নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শাহবাগ থানার নাশকতার মামলায় স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার তাকে ঢাকার মহানগর হাকিম (সিএমএম) আদালতে হাজির করে শাহবাগ থাকার নাশকতার মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড চান মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের এসআই অমল বিষ্ণু দেব। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। ...
ব্রেকিং নিউজ
ডা.শাহাদাতসহ বিএনপির ১৯ নেতাকর্মীর জামিন
নিজস্ব প্রতিবেদক: গ্রেফতারের একমাস পর উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা.শাহাদাত হোসেনসহ দলটির ১৯ জন নেতাকর্মী। বুধবার (৭ মার্চ) জামিন আবেদনের শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জে বিএম হাসান এর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। এদিন আসামিদের পক্ষে আদালতে শুনানি করেন সাবেক বিচারপতি আব্দুস সালাম মামুন। উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি ...
উসকানি এড়িয়ে শান্তিপূর্ণ আন্দোলনের নির্দেশ : জানালেন ফখরুল
মারুফ শরীফ, নিজস্ব প্রতিবেদক : লালবাগের পরিত্যাক্ত কারাগারে বিএনপির চেয়ারপারসনের সঙ্গে দেখা করে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপেক্ষমান সাংবাদিকদের জানিয়েছেন, কোনো উসকানিতে কান না দিয়ে ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন বিএনপির কারাবন্দি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার বিকেলে রাজধানীর লালবাগ নাজিমুদ্দিন রোডের পরিত্যাক্ত কারাগারে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির মাত্র ৮ ...
ফালুর বিরুদ্ধে দুদকের মামলা হাইকোর্টে বাতিল
নিজস্ব প্রতিবেদক: বিএনপির সাবেক এমপি ও ব্যবসায়ী মোসাদ্দেক আলী ফালুর বিরুদ্ধে ত্রাণের ঢেউটিন আত্মসাতের মামলা বাতিল করে দিয়েছে হাইকোর্ট। মামলা বাতিলের প্রশ্নে জারিকৃত রুল গ্রহণ করে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি শহিদুল করিমের ডিভিশন বেঞ্চ আজ বুধবার এ রায় দেয়। ২০০৭ সালের ২ মার্চ নগরীর তেজগাঁও থানায় দুদক ফালুসহ ছয়জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করে। মামলায় ১০০ বান্ডেল ত্রাণের ...
খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারাফটকে ৮ নেতা
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে দলের আট জ্যেষ্ঠ নেতা কারা ফটকে পৌঁছেছেন। দুপুর আড়াইটার দিকে তারা রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে যান। কারা ফটকে উপস্থিত নেতাদের মধ্যে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, আবদুল মঈন খান, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও খালেদা জিয়ার ...
বিজেএমসি একদম বন্ধ করে দেয়া উচিত : অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সরকারের লোকসানি প্রতিষ্ঠান বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি) একেবারে বন্ধ করে দেয়া উচিত। আজ বুধবার সচিবালয়ে অর্থ বিভাগ এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির স্মরণিকা ‘প্রয়াস’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। পাটের বিকাশে বাধা অর্থমন্ত্রী, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমের এমন অভিযোগের দুই দিনের মাথায় ...
প্রধানমন্ত্রী আজ গণপ্রত্যাশা পূরণের ঘোষণা দেবেন : খসরুর আশা
মারুফ শরীফ, নিজস্ব প্রতিবেদক : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী আশাবাদ ব্যক্ত করে বলেন, আওয়ামী লীগের আজকের জনসভা থেকে প্রধানমন্ত্রী দেশের মানুষের মৌলিক প্রত্যাশা পূরণের ঘোষণা করবেন। আমরা আশা করি তিনি বলবেন, জনগণের প্রত্যাশিত গণতন্ত্র, ভোটাধিকার এবং সুশাসন ফিরিয়ে দিবেন। নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবেন। গণমাধ্যমের স্বাধীনতার ফিরিয়ে দেবেন। সাজানো মিথ্যে মামলা থেকে বেগম খালেদা জিয়াকে মুক্তি ...
পাপুয়া নিউ গিনিতে ভূমিকম্প, নিহত ১৮
আন্তর্জাতিক ডেস্ক: পাপুয়া নিউ গিনিতে আবারো ভূমিকম্প আঘাত হেনেছে। ৬ দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্পে কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। বুধবার (০৭ মার্চ) দেশটির দক্ষিণের হেলা প্রদেশের পার্বত্য এলাকা সাউদার্ন হাইল্যান্ডসে এই ভূমিকম্প আঘাত হানে। হেলা প্রদেশের প্রশাসক উইলিয়াম বানডো বলেছেন, ‘আমরা এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যুর খবর পেয়েছি। ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। কিন্তু আক্রান্ত এলাকাটিতে অনেক মানুষের বসবাস।’ ...
খালেদা জিয়ার সাথে দেখা করার অনুমতি পেলেন নেতারা
নিজস্ব প্রতিবেদক: কারাবন্দী বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দশ জন জ্যেষ্ঠ নেতারা। বুধবার(৭ মার্চ) বেলা তিনটায় নাজিম উদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে গিয়ে তারা দেখা করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার। সাক্ষাতের অনুমতি পাওয়া অন্য নেতারা হলেন- দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ ...
ট্রাম্পের অর্থনৈতিক উপদেষ্টার পদত্যাগ
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা গ্যারি কন পদত্যাগ করতে যাচ্ছেন বলে হোয়াইট হাউজ জানিয়েছে। গত কিছুদিন ধরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শীর্ষ উচ্চপদস্থ অনেকে বিদায় নিয়েছেন। সে ধারাবাহিকতায় এখন শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টাও পদত্যাগ করবেন। মি: কন ছিলেন মুক্ত বাণিজ্যের একজন সমর্থক। কিন্তু ইউরোপ থেকে স্টিল এবং অ্যালুমিনিয়াম আমদানির ওপর শুল্ক আরোপের যে পরিকল্পনা ট্রাম্প নিয়েছেন, তা ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর