নিজস্ব প্রতিবেদক: জনপ্রিয় লেখক, শিক্ষাবিদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় হামলাকারী ফয়জুর রহমানের ব্যবহৃত মোবাইল ফোন ও ট্যাবসহ তার ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। ফয়জুরের ভাইয়ের নাম এনামুল। বৃহস্পতিবার (০৮ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে তাকে গাজীপুর থেকে এনামুলকে গ্রেফতার করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম। কাউন্টার টেরোরিজম ইউনিটের ডিসি মহিবুল ...
ব্রেকিং নিউজ
শান্তিপূর্ণ কর্মসূচিকে বাঁধা দিয়ে পন্ড করার প্রতিবাদে শনিবার বিক্ষোভ কর্মসূচি
মারুফ শরীফ, নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, আমাদের শান্তিপূর্ণ প্রতিটি কর্মসূচিকে সরকারের লেলিয়ে দেয়া পুলিশ উদ্দেশ্যমূলকভাবে পন্ড করে দিতে হামলা চালাচ্ছে। প্রতিবাদের অধিকারকে পদদলিত করে এ হামলা নজিরবিহীন ন্যক্কারজনক এবং পরিস্থিতি অশান্ত করার চক্রান্ত বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। ‘শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি’তে পুলিশি বাধা ও নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে আগামী ১০ মার্চ শনিবার ঢাকা ...
খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতে কারা ফটকে ৫ আইনজীবী
নিজস্ব প্রতিবেদক: র্নীতি মামলায় কারা অন্তরীণ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করতে রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে গেছেন বিএনপিপন্থি ৫ আইনজীবী। বৃহস্পতিবার (০৮ মার্চ) বিকেল পৌনে ৪টায় কারাগারের প্রধান ফটকে পৌঁছেন তারা। পাঁচ আইনজীবীর মধ্যে আছেন আবদুর রেজাক খান, সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন, মাহবুব উদ্দিন খোকন ও সানা উল্লাহ মিয়া। এদিকে জিয়া অরফানেজ ...
টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক: ভারতের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ ক্রিকেটদল। বৃহস্পতিবার সন্ধ্যায় টসে জিতে বাংলাদেশ দলকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। শ্রীলংকার কলম্বোর প্রোমাদাসা স্টেডিয়ামেএম্যাচটি শুরু হবে। ত্রিদেশীয় সিরিজেনিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট দল। নিজেদের প্রথমম্যাচে জয় দিয়ে শুরু করতে চায়টাইগাররা। অন্যদিকে সিরিজের প্রথম খেলায় স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে হেরে যাওয়া ভারত জয়ে ফেরার জন্য মরিয়া হয়ে খেলবে। ...
টেকনাফের বনে ৪০ স্পটে আগুন জ্বলছে
নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন সংরক্ষিত বনের ৪০টি স্থানে আগুন ধরেছে, যা নাশকতা বলে ধারণা করছে প্রশাসন। টেকনাফের সহকারী কমিশনার (ভূমি) প্রণয় চাকমা জানান, বৃহস্পতিবার বেলা ২টা থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিস কর্মীরা। টেকনাফ উপজেলা পরিষদের পশ্চিমে সংরক্ষিত ২৮ একরের এ বন সংলগ্ন রয়েছে ‘নয়াপাড়া’ ও ‘লেদা’ রোহিঙ্গা ক্যাম্প। এ দুই ক্যাম্প থেকে মিয়ানমার সীমান্তের দূরত্ব ...
ছাত্রলীগের ২৯তম কাউন্সিল স্থগিত
নিজস্ব প্রতিবেদক: ছাত্রলীগের ২৯তম কাউন্সিল স্থগিত করা হয়েছে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে আগামী ৩১ মার্চের কাউন্সিল স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলে তিনি এ নির্দেশনা দেন। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ৩১ ...
কোটা সংস্কারের পরিকল্পনা সরকারের নেই: জনপ্রশাসন সচিব
নিজস্ব প্রতিবেদক: কোটার শূন্যপদ সাধারণ পরীক্ষার্থীদের মধ্য থেকে পূরণ করার সিদ্ধান্ত এলেও কোটা বাতিল বা কমানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। কোটা সংস্কারের দাবিতে চাকরি প্রত্যাশীদের একাংশের আন্দোলন চলার মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে জানানো হয়, কোটায় পর্যাপ্ত প্রার্থী পাওয়া না গেলে মেধা তালিকা থেকে তা পূরণ করা হবে। বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তারে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোজাম্মেল ...
১০ দিনের রিমান্ডে ফয়জুর
নিজস্ব প্রতিবেদক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের উপর হামলাকারী ফয়জুর হাসানকে ১০ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১টা ১৫ মিনিটে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মহানগর ম্যাজিস্ট্রেট-৩ এর বিচারক হরিদাস কুমারের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হলে বিচারক তা মঞ্জুর করেন। পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (প্রসিকিউশন) প্রণব ...
পুলিশের বাধায় বিএনপির অবস্থান কর্মসূচি পণ্ড
নিজস্ব প্রতিবেদক: পুলিশের বাধায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দলটির অবস্থান কর্মসূচি পণ্ড হয়ে গেছে। জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে আটক করা হয়েছে কয়েকজন নেতাকর্মীকে। বৃহস্পতিবার বেলা ১১টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এ অবস্থান কর্মসূচি শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলার কথা ছিল। কিন্তু এর ১৫ মিনিট আগে পুলিশের বাধার মুখে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান। কর্মসূচিতে ...
বেগম খালেদা জিয়ার জামিনের আদেশ ১১ মার্চ
নিজস্ব প্রতিবেদক : জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন বিষয়ে আদেশ আগামী ১১ মার্চ রোববার দেবেন হাইকোর্ট। সেদিন বিচারপতি এম ইনায়েতুর রহীম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হবে। বেগম খালেদা জিয়ার জামিন হবে কিনা তা জানতে আদালতের দিকে তাকিয়ে আছেন সবাই। বেগম খালেদা জিয়ার আইনজীবীরা জানান, ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর