১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৯:৩১

ব্রেকিং নিউজ

সেই বিউটি হত্যায় বাবা-চাচা জড়িত!

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আলোচিত কিশোরী বিউটি আক্তার হত্যায় নতুন মোড় নিয়েছে। খুনের দায় স্বীকার করেছেন বাবা। ময়না মিয়ার প্ররোচনায় তিনি এমন হত্যাকাণ্ড ঘটাতে উদ্বুদ্ধ হন। আর নির্বাচনে স্ত্রী আছমা আক্তারের পরাজয়ে বাবুলের মায়ের বিরুদ্ধে প্রতিশোধের আগুনে জ্বলছিলেন ময়না মিয়া। তিনিই বিউটির বাবা সায়েদ মিয়াকে প্ররোচনা দেন মেয়েকে বাবুল নষ্ট করেছেন, বিয়ে দেয়া যাবে না, অন্য দুই মেয়ের ভবিষ্যৎ অনিশ্চিত। ...

হাসপাতালে খালেদার সাক্ষাতে এসেছিলেন পুত্রবধু ও নাতনী

মারুফ শরীফ, নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে হাসপাতালে নেয়ার পর তাঁর সঙ্গে দেখা করতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে উপস্থিত হয়েছিলেন তাঁর ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি ও তার মেয়ে জাফিয়া রহমান। আজ শনিবার সাড়ে ১১টায় পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কারাগার থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেয়া হয় ...

বিচারপতি নিয়োগে আইনের খসড়া চূড়ান্ত : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগে আইনের খসড়া প্রায় চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। শনিবার রাজধানীর অফিসার্স ক্লাবে বাংলাদেশ বার কাউন্সিলের নতুন আইনজীবীদের মাঝে সনদ বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আইনমন্ত্রী বলেন, বিচারপতি নিয়োগে আইন প্রণয়নে সরকার সম্পূর্ণ একমত। শুধু আইন প্রনয়ণের প্রস্তুতি নয়, খসড়াও প্রায় তৈরি হয়ে গেছে। আশা করছি কিছু দিনের মধ্যে এটা মন্ত্রিপরিষদে নিয়ে ...

খালেদা জিয়ার চিকিৎসার সিদ্ধান্ত নিজেই নেবেন: ফখরুল

নিজস্ব প্রতিবেদক: ব্যক্তিগত চিকিৎসক দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসা না করানোয় ক্ষোভ প্রকাশ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বরিশাল নগরীর বান্দ রোডে হেমায়েতউদ্দিন ঈদগা মাঠে শনিবার বিকেলে বিভাগীয় সমাবেশে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া বলেছিলেন, তাকে যেন কোনো প্রাইভেট ক্লিনিকে পরীক্ষা করানো হয়। অথচ তা না করে তাকে সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি ...

জাতীয় সংসদের ২০তম অধিবেশন শুরু আগামীকাল

নিজস্ব প্রতিবেদক: দশম জাতীয় সংসদের ২০তম অধিবেশন ৮ এপ্রিল রোববার বিকেল ৫টায় শুরু হচ্ছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ২১ মার্চ এ অধিবেশন আহ্বান করেন। আজ শনিবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। সংসদের ২০তম অধিবেশন সংক্ষিপ্ত হতে পারে। সাংবিধানিক বাধ্যবাদকতার জন্য এ সংক্ষিপ্ত অধিবেশন ডাকা হয়েছে। সংবিধান অনুযায়ী এক ...

খালেদা জিয়াকে জোর করে হাসপাতালে নেয়া হয়েছে : রিজভী

মারুফ শরীফ, নিজস্ব প্রতিবেদক : বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ অপ্রস্তুতভাবে জোর করে গাড়িতে উঠিয়ে হাসপাতালে নেয়া হয়েছে। তাঁর অভিযোগ, সরকার চিকিৎসার নামে বেগম খালেদা জিয়াকে মানসিক ও শারীরিকভাবে কষ্ট দেয়ার জন্য নাটক করেছে। আজ শনিবার বিকেল সাড়ে ৪টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ ...

বরিশালে চলছে বিএনপির বিভাগীয় সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে বরিশালে চলছে বিএনপির বিভাগীয় সমাবেশ। সমাবেশে যোগ দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। শনিবার বেলা ৩টায় বরিশালের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সমাবেশ শুরু হয়। কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও বরিশাল মহানগর সভাপতি মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া স্থায়ী ...

খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট আগামীকাল

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট আগামীকাল দেয়া হবে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুন। তিনি জানিয়েছেন, বেগম খালেদা জিয়ার একাধিক এক্সরে করা হয়েছে। এগুলোর ফল আগামীকাল দেয়া হবে। দুপুরে স্বাস্থ্য পরীক্ষা শেষে বেগম খালেদা জিয়া হাসপাতাল ত্যাগ করার পর পরিচালক সংবাদ সম্মেলনে কথা বলেন। তিনি বলেন,বেগম খালেদা ...

‘খালেদা জিয়ার কিছু হলে দায় সরকারকে নিতে হবে : মওদুদ

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য মেডিকেল বোর্ড গঠনকে ‘লোক দেখানো’ বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো অবনতি হলে এর দায় সরকারকে নিতে হবে। তাঁকে কারাগারে যেভাবে রাখা হয়েছে তাতে তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন বলে অভিযোগ করেন মওদুদ। মওদুদ বলেন, ‘এখন কাকে দরকার? যারা ১০-২০ বছর ধরে ...

স্বাস্থ্য পরীক্ষা শেষে কারাগারে খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য পরীক্ষা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল (বিএসএমএমইউ) থেকে আবার কারাগারে নেয়া হয়েছে। আজ শনিবার দুপুর দেড়টার দিকে তাকে কারাগারে নেয়া হয়। হাসপাতালে বেগম জিয়ার রক্ত পরীক্ষা ও এক্স-রে করা হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। এর আগে বেলা সোয়া ১১টায় কারাগার থেকে রওনা হয়ে ১১টা ৩৪ মিনিটে হাসপাতালে পৌঁছেন তিনি। ...