১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৮:২২

ব্রেকিং নিউজ

বিএনপির খুলনার সিটি মেয়র প্রার্থীদের সাক্ষাৎকার শেষ গাজীপুর শুরু

মারুফ শরীফ, নিজস্ব প্রতিবেদক : বিএনপির টিকিটে এবং ধানের শীষ প্রতীক নিয়ে খুলনা সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করতে আগ্রহী মেয়র প্রার্থীদের সাক্ষাৎকার শেষ হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত চলছে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের সাক্ষাৎকার। আজ রোববার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দুই সিটির মেয়র প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু হয়, প্রার্থী মনোনয়ন বোর্ড এ সাক্ষাৎকার নেয়। দুই সিটি ...

গোপালগঞ্জ ও বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪ ,আহত ১৫

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জ ও বগুড়ায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এরমধ্যে রবিবার সকাল ১০টার দিকে গোপালগঞ্জ সদরের ঢাকা-খুলনা মহাসড়কের গোপিনাথপুর শরীফপাড়ায় দুর্ঘটনায় পলিটেকনিকের এক শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫জন। অন্যদিকে বগুড়ায় শাজাহানপুর রানীরহাটে সকালে একটি সিএনজি অটো রিকশাকে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে দুই জন নিহত এবং দুই জন আহত হয়েছেন। গোপালগঞ্জ সদর উপজেলার গোপিনাথপুর শরীফপাড়ায় গোপালগঞ্জে যাত্রীবাহী একটি লোকাল ...

বর্জ্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গঠনে হাইকোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক: চিকিৎসা প্রতিষ্ঠানের বর্জ্য পরিশোধনাগার স্থাপন এবং দেশের প্রতিটি প্রশাসনিক বিভাগে বর্জ্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গঠনে রুল জারি করেছেন হাইকোর্ট। রোববার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ মহিদুল কবির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন ...

১০ গুণ দামে সব্জি কিনতে পারেন চালে কি সমস্যা : খাদ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম প্রশ্ন রেখে বলেছেন, খাবার টেবিলে বসে ডাল, সবজি, মাছ-মাংস খাচ্ছেন। এগুলোর দাম তো পাঁচ থেকে ১০ গুণ পর্যন্ত বেড়েছে। তাহলে চালের দাম নিয়ে এত আপত্তি কেন? কৃষকের স্বার্থের কথা কেন বিবেচনা করছেন না? রোববার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ প্রশ্ন রাখেন। খাদ্যমন্ত্রীর সভাপতিত্বে সভায় অর্থমন্ত্রী আবুল মাল ...

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার প্রয়োজন নেই: চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এখনই বিদেশে নিয়ে চিকিৎসা করানোর মতো পরিস্থিতি হয়নি বলে মনে করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক মো. শামছুজ্জামান। তিনি খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান। রোববার মো. শামছুজ্জামান গণমাধ্যমকে বলেন, স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন এখনো আসেনি। তিনি যত দূর দেখেছেন, তাতে বেগম খালেদা জিয়ার শারীরিক যে অবস্থা, তাতে এখনই তাঁকে বিদেশে নিয়ে ...

ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব বিজয় কেশব

নিজস্ব প্রতিবেদক: তিনদিনের সরকারি সফরে ঢাকা এসেছেন ভারতের নতুন পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখালে। রোববার (০৮ এপ্রিল) বিকেল ৪টা ২০ মিনিটে জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এ সময় তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক।

কোটা সংস্কারের দাবিতে শাহবাগ অবরোধ

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নিয়েছেন আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা।  রোববার দুপুর ৩টা ৫ মিনিটে শাহবাগ মোড়ে অবস্থান নেয় তারা। বর্তমানে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। অচল হয়ে পড়েছে শাহবাগ। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। হাজার হাজার শিক্ষার্থীর স্লোগানে প্রকম্পিত শাহবাগ। এর আগে দুপুর দেড়টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে ...

ভূমিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা দুর্নীতি মামলায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: ভূমি মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা (ভূমিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা) কুতুব উদ্দিন আহমেদ ওরফে ভূমি কুতুবকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্তথ্য নিশ্চিত করেছেন। ভূমি মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা কুতুব উদ্দিন আহমেদের বিরুদ্ধে অভিযোগ আছে, তিনি গুলশান এলাকায় ১০ কাঠা জমি অবৈধভাবে আত্মসাত করেছেন। দুদকের ...

হাঙ্গেরিতে ভোট গ্রহণ চলছে

আন্তর্জাতিক ডেস্ক হাঙ্গেরিতে আজ রবিবার পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় সকাল ছয়টার দিকে ভোট গ্রহণ শুরু হয়। সন্ধ্যা সাতটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এ নির্বাচনে হাঙ্গেরির দক্ষিণপন্থি প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান টানা তৃতীয়বারের মতো জয়লাভ করবেন কিনা তাই নির্ধারিত হবে। যদিও আশা করা হচ্ছে তিনিই জয়ী হবেন। দেশ হিসেবে ছোট হলেও হাঙ্গেরির সংসদ নির্বাচন ইউরোপীয় ইউনিয়নের গতি-প্রকৃতির উপর ...

খালেদা জিয়ার জামিনের বিরুদ্ধে দুদকের সারসংক্ষেপ জমা

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেয়া হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে লিভ টু আপিলের ৩৮০ পৃষ্ঠার সারসংক্ষেপ জমা দিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক। রোববার দুপুরে সুপ্রিমকোর্টের আপিল বিভাগে এ সারসংক্ষেপ দাখিল করা হয়। এর আগে গত ১৯ মার্চ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদককে আপিলের অনুমতি দেন আপিল বিভাগ। দুই সপ্তাহের মধ্যে ...