১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৮:২৩

ব্রেকিং নিউজ

রাতে হায়দ্রাবাদের হয়ে মাঠে নামছেন সাকিব

স্পোর্টস ডেস্ক: আইপিএল-এর ৬ আসরে রান করেছেন ৪৯৮, স্ট্রাইক রেট ১৩০.৩৬। আর উইকেট নিয়েছেন ৪৩টি। আর এসব কীর্তিই গড়েছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। দলের শিরোপার অংশীদার হয়েছেন দুইবার। এই পরিসংখ্যান নিয়েই আইপিএল-এ সপ্তমবারের মতো নামছেন বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসান। এবার নামছেন অবশ্য নতুন দলের হয়ে। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে রাজস্থান রয়্যালসের বিপক্ষে সোমবার রাত ৮.৩০ মিনিটে মাঠে নামবেন সাকিব। ...

বিশ্বজুড়ে ফের সাইবার হামলা

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বিশ্বজুড়ে ফের সাইবার হামলা চালানো হয়েছে। ভয়াবহ এ সাইবার হামলায় বিভিন্ন দেশের অন্তত ২ লাখ রাউটার আক্রান্ত হয়েছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের কম্পিউটারগুলো। এর আগে গত বছরের জানুয়ারিতে সারা বিশ্বের প্রায় ২০০টি দেশ সাইবার হামলার শিকার হয়েছিল। বেশ কয়েকটি দেশে একসঙ্গে সাইবার আক্রমণ চালিয়েছে হ্যাকাররা। এর মধ্যে ইরানের ডেটা সেন্টারও ...

বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক চলছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শুরু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টায় রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় বৈঠকটি শুরু হয়েছে। বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক এবং ভারতের পক্ষে দেশটির পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখলে। গতকাল রোববার বিকালে তিন দিনের সফরে ঢাকায় আসেন ভারতের নতুন পররাষ্ট্র সচিব বিজয় গোখলে। পররাষ্ট্র সচিব হিসেবে বাংলাদেশে তার এটি প্রথম ...

গোপালগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে কলেজছাত্র নিহতের জের ধরে বাস পোড়ানোর প্রতিবাদে ও মহাসড়ক দিয়ে অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে জেলা বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। আজ সোমবার ভোর ৬টা থেকে ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে ঢাকা, খুলনা, মাদারীপুর, বরিশালসহ দূরপাল্লা ও জেলার অভ্যন্তরীণ রুটে কোনো বাস ছেড়ে যায়নি। ফলে ঢাকা-খুলনা মহাসড়ক এক রকম ফাঁকা হয়ে পড়েছে। ...

সিরিয়ার হোমস শহরে মিসাইল হামলা

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় হোমস শহরে টি-ফোর নামের একটি বিমানঘাঁটিতে মিসাইল হামলা হয়েছে। সোমবার এই হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে। সিরিয়ান গণমাধ্যম জানিয়েছে, সিরিয়ার বিমানবাহিনী আটটি মিসাইল ভূপাতিত করেছে। ওই হামলা একটি মার্কিন আগ্রাসন হয়ে থাকতে পারে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই মুহূর্তে প্রতিরক্ষা মন্ত্রণালয় সিরিয়ায় কোনো বিমান হামলা চালাচ্ছে না। এদিকে, ...

বুশের বাড়িতে সৌদি যুবরাজ

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান একের পর এক মুসলিমবিদ্বেষী নেতাদের সঙ্গে বৈঠক করে চলেছেন। বিশেষ করে ইরান ও হিজবুল্লাহ ইস্যুতে বিশ্ব নেতাদের সমর্থন আদায়ে তিনি ইতিমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এবার ইরাক আগ্রাসনের মূল হোতা জর্জ ডব্লিউ বুশ ও তার বাবা জর্জ এইচ ডব্লিউ বুশের সঙ্গে সাক্ষাৎ করেন প্রিন্স সালমান। ...

আন্দোলনকারীদের লক্ষ্য করে ছাত্রলীগের গুলির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের লক্ষ করে ছাত্রলীগের মিছিল থেকে গুলি ছোড়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, আজ সোমবার সকাল ছয়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভনের সামনে থেকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলে থাকা বেশির ভাগই ঢাকা কলেজসহ শহরের বিভিন্ন জায়গা থেকে ...

দুই সিটিতে বিএনপির প্রার্থী ঘোষণা আজ

নিজস্ব প্রতিবেদক: আগামী ১৫ মে হতে যাওয়া গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করা হলেও চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়নি। তবে আজ সোমবার সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দুই সিটির নির্বাচনে দলের প্রার্থী ঘোষণা করার কথা রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক দলটির মনোনয়ন বোর্ডের সূত্র গনমাধ্যমকে এ তথ্য জানান। গতকাল রোববার বিএনপির মনোনয়ন বোর্ডে দুই ...

নারায়ণগঞ্জে ভুয়া প্রশ্নপত্র’ ফাঁসচক্রের তিনজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ভুয়া প্রশ্নপত্র ফাঁসচক্র এবং পরীক্ষা কেন্দ্রের ভেতর থেকে ফেসবুক ম্যাসেঞ্জারে উত্তরপত্র ও প্রশ্নপত্র আদান-প্রদানের ঘটনায় পাঁচ দিনের মধ্যে এ চক্রের তিনজনকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জে অবস্থিত র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)। রবিবার দুপুরে র‌্যাব-১১ এর সিনিয়র সহকারী পরিচালক সিনিয়র সহকারী এএসপি মো. জসিম উদ্দীন চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‌্যাব-১১ জানায়, ভুয়া ...

শাহবাগে আন্দোলনকারীদের লাঠিপেটা ও কাঁদানে গ্যাসে ছত্রভঙ্গ

নিজস্ব প্রতিবেদক: চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শাহবাগে অবস্থান নেয়া আন্দোলনকারীদের লাঠিপেটা ও কাঁদানে গ্যাস ছুড়ে সেখান থেকে তাদের সরিয়ে দিয়েছে পুলিশ। রবিবার রাত পৌনে আটটার দিকে পুলিশ আন্দোলনকারীদের বিরুদ্ধে ‘অ্যাকশনে’ যায় বলে জানান আমাদের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি। এর আগে পুলিশ আন্দোলনকারীদের সেখান থেকে সরে যেতে তাদের সঙ্গে আলোচনা করে। তবে কোটা সংস্কারে সুনির্দিষ্ট আশ্বাস না পেলে শাহবাগের অবস্থান থেকে সরবে না ...