চট্টগ্রাম প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা এলাকায় একটি মাছবাহী ট্রাকে তল্লাশি চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তিন ব্যক্তিকে। সোমবার গভীর রাতে এই অভিযান পরিচালনা করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়। চট্টগ্রাম নগর গোয়েন্দা বিভাগের পরিদর্শক মো. কামরুজ্জামান রাইজিংবিডিকে জানান, ডবলমুরিং ...
ব্রেকিং নিউজ
বাগেরহাটে বিদেশি সিগারেটসহ পাচারকারী আটক
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোংলায় জাহিদ হাসান (২৬) নামে এক বিদেশি সিগারেট পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। মঙ্গলবার দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোনের একটি টিম মোংলা বন্দর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃত জাহিদ হাসান খুলনা জেলার পাইকগাছা উপজেলার গোপালপুর গ্রামের মো. রফিকুল গলদারের ছেলে। মোংলা কোস্টগার্ডের লেফট্যানেন্ট এম এ সেলিম বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোংলা বন্দর এলাকায় অভিযান চালিয়ে ...
সংশোধিত এডিপিতে বরাদ্দ কমলো ৬৪৯০ কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক: সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) বরাদ্দ কমানো হয়েছে ৬ হাজার ৪৯০ কোটি টাকা। এ হিসাবে এডিপির আকার দাঁড়ালো এক লাখ ৫৭ হাজার ৫৯৪ কোটি ৩৯ লাখ টাকা। চলতি অর্থবছরে এডিপির মূল আকার ছিল এক লাখ ৬৪ হাজার ৮৪ কোটি ৮৩ লাখ টাকা। সংশোধিত এডিপিতে বৈদেশিক সহায়তা এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নিজস্ব অর্থায়ন থেকে বরাদ্দ কমেছে। কিন্তু সরকারের নিজস্ব অর্থায়ন ...
হোলি উৎসবে কলেজছাত্র হত্যায় পাঁচজন রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক: প্রেম ঘটিত বিরোধের জেরে পুরান ঢাকায় হোলি উৎসব থেকে ডেকে নিয়ে কলেজছাত্র রওনক হত্যা মামলায় গ্রেপ্তার পাঁচজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাসের আদালতে আসামিদের হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালী থানার পুলিশ পরিদর্শক জানে আলম । শুনানি শেষে আদালত তাদের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে ...
জাফর ইকবালের ওপর হামলা: শাবির নিরাপত্তারক্ষী আটক
নিজস্ব প্রতিবেদক: বিশিষ্ট লেখক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় এক নিরাপত্তারক্ষীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার বিকেল ৪টার দিকে তাকে আটক করা হয়। আটক হওয়া ব্যক্তি চুক্তিভিত্তিক ভাবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনে নিরাপত্তারক্ষীর দায়িত্ব পালন করতেন। বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ান মো. আবদুল হাই ছামিনি বলেন, আটককৃত নিরাপত্তারক্ষীর নাম খালিকুজ্জামান। তার বাড়ি সুনামগঞ্জের ...
প্রস্তুতি ম্যাচে টাইগারদের ৪১ রানের জয়
স্পোর্টস ডেস্ক: কলম্বো ক্রিকেট ক্লাব মাঠে প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে ৪১ রানের জয় পেয়েছে বাংলাদেশ। নিদাহাস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ৮ মার্চ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে শেষ মুহূর্তের নিজেদের প্রস্তুতি সম্পন্ন করতে আজ শ্রীলঙ্কা প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচে খেলেছে টাইগাররা। সকালে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮৬ রান সংগ্রহ করে ...
শফিক রেহমানসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
নিজস্ব প্রতিবেদক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার ষড়যন্ত্রের মামলায় যায় যায় দিনের সাবেক সম্পাদক শফিক রেহমানসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম শরাফুজ্জামান আনছারীর আদালত এই আদেশ দেন। শফিক রেহমান ছাড়া বাকি যে তিন জনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তারা হলেন- জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ...
কুষ্টিয়ায় বাসচাপায় নিহত ৪
কুষ্টিয়া প্রতিবেদক: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার লক্ষ্মীপুর বাসস্ট্যান্ডে বাসচাপায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুই যাত্রী। মঙ্গলবার (৬ মার্চ) সকাল সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, কুষ্টিয়া থেকে খুলনাগামী এসবি সুপার ডিলাক্সের একটি যাত্রীবাহী বাস ঝিনাইদহ মহাসড়কের লক্ষীপুর বাসস্ট্যান্ডে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সাথে সংঘর্ষ ...
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ফল প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের অনার্স প্রথম বর্ষ (বিশেষ) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ দুপুর ১২ টায় এ ফল প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালযের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রকাশিত ফল এসএমএসের মাধ্যমে যেকোনো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে nu<space>h1<space> Registration No লিখে 16222 নম্বরে Send করে জানা যাবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ...
ভারতের গুজরাটে ট্রাক নর্দমায় পড়ে নিহত ২৮
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমাঞ্চলীয় গুজরাট রাজ্যে একটি ট্রাক নর্দমায় পড়ে যাওয়ার ঘটনায় নারী ও শিশুসহ ২৮ জন নিহত হয়েছেন। ভারতীয় গণমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া এ খবর প্রকাশ করেছে। স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, মঙ্গলবার (০৬ মার্চ) সকালে গুজরাটের ভবনগর জেলায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ২৮ জনের মধ্যে অধিকাংশই নারী এবং শিশু। টাইমস অব ইন্ডিয়া আরো জানায়, এ ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর