১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৯:২৮

ব্রেকিং নিউজ

ঢাকায় আইডিবির আঞ্চলিক কার্যালয় স্থাপনের প্রস্তাব অর্থমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইডিবি) একটি আঞ্চলিক অফিস বাংলাদেশে স্থাপনের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ঢাকায় কার্যালয় থাকলে বাংলাদেশ ও আইডিবির মধ্যকার সম্পর্ক আরও নিবিড় হবে। তিউনিসিয়ার রাজধানী তিউনিসে অনুষ্ঠিত আইডিবির ৪৩তম বোর্ড অব গভর্নরস সভায় বুধবার বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। এ সময় আইডিবির প্রেসিডেন্ট বন্দর এমএইচ হাজ্জাজসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অর্থমন্ত্রী বলেন, বিশ্ব ...

নজরুল ইসলামের আহ্বানে ২০ দলীয় জোটের বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সমন্বয়কারী হিসেবে দায়িত্ব লাভের পর প্রথমবারের মতো বৈঠক আহ্বান করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ বৈঠকের খবর জানিয়ে জোটের অন্যতম শরিক বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভূইয়া  বলেন, ‘আজ সন্ধ্যা ৭টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জোট সমন্বয়কারী ...

হজ নিবন্ধন শেষ :এখনও কোটা শূন্য ৭ হাজার ২০০টি

ধর্ম ডেস্ক : চলতি বছর পবিত্র হজ গমনেচ্ছুদের নিবন্ধন কার্যক্রম শেষ হয়েছে গতকাল বৃহস্পতিবার (৫ এপ্রিল)। ধর্ম মন্ত্রণালয়ের বেধে দেয়া সময়ে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১৬ হাজার ৩৩৯ জন নিবন্ধন করেছেন। তবে নির্ধারিত সময়ের পর এখনও ৭ হাজার ২০০টি কোটা শূন্য রয়েছে। জানা গেছে, নির্দিষ্ট সময়ে সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার ৯৯ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১০ ...

সেই বাসচালকরা দুই দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে দুই বাসের রেষারেষিতে তিতুমীর কলেজের স্নাতকের ছাত্র রাজীব হোসেনের ডান হাত হারানোর ঘটনায় করা মামলায় দুই বাসচালককে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।তিন দিন করে রিমান্ড আবেদনের শুনানি শেষে আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম আবদুল্লাহ আল মাসুদ এই রিমান্ড মঞ্জুর করেন। ওই বাসচালকরা হলেন বিআরটিসি পরিবহনের ওয়াহিদ (৩৫) ও স্বজন পরিবহনের খোরশেদ (৫০)। মামলার তদন্ত কর্মকর্তা রাজধানীর ...

লবন বোঝাই কাভার্ডব্যান থেকে ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরী থেকে বিপুল সংখ্যক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশ মহানগরীর কর্ণফুলী থানার মইজ্জারটেক এলাকায় লবণ বোঝাই কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এর দাম ৫ কোটি টাকা। এই ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (বন্দর) মো. শহিদুল্লাহ রাইজিংবিডিকে ...

বিকাশ-রকেটসহ তিন কুরিয়ারের নথি চেয়ে দুদকের চিঠি

নিজস্ব প্রতিবেদক: অর্থপাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগের সত্যতা নিরূপণের জন্য বিকাশ লিমিটেড, রকেট, এসএ পরিবহন ও কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিসের লেনদেন পরিচালনার বিষয়ে তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুদকের সিনিয়র উপপরিচালক মাহমুদ হাসানের স্বাক্ষরে ওই চারটি প্রতিষ্ঠানের এমডি ও সিইওর কাছে পাঠানো পত্রে এই তথ্য চাওয়া হয়। পত্রপ্রাপ্তির সাত দিনের মধ্যে দুদককে তথ্য সরবরাহ করতে চিঠিতে বলা হয়। বেসরকারি ...

নাটোরে কলেজশিক্ষক হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন

নাটোর প্রতিবেদক: বড়াইগ্রাম উপজেলার রামাগাড়ি এলাকায় কলেজশিক্ষক আনিসুর রহমান আরিফ (৪০) হত্যা মামলায় ২ আসামিকে ৫০ হাজার টাকা জরিমানাসহ যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ মোহাম্মদ রেজাউল করিম এ রায় দেন। নাটোর জজকোর্টের পিপি সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত আনিসুর রহমান আরিফ উপজেলার বনপাড়া মহল্লার আফতাব উদ্দিনের ছেলে ও হয়বতপুর বেগম খালেদা জিয়া ...

হুইপ আতিউর রহমানকে তলব করেছে দুদক

নিজস্ব প্রতিবেদক: সরকার দলীয় সংসদ সদস্য (শেরপুর-১ আসন) এবং জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিককে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ১৭ এপ্রিল (মঙ্গলবার) সকাল ১০টায় তাকে দুদকের প্রধান কার্যালয়ে হাজির থাকতে বলা হয়েছে। বৃহস্পতিবার (০৫ এপ্রিল) দুদকের উপ পরিচালক কে এম মিছবাহ উদ্দিন স্বাক্ষরিত এ নোটিশ পাঠানো হয়। শেরপুর-১ এর এই সংসদ সদস্যের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জন, বিলাসবহুল বাড়ি ...

রাজীবকে সরকারি চাকরি দেয়ার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে দুই বাসের ফাঁকে আটকা পড়ে হাত হারানো তিতুমীর কলেজের স্নাতকের ছাত্র রাজীব হোসেনকে সরকারি চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাজীবের চিকিৎসা এবং তার স্বাস্থ্যের খোঁজ নিতে গিয়ে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, রাজীব মা-বাবা হারানো এতিম। এ কারণে সরকার তার যাবতীয় চিকিৎসার খরচ বহন করবে। ...

স্কুলছাত্র হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মুক্তিপণের জন্য ৮ম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণের পর হত্যার দায়ে ৩ জনের ফাঁসির রায় দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার চট্টগ্রামের সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম ফেরদৌস আরা এ মামলার রায় ঘোষণা করেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত তিনজন হলেন রাজীব রায় রাজু, বিজয় ভট্টচার্য ও আবদুস সালাম বেলাল। তাদের মধ্যে কারাগারে থাকা রাজীবকে রায়ের সময় আদালতে হাজির করা ...