১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০০

ব্রেকিং নিউজ

খালেদা জিয়ার জামিন ৮ মে পর্যন্ত স্থগিত

নিজস্ব প্রতিবেদক: জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন আদেশ ৮ মে পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগ। এ ছাড়া রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশন-দুদককে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি দেয়া হয়েছে। সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগরাষ্ট্রপক্ষ ও দুদকের লিভ টু আপিল আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। অন্য ...

একদিনেই ভোট গ্রহণ ৩০০ আসনে : হেলালুদ্দীন

  নিজস্ব প্রতিবেদক : আগামী একাদশ জাতীয় সংসদে এক দিনে ৩০০ আসনে ভোটগ্রহণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ। আগারগাঁওস্থ নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে রোববার বিকেলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সচিব এ কথা বলেন। উল্লেখ্য, শনিবার দুপুরে টাঙ্গাইলের ভারতেশ্বরী হোমসে এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন কয়েক ...

২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে রিলিজ স্লিপের আবেদন ২০ মার্চ

আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (পাস) ও স্নাতক (সম্মান) প্রফেশনাল শ্রেণীর ভর্তি কার্যক্রমে প্রথম রিলিজ স্লিপের অনলাইন আবেদন আগামী ২০ মার্চ মঙ্গলবার থেকে শুরু হবে। ওই দিন বিকেল ৪টা থেকে শুরু হয়ে এ আবেদন ২৯ মার্চ রাত ১২টা পর্যন্ত চলবে। ১৮ মার্চ রবিবার বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো ...

বিএনপির ‘সোহরাওয়ার্দী সমাবেশের অনুমতি দেয়নি ডিএমপি

মারুফ শরীফ, নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার যে ঘোষণা দিয়েছিল। রোববার সন্ধ্যায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত তার অনুমতি দেয়নি ঢাকা মহানগর পুলিশ। দলটির সহ দফতর সম্পাদক বেলাল আহমেদ এ কথা নিশ্চিত করেন। দুই দফায় তারিখ ঘোষণা করেও ঢাকা মহনগর পুলিশের অনুমতি না পাওয়ায় তৃতীয়বারের মতো জনসভা করার অনুমতি চেয়েছিল বিএনপি। ...

কলেজ ছাত্রীকে নির্যাতনের প্রতিবাদে ভোলায় মানববন্ধন

ভোলা প্রতিনিধি : ভোলা সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী শারমীনকে ব্লেড দিয়ে সারা শরীরে নির্যাতনের প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে ভোলা সরকারি কলেজের ছাত্র-ছাত্রীরা। ১৮ মার্চ রোববার সকাল ১১ টায় ভোলা সরকারি কলেজ এর সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা এই নির্যাতনের তিব্র নিন্দা জানান। পাশাপাশি মামলার সকল আসামীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। ...

আওয়ামী লীগ মিথ্যা প্রতারনা ও চিৎকারসর্বস্ব দল : রিজভী

মারুফ শরীফ, নিজস্ব প্রতিবেদক : বিএনপির জ্যেষ্ঠ যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, আওয়ামী লীগ আত্মসম্মানহীন প্রতারক। জনগণের সঙ্গে প্রতারণা করাই আওয়ামী লীগের রাজনৈতিক ইশতেহার। আওয়ামী লীগ নেতাদের কথায় স্পষ্ট হয়ে উঠেছে আগামী নির্বাচন নিয়ে তাদের মাস্টারপ্ল্যান একেবারে চূড়ান্ত। ‘আওয়ামী লীগ মিথ্যা, প্রতারনা ও চিৎকারসর্বস্ব একটি দল’ বলেও রিজভী মন্তব্য করেন। আজ রোববার রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ...

বীরগঞ্জে ভয়াবহ আগুনে ৭ টি গবাদিপশু পুড়ে ছাই

এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর বীরগঞ্জে ভয়াবহ আগুনে ১৪ টি ঘর সহ ৭ টি গবাদিপশু পুড়ে ছাই হয়েছে। উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের শাহাপাড়া গ্রামের আফাজ উদ্দিনের বাড়ীতে ১৭ মার্চ শনিবার রাত ১০টার দিকে সর্ট সার্কিট হতে আগুনের সূত্রপাত হয়ে আশপাশে ছড়িয়ে পড়ে। এতে আফাজ উদ্দিনের ৩টি গরু, ৩টি ছাগল সহ প্রতিবেশি ফজলু হক, আমিনুর ইসলাম, আজিজুল হক এর ১৪টি ঘরের সম্পুর্ন ...

আগামীকাল দেশে আসছে ১৭ বাংলাদেশির লাশ

নিজস্ব প্রতিবেদক: নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলার উড়োজাহাজ বিধ্বস্তে নিহত ২৬ বাংলাদেশির মধ্যে সনাক্তকৃত ১৭ লাশ সোমবার বাংলাদেশে আনা হচ্ছে। রোববার নেপালে অবস্থানরত ইউএস-বাংলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমরান আসিফ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ‘সোমবার এয়ারফোর্সের বিশেষ এয়ারক্রাফটে ওই ১৭ লাশ বাংলাদেশে নিয়ে যাওয়া হবে। তার আগে তাদের স্বজনদের ইউএস-বাংলার উড়োজাহাজে দেশে নেয়া হবে।’ ইমরান আসিফ আরও বলেন, ‘রোববার বিকেল চারটা ...

পূর্ব ঘৌতায় বিমান হামলা : নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্ব ঘৌতায় সরকারি বাহিনী নতুন করে হামলা শুরু করেছে। আর এ হামলায় অন্তত ৩০ জন নিহত হন। শনিবারের এ হামলায় আরো কয়েক ডজন নিহত হয়েছে বলে জানিয়েছে একটি পর্যবেক্ষক সংস্থা। লন্ডনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানায়, বেসামরিক লোকজন শহরটি ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে।-খবর আল জাজিরার। অবরুদ্ধ শহরটিতে আসাদ বাহিনীর মাসব্যাপী বিমান হামলায় ...

পাকিস্তানি গোলাবর্ষণ : জম্বু কাশ্মীরে নিহত ৫

অনলাইন ডেস্ক : ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার অপর পাশ থেকে পাকিস্তানি বাহিনীর ছোড়া গোলায় একই পরিবারের ৫ সদস্য নিহত হয়েছেন বলে অভিযোগ করেছে ভারত। দেশটির পুলিশ জানায়, রোববারের ওই গোলাবর্ষণের জবাবে ভারতীয় সেনাবাহিনী যথাযথ ও ফলপ্রসূভাবে পাল্টা হামলা করেছে। কাশ্মীরের পুঞ্চ জেলার বালাকোট সেক্টরে নিজ বাড়িতে গোলার আঘাতে মোহাম্মদ রমজান, তার স্ত্রী ও তিন পুত্র নিহত হয়েছেন। তার দুই কন্যা আহত ...