মারুফ শরীফ, নিজস্ব প্ররতিবেদক : বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করে বলেছেন, কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের শান্তিপূর্ণ কর্মসূচিকে ভিন্ন খাতে নিয়ে যেতে সরকারিই তাদের ‘এজেন্ট’ দিয়ে ঢাবি ভিসির বাসভবনে হামলা করা হয়েছে। তিনি বলেন, দুই ঘণ্টাব্যাপী হামলা চলাকালে পুলিশ কাউকে আটক কিংবা গ্রফতার করেনি। এ হামলা পরিকল্পিত এবং উদ্দেশ্যমূলক। আজ মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির ...
ব্রেকিং নিউজ
ভুল সেটের প্রশ্নে এইচএসসির আইসিটি পরীক্ষা
নিজস্ব প্রতিবেদক: জামালপুর ও গাজীপুরের দুটি কেন্দ্রে এইচএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের এমসিকিউ পরীক্ষা ভুল প্রশ্নে অনুষ্ঠিত হওয়ায় তুলকালাম ঘটনার অবতারণা হয়েছে। এ খবর প্রকাশ পেলে এই দুটি কেন্দ্রের পরীক্ষার্থীরাই বিক্ষুব্ধ হয়ে ওঠে। তবে গাজীপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান, সড়ক অবরোধ ও বিক্ষোভের ঘটনাও ঘটেছে। জামালপুর সংবাদদাতা সেলিম আব্বাস জানান, সোমবার এইচএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) ...
কলকাতা-চেন্নাই ম্যাচ নিয়ে সংশয়
স্পোর্টস ডেস্ক: আজ সন্ধ্যায় তামিলনাড়ুতে গড়ানোর কথা এবারের আইপিএলের পঞ্চম ম্যাচ। ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সকে আতিথ্য দেবে চেন্নাই সুপার কিংস। তবে অশনিসংকেত হয়ে দেখা দিয়েছে কাভেরী নদীর পানির হিস্যা নিয়ে আন্দোলন। আরও এক দফা আন্দোলনে নেমেছেন তামিলনাড়ুর অধিবাসীরা। প্রাণকেন্দ্র চিপাউক স্টেডিয়ামের চারপাশ। শঙ্কা জেগেছে, এ আন্দোলনের মুখে ম্যাচটি নির্বিঘ্নে হবে তো? ম্যাচটি বাতিল বা স্থগিত করতে চাপ দিয়ে যাচ্ছেন ...
ভারতে বাস খাদে: নিহত ২৭
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের হিমাচল প্রদেশের কাংড়া জেলায় স্কুলশিক্ষার্থীদের বহনকারী একটি বাস খাদে পড়ে চালক ও দুই শিক্ষকসহ অন্তত ৩০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৭টি শিশু। কাংড়া জেলার নুরপুরের চেলি গ্রামে সোমবার এ দুর্ঘটনা ঘটে। ওই বাসে করে ওয়াজির রাম সিং মেমোরিয়াল স্কুলের শিক্ষার্থীরা বাড়ি ফিরছিল। মারা যাওয়া শিশুদের বয়স ১০ বছরের নিচে। হিমাচল প্রদেশের শিক্ষামন্ত্রী সুরেশ ভরদ্বাজ হতাহতের খবর ...
গোপালগঞ্জে পরিবহন ধর্মঘট অব্যাহত
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে কলেজ ছাত্র নিহতের জেরে বাস পোড়ানোর ঘটনায় ও মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে জেলা বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট দ্বিতীয় দিনের মতো অব্যাহত রয়েছে। মঙ্গলবার (১০ এপ্রিল) ধর্মঘটের দ্বিতীয় দিনে গোপালগঞ্জ থেকে অভ্যন্তরীণ রুটে কোনো বাস ছেড়ে যায়নি। ভোগান্তিতে পড়েছেন এ সব রুটে চলাচলরত সাধারণ যাত্রীরা। ইজিবাইক, ভ্যানে-রিকশা অথবা পায়ে হেটে নিজ ...
সিরিয়া ইস্যুতে আবারো উত্তপ্ত নিরাপত্তা পরিষদ
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়া ইস্যুতে আবারও রুশ-মার্কিন পাল্টাপাল্টি হুমকিতে উত্তপ্ত হলো জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। গতকাল সোমবার যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্সসহ ছয়টি দেশের আহ্বানে জরুরী বৈঠক বসে নিরাপত্তা পরিষদে। বৈঠকে দুমায় রাসায়নিক গ্যাস হামলার ঘটনায় আসাদ প্রশাসনকে দায়ী করে রাশিয়া এবং সিরিয়ান সামরিক অবস্থানে হামলার হুঁশিয়ারি দেয় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের অভিযোগ, বিদ্রোহীদের দমনের নামে নিরপরাধ শিশু এবং বেসামরিক নাগরিকদের ওপর রাসায়নিক হামলা চালাচ্ছে আসাদ ...
সিলেটে বিএনপির সমাবেশ আজ
নিজস্ব প্রতিবেদক: কারাবন্দি দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ সিলেটে বিভাগীয় সমাবেশ করবে বিএনপি। মঙ্গলবার (১০ এপ্রিল) বেলা ২টায় নগরীর রেজিস্ট্রারি মাঠে সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও দলের সিনিয়র নেতারা বক্তব্য রাখবেন। বিএনপির পক্ষ থেকে সমাবেশের জন্য নগরীর কোর্টপয়েন্ট চাওয়া হয়েছিল পুলিশের কাছে। তবে পুলিশ ...
ট্রাম্পের আইনজীবীর দপ্তরে এফবিআইয়ের অভিযান
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেনের দপ্তরে অভিযান চালিয়েছে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা এফবিআই। ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের রাশিয়ার ভূমিকা নিয়ে তদন্তকারী বিশেষ কৌসুলি রবার্ট মুয়েলারের তদন্তের অংশ হিসাবেই এই অভিযান বলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন। নিউইয়র্কের ওই কার্যালয় থেকে মি. কোহেন আর তার গ্রাহকদের সঙ্গে যোগাযোগের অনেক নথিপত্র জব্দ করা হয়েছে বলে ...
লাইফ সাপোর্টে বাসচাপায় হাত হারানো রাজিব
নিজস্ব প্রতিবেদক: দুই বাসের চাপায় হাত হারানো কলেজছাত্র রাজীব হোসেনের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিকস বিভাগের প্রধান শামসুজ্জামান শাহীন জানান, মাথায় আঘাতজনিত কারণে রাজীবের নিউরোলজিক্যাল অবস্থার অবনতি ঘটেছে। এছাড়া শ্বাসকষ্ট বেড়ে যাওয়ার রাজীবকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। প্রতিদিনের মতো গত ৩ এপ্রিল বিআরটিসির ...
‘চলো চলো-ঢাকা চলো’ নতুন কর্মসূচি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: সরকারের সঙ্গে সচিবালয়ে বৈঠকের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সমন্বয়ক বিপাশা চৌধুরী বলেছেন, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। সেই সাথে আগামী ১৬ এপ্রিল দাবি আদায়ে চলো চলো ঢাকা চলো কর্মসূচির ঘোষণা দেন তিনি। সোমবার রাত সাড়ে ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর