১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০২

ব্রেকিং নিউজ

জাতিসংঘের বিশেষ দূত ঢাকায়

নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘের গণহত্যা বিষয়ক বিশেষ দূত আদামা দিয়েং এক সপ্তাহের জন্য বাংলাদেশ সফরে এসেছেন। তিনি আজ বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। সেখানে ১১ মার্চ পর্যন্ত অবস্থান করবেন তিনি। ওই সময়ে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এবং রাখাইনের গণহত্যা-বর্বরতার সাক্ষী বাস্তুচ্যুত মানুষের দুর্দশার কথা শুনবেন তিনি। নিউইয়র্কে ফিরে তিনি এ নিয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতারেসের কাছে রিপোর্ট করবেন। মিয়ানমার বাহিনীর ...

এলি উইসেল পদক হারাল সুচি

আন্তর্জাতিক ডেস্ক: রোহিঙ্গাদের ওপর সেনাবাহিনীর আক্রমণ বন্ধ, এমনকি তাদের ওপর জাতিগত নিধনযঞ্জের কথা স্বীকার না করায় মিয়ানমারের নেত্রী অং সান সু চিকে দেওয়া পদক প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্রের হলোকাস্ট মেমোরিয়াল মিউজিয়াম। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসিদের নৃশংসতার শিকারদের স্মরণে প্রতিষ্ঠিত ওয়াশিংটনের এই জাদুঘর কর্তৃপক্ষ বুধবার এক চিঠিতে বলেছে, “এটা খুবই অনুতাপের যে, আমরা এখন এই পদক প্রত্যাহার করছি। এই সিদ্ধান্ত নেওয়া আমাদের জন্য ...

ইউনি পেটু ইউয়ের ৪ কর্মকর্তা গ্রেফতার

 নিজস্ব প্রতিবেদক : ৪৪ কোটি ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ইউনি পেটু ইউয়ের দুই কর্মকর্তা ও দুই এজেন্টকে গ্রেফতার করেছে সিআইডি। সিআইডির সহকারী পুলিশ সুপার (এএসপি-মিডিয়া) শারমিন জাহান তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের গতকাল গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি। তবে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের পরিচয় এখনও জানা যায়নি। বৃহস্পতিবার দুপুর ১২টায় সিআইডি সদর দফতরে গ্রেফতারকৃতদের বিষয়ে বিস্তারিত ...

শহীদ মিনারে প্রিয়ভাষিণীর প্রতি শেষ শ্রদ্ধা, দাফন বিকেলে

নিজস্ব প্রতিবেদক : মুক্তিযোদ্ধা ও ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে আজ (বৃহস্পতিবার) তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যবস্থাপনায় সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত সেখানে তার প্রতি নাগরিক শ্রদ্ধা জানানো হবে। ফেরদৌসী প্রিয়ভাষিণীর পরিবারের পক্ষ থেকে জাতীয় কবিতা পরিষদের সভাপতি ড. মোহাম্মদ সামাদ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নাগরিক শ্রদ্ধা জানানো পর বাদ জোহর ...

ঋণের সুদ বাড়ছে হু-হু করে

নিজস্ব প্রতিবেদক: হু-হু করে বাড়ছে ব্যাংক ঋণে সুদ হার। কিছুতেই লাগাম টানা যাচ্ছে না। মূলত বছরের শুরু থেকেই বাড়ছে ঋণের সুদ হার। বিনিয়োগে খরার কারণে কয়েক বছর ধরে ব্যাংক ঋণের সুদ হারে নিম্নমুখী প্রবণতা ছিল। উদ্যোক্তাদের দাবির মুখে সুদ হার সিঙ্গেল ডিজিটে (১০ শতাংশের নিচে) নেমে আসে। দুই মাস ধরে ঋণে সুদ হার বাড়তে শুরু করে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য ...

গাজীপুরে তুলার গুদামে ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের বাঘের বাজার এলাকায় মোশারফ কম্পোজিট কারখানার তুলার গুদামে আগুন লেগেছে। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ করে। ৬ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তবে তাৎক্ষনিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি। গাজীপুর ফায়ার ...

বাংলাদেশ-ভারত লড়াই আজ

স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কায় চলছে জরুরি অবস্থা। ফেসবুক-ইনস্টাগ্রামসহ অনেক সামাজিক যোগাযোগের মাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে চলমান দাঙ্গা ঠেকাতে যেদিন এই জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে, সেইদিনই কলম্বোতে শুরু হয়েছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট। দেশটির স্বাধীনতার ৭০ বছর পূর্তিতে আয়োজিত এই টুর্নামেন্টে আজ শুরু হবে বাংলাদেশের খেলা। প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। ইতিমধ্যে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছে ...

বিএনপির অবস্থান কর্মসূচি আজ

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ বৃহস্পতিবার রাজধানীসহ সারা দেশে এক ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করা হবে। কেন্দ্রীয়ভাবে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্তএ কর্মসূচি চলবে। গত মঙ্গলবার নয়াপল্টনে সংবাদ সম্মেলন করে প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালনের কথা জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। যদিও এর আগে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে কর্মসূচি ...

পৃথিবী ধ্বংসের হুমকি পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক: পৃথিবীকে পুরোপুরি ধ্বংস করে দেয়ার হুমকি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। বলেছেন, যদি রাশিয়ার দিকে পারমাণবিক অস্ত্র ছোড়া হয় তাহলে পৃথিবীর বিনাশ হবে। রাশিয়ার ছোড়া পারমাণবিক অস্ত্রের আঘাতে মুছে যাবে সব কিছু। রাশিয়া যদি টিকে না থাকে তাহলে তেমন পৃথিবী আমাদের প্রয়োজন নেই। প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা চালাচ্ছেন পুতিন। তিনি এ সপ্তাহে প্রচারণাকালে ভক্ত নারীদের জড়িয়ে ধরে চুমু খেয়েছেন। এ ...

রিয়াদে সিলিন্ডার বিস্ফোরণে বাংলাদেশিসহ নিহত ৩

অনলাইন ডেস্ক: সৌদি আরবের রিয়াদে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই ভারতীয় ও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহত বাংলাদেশির নাম আসাদউল্লাহ (২২)। তিনি জামালপুর জেলার মাদারগঞ্জ থানার চর পাকারদো গ্রামের জামাতউল্লাহর ছেলে। আসাদের মামা সৌদিপ্রবাসী হাবিবুর রহমান সংবাদ মাধ্যমকে জানান, শনিবার সকালে রিয়াদের সানাইয়া এলাকায় তাদের ভাড়া বাসায় বিস্ফোরণের ওই ঘটনায় ঘটনাস্থলেই তার ভাগ্নের মৃত্যু হয়। “আসাদ এসেছিল প্রায় চার বছর আগে। ...