২৮শে মে, ২০২৬ ইং | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ভোর ৫:৩০

খালেদা জিয়ার সাজা বৃদ্ধির আবেদন দুদকের

 

নিজস্ব প্রতিবেদক :

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা বৃদ্ধির জন্য আপিলের সিদ্ধান্ত নিয়েছে দুদক। কমিশনের এই সিদ্ধান্ত দুদকের আইনজীবীদের জানিয়ে দেওয়া হয়েছে।
সোমবার বিষয়টি গণমাধ্যমকে জানিয়ে দুদক কৌঁসুলি খোরশেদ আলম খান বলেন, আমরা প্রস্তুতি নিচ্ছি। শিগগির আবেদন করা হবে।
প্রসঙ্গত, বয়স বিবেচনায় বেগম খালেদা জিয়ার ৫ বছরের জেল হয়। অন্যদের সাজা দেওয়া হয়েছে ১০ বছর।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মার্চ ২০, ২০১৮ ১০:৫২ পূর্বাহ্ণ