আন্তর্জাতিক ডেস্ক: ফের রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ভ্লাদিমির পুতিনকে অভিনন্দন জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনিতেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ বিষয়ে রাশিয়ার উপর ক্ষুব্ধ মার্কিনীরা। এরমধ্যে আবার রুশ প্রেসিডেন্টকে অভিনন্দন বার্তা। রিপাবলিকান রাজনীতিবিদন জন ম্যাককেইন প্রকাশ্যেই কঠোর সমালোচনা করেছেন ট্রাম্পের। জন ম্যাককেইন বলেন, ‘লজ্জাজনক ভোটে নির্বাচিত স্বৈরশাসককে মার্কিন প্রেসিডেন্টের অভিনন্দন জানানো উচিত হয়নি। পুতিনকে অভিনন্দন জানিয়ে ট্রাম্প সেসব রুশ নাগরিককে ...
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রে হাইস্কুলে বন্দুকধারীর হামলা: আহত ২
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের একটি উচ্চবিদ্যালয়ে এলোপাতাড়ি গুলি চালিয়ে দুই শিক্ষার্থী আহত করার পর নিরাপত্তাপ্রহরীদের সঙ্গে বন্দুকযুদ্ধে এক বন্দুকধারী নিহত হয়েছেন। অস্টিন ডব্লিউইয়াট রোলিনস নামে ১৭ বছর বয়সী বন্দুকধারী একস্কুল ছাত্রী ও ছাত্রকে গুলি করে আহত করেছেন। রোলিনসের সঙ্গে ওই মেয়েটির আগে থেকেই সম্পর্ক ছিল বলে জানালেন শেরিফ টিম ক্যামেরন।-খবর বিবিসি অনলাইনের। ফ্লোরিডার হাইস্কুলে বন্দুক হামলার রেশ না কাটতেই ফের ...
সাতক্ষীরায় ট্রাক-পিকআপ সংঘর্ষে একই পরিবারের ৬ জন নিহত
সাতক্ষীরা প্রতিবেদক: সাতক্ষীরার পাটকেলঘাটা ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত ও আটজন আহত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভৈরবনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- কালিগঞ্জ উপজেলার কালিয়াকৈর গ্রামের মনিরুজ্জামানের ছেলে আশিকুজ্জামান (১২) তার মেয়ে মিম (৩) তার মা আকলিমা খাতুন, নুর বানু, সাইদুল ইসলাম ও সাব্বির হোসেন। তবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, কালিগঞ্জ থেকে একটি ...
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ১ম বর্ষের ফল প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১৭ সালের প্রথম বর্ষ অনার্স পরীক্ষার ফল সোমবার প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় ৩০টি অনার্স বিষয়ে ৭৩৪টি কলেজের ২৫৯টি কেন্দ্রের মাধ্যমে মোট ৩ লাখ ৯১ হাজার ৭৯৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এরইমধ্যে ৯৮ হাজার ৭৪ জন মানোন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করেছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদবিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। প্রকাশিত ফল বিকাল ৪ টায় এসএমএস ...
২২ মার্চ শহরে ব্যাগ বহন নিষিদ্ধ : স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: স্বল্পন্নোত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে আগামী ২২ মার্চ জাতীয়ভাবে গ্রহণ করা হয়েছে বিভিন্ন কর্মসূচি। এ কর্মসূচি বাস্তবায়নে সার্বিক নিরাপত্তার স্বার্থে রাজধানীসহ সারাদেশের গুরুত্বপূর্ণ শহরে সকল প্রকার ব্যাক-প্যাকসহ সব ধরনের ব্যাগ বহন নিষিদ্ধ থাকবে।সোমবার সচিবালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এর আগে এই কর্মসূচি বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ...
এবার বাংলাদেশের সহকারী কোচের পদত্যাগ
স্পোর্টস ডেস্ক: পদত্যাগ করেছেন বাংলাদেশ দলের সহকারী কোচ রিচার্ড হ্যালসল। তাকে নিয়ে সম্প্রতি কিছু জটিলতা হয়েছিল। তিনি দলের সঙ্গে নিদাহাস ট্রফিতে ছিলেন না। সদ্য সমাপ্ত এই ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সূত্রে জানা যায়, বাধ্যতামূলক ছুটিতে আছেন তিনি। কিন্তু মঙ্গলবার বিসিবির একটি সূত্র জানিয়েছে, পদত্যাগ করেছেন হ্যালসল। পারিবারিক কারণ দেখিয়ে বিসিবিতে পদত্যাগপত্র জমা দিয়েছেন এই জিম্বাবুইয়ান কোচ। ...
ড. ইউনূসের বিরুদ্ধে সিএমএম আদালতে মামলা
নিজস্ব প্রতিবেদক: বালু ভরাট নিয়ে প্রতারণা করার অভিযোগে গ্রামীণ টেলিকম ট্রাস্টের চেয়ারম্যান ও নোবেল বিজয়ী ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করেছেন এক ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক। মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম সুব্রত ঘোষের আদালতে মামলাটি করেন ঠিকাদারী প্রতিষ্ঠান তাজ এন্টারপ্রাইজের মালিক বাহাদুল ইসলাম। আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য রাজধানীর পল্লবী থানার ওসিকে নির্দেশ দেন। মামলায় ড. ইউনূস ছাড়াও আরও তিন জনকে ...
কক্সবাজারে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
কক্সবাজার প্রতিবেদক: কক্সবাজারের আলোচিত ইজিবাইক চালক জহির আলম হত্যা মামলায় অভিযুক্ত ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। মঙ্গলবার বেলা ১২টার দিকে কক্সবাজারের জেলা ও দায়রা জজ মীর শফিকুল আলম এ রায় দেন। মামলার তথ্য সূত্র ও রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী পাবলিক প্রসিকিউটর দীলিপ কুমার ধর জানান, ২০১৩ সালের ৩১ জানুয়ারি রামু চাকমারকুল এলাকার মৃত ইয়াকুবের ছেলে জহির ...
শাহজালাল বিমানবন্দরে বিমানের জরুরি অবতরণ
নিজস্ব প্রতিবেদক : শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের অভ্যন্তরীণ রুটের একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে। ‘যান্ত্রিক ত্রুটির’ কারণে উড্ডয়নের ৪০ মিনিট পর বিমানটি আবার ফিরে এসেছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ড্যাশ-৮ মডেলের এই উড়োজাহাজ যান্ত্রিক ত্রুটির কারণে অবতরণ করে। দায়িত্বরত শাহজালাল বিমানবন্দরের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, পুর ১২টার পর ঢাকা ...
খালেদা জিয়ার মামলায় ব্রিটিশ আইনজীবী নিয়োগ
নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়াপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলাগুলো পরিচালনাকারী আইনজীবীদের পরামর্শ দেওয়ার জন্য ব্রিটিশ আইনজীবী নিয়োগ দিয়েছে দলটি। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বৃটিনে বিএনপির যারা সমর্থক আছে তারা ব্রিটিশ আইনজীবী লর্ড কারলাইলকে নিয়োগ দিয়েছেন। তিনি বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে থাকা ৩৬ মামলায় দেশের ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর