৎপাদন বাড়াতে চাঁদপুরসহ দেশের পাঁচটি অভয়াশ্রম এলাকায় ইলিশ আহরণ, পরিবহন ও বিক্রি নিষিদ্ধ করেছে মৎস্য অধিদফতর। তবুও বৈশাখকে ঘিরে বাজারে আসছে প্রচুর পরিমাণ ইলিশ। দামও আকাশচুম্বী। বাজার বিশ্লেষকরা বলছেন, পহেলা বৈশাখকে ঘিরে রমরমা বাণিজ্য হয় ইলিশের। তাই নদী থেকে অবাধে ধরা হচ্ছে ইলিশ, পাশাপাশি হিমাগারে সংরক্ষণ করা ইলিশও বাজারে আসছে। এ বিষয়ে মৎস্য অধিদফতরের ...
রোনাল্ডোর গোলে সেমিফাইনালে রিয়াল
স্পোর্টস ডেস্ক: আগের দিন বার্সেলোনার বিপক্ষে রূপকথার গল্পের জন্ম দিয়েছে এএস রোমা। তার রেশ না কাটতেই আরেকটি অসাধারণ গল্প লিখছিল জুভেন্টাস। তবে তাতে রঙ তুলির শেষ আঁচড় দিতে পারেনি ইতালির ক্লাবটি। এতে রিয়াল মাদ্রিদের কানের পাশ দিয়েই চলে গেল গুলিটা। যোগ করা সময়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর একমাত্র গোলে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠেছে দলটি। সেমিফাইনালের টিকিট পেতে হলে কী করতে হতো তা ...
আজ আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে আন্দোলকারীরা
নিজস্ব প্রতিবেদক: কোটা থাকবে না- জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন ঘোষণার পর কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল দশটায় তারা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে। আন্দোলনকারীরা বলেছেন, কোটা সংস্কার নিয়ে সংসদে দেয়া মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য কতটুকু আইনসঙ্গত তা রাতে পর্যালোচনা করে বৃহস্পতিবার সকাল দশটায় রাজু ভাস্কর্যের সামনে তারা নিজেদের সিদ্ধান্ত ঘোষণা করবেন। আজকের মতো তারা অবস্থান মুলতবি ঘোষণা করেছে। ...
ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনায় শাহবাগ থানায় ৪ মামলা
নিজস্ব প্রতিবেদক: কোটা সংস্কারের আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সংঘর্ষ এবং উপাচার্যের বাসায় হামলা ও ভাংচুরের অভিযোগে শাহবাগ থানায় ৪টি মামলা দায়ের করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার ব্রেকিংনিউজকে জানান পুলিশের বিশেষ শাখার (এসবি) পক্ষ থেকে করা একটি মামলাসহ মোট চারটি মামলা হয়েছে। মামলায় মোট কয়জনকে আসামি করা হয়েছে সেসব বিষয়ে কোনো তথ্য এখন পর্যন্ত ...
সৌদি বিমানবন্দরে হুথিদের ড্রোন হামলা
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের আসির প্রদেশে আবহা বিমানবন্দরে হামলা চালিয়েছে ইয়েমেন। দেশটির বিমানবাহিনী ড্রোনের সাহায্যে সৌদির ওই বিমানবন্দরের পাশাপাশি জিযান প্রদেশের একটি তেল স্থাপনায় হামলা চালিয়েছে। দুই বছর আগে ইয়েমেনের সশস্ত্র সংগঠন আনসারুল্লাহ নিজস্ব প্রযুক্তিতে নির্মিত ড্রোন কাসেফ-১ উদ্বোধন করে বলেছিল, ড্রোনটির সক্ষমতা বাড়িয়ে এমন পর্যায়ে নিতে হবে যাতে তা দীর্ঘ পথ পাড়ি দিতে পারে। ওই ড্রোনটি বর্তমানে ৩০ কেজি ...
২২২ শিক্ষককে এমপিওভুক্তির নির্দেশ দিলেন হাইকোর্ট
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২২২ শিক্ষককে এমপিও দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। ভোলার আলতাজের রহমান ডিগ্রি কলেজের শিক্ষক মো. সারোয়ার হোসেন, মেহেরপুরের গাংনী পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক আশরাফ হোসেনহ ২২২ শিক্ষকের করা পৃথক ৫টি রিট আবেদনে এ রায় দেন আদালত। আদালতে রিট ...
সরকারি চাকরিতে কোটা পদ্ধতিই বাতিল : সংসদে প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে গত কয়েক দিন ধরে যে আন্দোলন চলছে, তার সূত্র ধরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারি চাকরিতে কোটা পদ্ধতিই বাতিল। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বুধবার বিকেল ৫টায় অধিবেশন শুরু হয়। কোটাসংস্কার নিয়ে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানকের প্রশ্নের জবাবে একথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেছেন, ‘কোটা নিয়ে যখন এতকিছু, তখন কোটাই ...
খুলনায় ৬ লাখ টাকার চিংড়ি পোনা জব্দ, আটক ৯
খুলনা প্রতিবেদক: খুলনায় ৬ লাখ ৩০ হাজার টাকার গলদা চিংড়ির পোনা (রেণু) জব্দ করেছে কোস্টগার্ড। ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে তা পাচার করা হয়েছিল। বুধবার সকালে নগরীর খানজাহান আলী (রহ) সেতু এলাকায় অভিযান চালিয়ে এ পোনা জব্দ করা হয়। এসময় একটি প্রাইভেটকার ও ৪টি মোটরসাইকেলসহ ৯জনকে আটক করা হয়। তারা হচ্ছে- অনুপম মণ্ডল (৩২), মো. বিল্লাল হোসেন (২২), রবিউল ইসলাম (৩৪), ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর