১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৯:২৮

ব্রেকিং নিউজ

আ’লীগের সন্ত্রাসীরা দুই সিটিতে সশস্ত্র মহড়া দিচ্ছে : রিজভী

মারুফ শরীফ, নিজস্ব প্রতিবেদক : বিএনপির জ্যেষ্ঠ যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, আসন্ন দুই সিটিতে মেয়র নির্বাচন উপলক্ষে এলাকায় এলাকায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা সশস্ত্র মহড়া দিচ্ছে। আওয়ামী সন্ত্রাসীদের হাতে হাতে বৈধ-অবৈধ অস্ত্রের ছড়াছড়ি। বৈধ অস্ত্র জমা ও অবৈধ অস্ত্র উদ্ধারের কোন ব্যবস্থা এখনো নেয়নি প্রশাসন। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরীর আহ্বান করে রিজভী বলেন, দুই সিটিতে সরকার দলীয় নেতাকর্মীরা ...

আফ্রিদিকে পেছনে ফেলার সুযোগ সাকিবের

স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কোলকাতা নাইট রাইডার্সের হয়ে সাত বছর খেলছেন বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। তবে চলতি আসরে তিনি খেলবেন সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে। ৯ এপ্রিল প্রথম ম্যাচ খেলবেন তিনি। তবে আইপিএলের এই আসরে পাকিস্তানের অলরাউন্ডারের শহীদ আফ্রিদিকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ থাকছে সাকিবের সামনে। রাজস্থান রয়্যালসের বিপক্ষে আগামী ম্যাচটি হবে সাকিবের টি-টোয়েন্টি ক্যারিয়ারের ২৫৫ নম্বর ম্যাচ। ...

আজই ৩৯তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে

নিজস্ব প্রতিবেদক: আজই ৩৯ তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ রবিবার দুপুরে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের প্রতিষ্ঠা দিবসে সভাপতির বক্তব্যে পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক এ ঘোষণা দেন। এই বিসিএসের মাধ্যমে স্বাস্থ্য ক্যাডারে চিকিৎসক নিয়োগ দেয়া হবে। দৈনিকদেশজনতা/ আই সি

আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর অদূরে সাভার আশুলিয়ায় একটি বাড়িতে গ্যাসের লাইন বিস্ফোরণে তিনজন দগ্ধসহ ৯ জন আহত হয়েছেন। এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। রোববার ভোর পাঁচটার দিকে আশুলিয়ার ভাদাইল এলাকার মোহাব্বত আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- বগুড়ার শেরপুর থানার বাগড়া হঠাৎপাড়া গ্রামের আলমগীর হোসেন (৪০), তার স্ত্রী আফরোজা খাতুন (৩০) ও ছেলে আলামিন (১২)। আলমগীর হোসেন আশুলিয়ার পুরাতন ডিইপিজেডে ...

বিকেলে বসছে সংসদ অধিবেশন

নিজস্ব প্রতিবেদক: ১০ম জাতীয় সংসদের ২০তম অধিবেশন শুরু হচ্ছে আজ ৮ এপ্রিল (রবিবার)। বিকেল পাঁচটায় সংসদ অধিবেশন শুরু হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহবান করেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন বসবে। এর আগে তার সভাপতিত্বে কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ নির্ধারণ করা হবে। বর্তমান সরকারের মেয়াদের শেষ বছরের বাজেট-পূর্ববর্তী ...

কমনওয়েলথ গেমসে রৌপ্য জিতলেন বাকী

স্পোর্টস ডেস্ক: কমনওয়েলথ গেমসে বাংলাদেশের হয়ে প্রথম পদক অর্জন করেছেন শুটার আবদুল্লাহ হেল বাকী। ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য জিতেছেন এই তারকা। আজ রোববার নিজেদের প্রথম পদক জিতেছে বাংলাদেশ। আর তা আসলো আব্দুল্লাহ হেল বাকীর হাত ধরে, শ্যুটিংয়ে। কমনওয়েলথ গেমসে বাংলাদেশের হয়ে প্রথম পদক অর্জন করেছেন শুটার আবদুল্লাহ হেল বাকী। ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য জিতেছেন এই তারকা। আজ রোববার ...

সিরিয়ার বিষাক্ত গ্যাস হামলা: নিহত ৭০

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার ‘দুমায়’ বিষাক্ত গ্যাস হামলার গঠনা ঘটেছে। আর  এ টনায় অন্তত ৭০ জন নিহতের খবর পাওয়া গেছে। বিদ্রোহী অধ্যুষিত পূর্ব ঘৌটার সর্বশেষ এই শহরে এই হামলায় নিহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা রয়েছে। বিবিসি জানায়, স্বেচ্ছাসেবী সংগঠন ‘হোয়াইট হেলমেটস’ তাদের টুইট বার্তায় এ খবর জানিয়েছে। তারা আরো জানায়, নিহতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা রয়েছে। তবে এ খবরকে বিদ্রোহীদের ...

ঘুষ কেলেংকারি: ব্রাজিলের সাবেক প্রেসিডেন্টের আত্মসমর্পণ

আন্তর্জাতিক ডেস্ক: ঘুষ নেয়ার অভিযোগে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা শেষ পর্যন্ত পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী, ৭২ বছর বয়সী সাবেক এই শ্রমিক নেতাকে জেলে যেতেই হচ্ছে।তবে প্রথম তিনি আদালতের আদেশ প্রত্যাখ্যান করেছিলেন। পরে তিনি স্টিল শ্রমিক ইউনিয়নের একটি কার্যালয়ে শ্রমিকদের নিয়ে অবস্থান নেন। সেখানেই তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করার ঘোষণা দেন। লুলা এ ...

ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় আসছেন আজ

নিজস্ব প্রতিবেদক: ভারতের পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখলে তিন দিনের সফরে আজ রোববার বিকালে ঢাকায় আসছেন। বিকাল ৪টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছাবেন তিনি। এরপর পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক ভারতীয় পররাষ্ট্র সচিবকে হজরত শাহজালাল বিমানবন্দরে স্বাগত জানাবেন। ভারতের পররাষ্ট্র সচিবের দায়িত্ব নেয়ার পর গোখলের প্রথম বাংলাদেশ সফর হওয়ায় স্বাভাবিকভাবে এটি একটি পরিচিতিমূলক সফর। তবে দুই দেশের জাতীয় নির্বাচনের আগে তার ...

নিউইয়র্কে ট্রাম্প টাওয়ারে আগুন: নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ট্রাম্প টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । আর এ ঘটনায় ১ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো কমপক্ষে ৪ জন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে নিউইয়র্কের ফায়ার সার্ভিস বিভাগ। বিবিসি এক খবরে জানিয়েছে, ট্রাম্প টাওয়ারের ৫০তম তলায় আগুনের সূত্রপাত হয়। সেখানে বাড়ি ও অফিস রয়েছে। গতকাল শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় এই অগ্নিকাণ্ডের ...