নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের মধ্য পীরেরবাগে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে গোয়েন্দা পুলিশের (ডিবি) এক পরিদর্শক নিহত হয়েছেন। গত সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত পরিদর্শকের নাম মো. জালালউদ্দিন। গোলাগুলিতে আহত হওয়ার পর তাঁকে রাজধানীর বেসরকারি স্কয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে রাত দুইটার দিকে তাঁর মৃত্যু হয়। ডিবির একটি সূত্র জানিয়েছে, জালালউদ্দিনের মাথায় গুলি লেগেছিল। তাঁর রক্তপাত বন্ধ করা যাচ্ছিল না। ...
ব্রেকিং নিউজ
খালেদা জিয়ার সাজা বৃদ্ধির আবেদন দুদকের
নিজস্ব প্রতিবেদক : জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা বৃদ্ধির জন্য আপিলের সিদ্ধান্ত নিয়েছে দুদক। কমিশনের এই সিদ্ধান্ত দুদকের আইনজীবীদের জানিয়ে দেওয়া হয়েছে। সোমবার বিষয়টি গণমাধ্যমকে জানিয়ে দুদক কৌঁসুলি খোরশেদ আলম খান বলেন, আমরা প্রস্তুতি নিচ্ছি। শিগগির আবেদন করা হবে। প্রসঙ্গত, বয়স বিবেচনায় বেগম খালেদা জিয়ার ৫ বছরের জেল হয়। অন্যদের সাজা দেওয়া হয়েছে ১০ ...
রোহিঙ্গা ইস্যু: জাতিসংঘের কার্যক্রম বন্ধে আইন করবে মিয়ানমার
দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক: জাতিসংঘসহ আন্তর্জাতিক বেসরকারি সংস্থাগুলোর (আইএনজিও) কার্যক্রম বন্ধে আইন প্রণয়ন করতে যাচ্ছে মিয়ানমার। এ আইনের মাধ্যমে মিয়ানমারে জাতিসংঘসহ অন্য আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থার কার্যক্রমের ওপর কঠোর বিধি-নিষেধ আরোপ করা হবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের জাতিগত নিধনের অভিযোগ করেছে জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। সংস্থাগুলো যাতে রাখাইনে প্রবেশ করতে না পারে সে লক্ষ্যে আইন প্রণয়ন করতে ...
সাংবাদিক সুমনকে নির্যাতন: আরো ৫ পুলিশ সদস্য বরখাস্ত
বরিশাল প্রতিবেদক: বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজ এর ক্যামেরা পার্সন সুমন হাসানকে নির্যাতনকারী ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশার আরো ৫ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ নিয়ে তিনবারে বরিশাল মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের ওইটিমে থাকা ৮ সদস্য সাময়িকভাবে বরখাস্ত করা হল। এরা হলেন- ক্লোজড হওয়া ডিবি পুলিশের ...
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
অনলাইন ডেস্ক: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত মো. গিয়াস উদ্দিন (৩০) কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ফকিরপাড়ার মো কালুর ছেলে। রোববার সৌদির স্থানীয় সময় দুপুর ১২টার দিকে আবাহা হামিচ আল বোরিদ সড়কে এ দুর্ঘটনা ঘটে। উজানটিয়া ইউনিয়নের চেয়ারম্যান এটিএম শহীদুল ইসলাম জানান, সৌদির আবাহা হামিচ আল বোরিদ সড়কে দ্রতগামী একটি গাড়ি ...
বিমান দুর্ঘটনা: দ্বিতীয় জানাজা শেষে স্বজনদের কাছে নিহতদের লাশ হস্তান্তর
নিজস্ব প্রতিবেদক: নেপালে বিমান দুর্ঘটনায় নিহত ২৩ জনের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে। আজ সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে রাজধানীর বনানীর আর্মি স্টেডিয়ামে এ জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়াও জাতীয় সংসদের ...
জাফর ইকবালকে ছুরিকাঘাত: ফেরিওয়ালা সোহাগ ৭ দিনের রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক: বিশিষ্ট লেখক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় সোহাগ নামে এক কাপড় ফেরিওয়ালাকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট মুখ্য মহানগর হাকিম বিচারক সাইফুজ্জামান হিরো কাপড় ফেরিওয়ালা সোহাগের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে রবিবার রাতে সিলেট নগরীর কালীবাড়ি এলাকা থেকে তাকে আটক ...
ফিলিপাইনে হোটেলে ভয়াবহ আগুন: নিহত ৫
আন্তর্জাতিক ডেস্ক ফিলিপাইনের রাজধানী ম্যানিলার একটি হোটেল ও ক্যাসিনো কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচজনের প্রাণহানি ও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আগুন লাগার ২৪ ঘণ্টা পরও ঘন ধোঁয়ার কারণে ফায়ার সার্ভিস সদস্যদের ২২ তলা বিশিষ্ট ওয়াটারফ্রন্ট ম্যানিলা প্যাভেলিয়ন নামের ভবনটির আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজে বেগ পেতে হচেছ। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কোনো কারণ বলা হয়নি।বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, নিহত ...
বিএনপির বিক্ষোভ কাল: সমাবেশ ২৯ মার্চ
নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামীকাল মঙ্গলবার সারাদেশে বিক্ষোভ ও ২৯ মার্চ রাজধানীতে সমাবেশ করবে দলটি। আজ সোমবার দুপুরে নয়া পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবাদ সম্মেলনে জানানো হয়, আজ সোমবার রাজধানীতে বিএনপি সমাবেশের অনুমতি না পাওয়ায় সমাবেশ হয়নি। তাই কাল ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ ও ...
২৩ বাংলাদেশির মরদেহ ঢাকায় আসছে আজ
নিজস্ব প্রতিবেদক: নেপালের ত্রিভুবন বিমান বন্দরে ইউএস-বাংলার বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ২৩ বাংলাদেশির লাশ সনাক্ত করা হয়েছে। এই ২৩ জনের লাশ আজ সোমবার দেশে আনা হবে। বাংলাদেশ বিমান বাহিনীর একটি কার্গো বিমানে করে বিকাল চারটায় লাশ আনা হবে বলে আইএসপিআর জানিয়েছে। এদিকে নিহত তিন বাংলাদেশি পলাশ রায়, আলিপুজ্জামান এবং নজরুল ইসলামের লাশ এখনো সনাক্ত করা সম্ভব হয়নি। তাদের ডিএনএ টেস্ট ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর