১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৯:৩১

ব্রেকিং নিউজ

বিশ্ব স্বীকৃত স্বৈরাচারী সরকার আজ দেশ চালাচ্ছে : মাহবুব উদ্দীন খোকন

মারুফ শরীফ, নিজস্ব প্রতিবেদক : সুপ্রীম কোর্ট বার এ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, বিগত ৮ বছর যাবৎ আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্বৈরাচারী সরকার প্রভাব বিস্তার করে দেশ চালাচ্ছে। দেশে এখন নূন্যতম পর্যায়েরও আইনের শাসন নেই। আজ কোন বিচারকও ন্যায়বিচার করতে সাহস করেন না বলেও মন্তব্য করেন তিনি। আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশের রাজনীতি ও আইনের শাসন’ শীর্ষক ...

নওগাঁয় ৩ হাজার বোতল ফেনসিডিল উদ্ধার

নওগাঁ প্রতিবেদক: শুক্রবার সকালে নওগাঁর নিয়ামতপুর উপজেলার টগরইল এলাকা থেকে র‌্যাব-৫ এর একটি দল অভিযান চালিয়ে একটি পাজেঁরো জীপ ও ৩ হাজার বোতল ভারতীয় ফেনসিডিলসহ রবিন (২৬) ও তসলিম (৫০) নামে দুই মাদক বিক্রেতাকে আটক করেছে। রবিন রাজশাহী জেলার বাঘা উপজেলার মনিগ্রাম দক্ষিনপাড়া গ্রামের সামসুজ্জামান ওরফে রাজার পুত্র এবং তছলিম চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার বাররশিয়া গ্রামের মৃত বিশুর পুত্র। র‌্যাব ...

বাংলাদেশে নির্বাচন নিয়ে সংশয় : আল-জাজিরা

অনলাইন ডেস্ক: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারাবাস ও রাষ্ট্রের হাতে ভিন্নমতাবলম্বীদের নির্যাতনের ফলে দেশটির আগামী নির্বাচন নিয়ে শঙ্কা সৃষ্টি হয়েছে। অনেকেই আশঙ্কা করছেন, পরবর্তী নির্বাচন হবে সহিংস উপহাস মাত্র। ২০১৪ সালের সর্বশেষ নির্বাচন প্রায় সব ক’টি বিরোধী দলই বর্জন করেছিল। ব্যাপক আকারে সহিংসতা ও হত্যাকাণ্ডের ফলে ওই নির্বাচন হয়েছে বিতর্কিত। এবারও তারই পুনরাবৃত্তির আশঙ্কা বিরাজ করছে বাংলাদেশে। সম্প্রতি ...

ভোলার লালমোহনে আগুনে পুড়ে ছাই ১৬ ব্যবসা প্রতিষ্ঠান

ভোলা প্রতিনিধি : ভোলার লালমোহনে উপজেলার গজারিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ১৬ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানায়। শুক্রবার দুপুর দেড়টার দিকে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এই অগ্নিকান্ডের সুত্রপাত হয় বলে প্রাথমিক ভাবে ধারণা করছে ফায়ার সার্ভিসের ভোলা জেলা উপ সহকারি পরিচালক মো. বেলাল উদ্দিন ও স্থানীয়রা। গজারিয়া বাজার ব্যবসায়ী ...

খালেদা জিয়া বেশ অসুস্থ তবে মনোবল শক্ত : মির্জা ফখরুল

মারুফ শরীফ, নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারাগারে চেয়াপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে বেরিয়ে এসে জানালেন, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা বেশি ভালো নয়, তবে তাঁর মনোবল এখনো বেশ শক্ত রয়েছে। আজ শুক্রবার বিকেলে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের সাবেক কেন্দ্রীয় ও বর্তমানে পরিত্যাক্ত কারাগারে প্রবেশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ...

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডি সিলভার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন দেশটির এক ফেডারেল বিচারপতি। শুক্রবার বিকাল ৫টার মধ্যেই আত্মসমর্পন করতে বলা হয়েছে তাঁকে। বৃহস্পতিবার সন্ধ্যায় ফেডারেল বিচারপতি সেরজিও মোরো লুলার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আদালতের রায়ের বিরুদ্ধে আপিল না করা পর্যন্ত তাকে গ্রেফতার না করার জন্য আবেদন জানিয়েছিলেন লুলা।তবে সুপ্রিমকোর্ট তাঁর সেই আবেদন খারিজ ...

খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারাগারে মির্জা ফখরুল

মারুফ শরীফ/নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারাগারে গেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপার্সন িএর প্রেস উইং সদস্য জনাব শামসুদ্দিন দিদার এ তথ্য দৈনিক দেশ জনতাকে নিশ্চিত করেছেন। তিনি জানান, অসুস্থ নেত্রীকে দেখতে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম কারাগারে ...

নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৯

নরসিংদী প্রতিবেদক: নরসিংদীতে পৃথক ৩টি সড়ক দুর্ঘটনায় ৯জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২জন। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত নরসিংদীর রায়পুরার চারারবাগ, সদর উপজেলার বাগহাটা ও মাধবদীতে এসব দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনায় নিহতরা হলেন, শিবপুরের ঘোড়ারগাও এলাকার সুলতান মিয়ার ছেলে ইয়ামীন (২৪), রায়পুরার মরজাল পশ্চিম পাড়ার মৃত. হাফিজ উদ্দিনের ছেলে ডালিম (১৬), একই এলাকার সুরুজ মিয়ার ছেলে সোহাগ (১৭) ও ...

আওয়ামী লীগের আয়ু ৮ মাস : আব্দুস সালাম

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের আয়ু ৮ মাস মন্তব্য ক‌রে বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম বলেছেন, আগা‌মী‌তে সুষ্ঠু নির্বাচন দিলে এই সরকারকে ক্ষমতা থেকে বিদায় নিতে হবে। সরকার মনে করছেন তারা ক্ষমতায় থেকে আবারো একটি পাতানো নির্বাচন করবে কিন্তু দেশের জনগণ তা মেনে নেবে না। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন বেগম ...

খালেদার মুক্তিই প্রধান শর্ত- অন্য আলোচনা পরে : মির্জা ফখরুল

মারুফ শরীফ, নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, কারাবন্দী চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির আগে অন্য কিছু নিয়ে আলোচনা হবে না। তিনি বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তিই হচ্ছে আমাদের এক নাম্বার দাবি, এক নাম্বার শর্ত। সব কিছুর আগে তাঁকে মুক্ত করতে হবে। এরপর অন্য কিছু নিয়ে আলোচনা হবে। আজ শুক্রবার দুপুরে রাজধানীর ...