১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৮:২৩

ব্রেকিং নিউজ

ডিসেম্বর অথবা জানুয়ারির প্রথম দিকে নির্বাচন: সিইসি

নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ডিসেম্বর অথবা জানুয়ারি মাসের প্রথম দিকে অনুষ্ঠিত হবে। শুক্রবার সকালে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চবিদ্যালয়ে এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা বলেন। পোলিং অফিসারদের উদ্দেশে সিইসি বলেন, আগামী জাতীয় নির্বাচনে আপনাদের দায়িত্ব পালন করতে হবে। এটি একটি মহড়ার মতো। আপনারা এর আগে অনেকেই এ দায়িত্ব পালন ...

আত্মহত্যাকে বৈধতা দিলো ভারত

আন্তর্জাতিক ডেস্ক: স্বেচ্ছামৃত্যুর অধিকার বা আত্মহত্যাকে বৈধতা দিয়েছে ভারত। শুক্রবার সকালের স্বেচ্ছামৃত্যু বৈধ বলে রায় ঘোষণা করে দেশটির সর্বোচ্চ আদালত। ভারতের সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতি দীপক মিশ্রর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি ডিভিশন বেঞ্চ এই রায় দেয়। এ বিষয়ে কেন্দ্র সরকারকে উপযুক্ত আইন প্রণয়ন করার নির্দেশ দিয়েছে আদালত। সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী, একজন অসুস্থ ব্যক্তির পরিবারের সদস্য বা তার বন্ধুবান্ধব উচ্চ ...

১৫ মার্চ লালদীঘি মাঠে জনসভা করবে বিএনপি

চট্টগ্রাম প্রতিবেদক: কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী ১৫ মার্চ চট্টগ্রামের লালদীঘি মাঠে জনসভা করবে মহানগর বিএনপি। শুক্রবার (০৯ মার্চ) সকাল ১১টায় নগর বিএনপির কার্যালয় নসিমন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। তিনি বলেন, ‘সরকার সম্পূর্ণ প্রতিহিংসার বশবর্তী হয়ে খালদা জিয়ার বিরুদ্ধে মামলা পরিচালনা করছে। আমরা আমাদের নেত্রী খালেদা ...

চাঁদপুরে ১৭শ’ পিস ইয়াবাসহ ‘হাফেজ’ আটক

চাঁদপুর প্রতিবেদক: চাঁদপুরের হাজীগঞ্জে ১ হাজার ৭শ’ পিস ইয়াবাসহ মো. মহসিন (২৭) নামে  এক হাফেজকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে আটক করা হয়। হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাবেদুল ইসলামের তত্ত্বাবধানে হাজীগঞ্জ পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের মকিমাবাদ গ্রামের কাজী বাড়ির মহসিনকে ইয়াবার চালানসহ আটক করা হয়। মহসিন ওই বাড়ির আবুল ফারাহ কাজীর ছেলে। পুলিশ জানায়, গোপন খবরের ...

ভারত-বাংলাদেশ সীমান্তের ৮ কিলোমিটার ‘অপরাধমুক্ত’ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-ভারত সীমান্তের ৮ দশমিক ৩ কিলোমিটার এলাকা ‘ক্রাইম ফ্রি জোন’ বা অপরাধমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করেছে দুই দেশের সীমান্তরক্ষা বাহিনী-বিজিবি ও বিএসএফ। শুক্রবার দুপুরে যশোরের শার্শা সীমান্তের বিপরীতে ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁও সীমান্তে ৬৪ বিএসএফ ব্যাটালিয়নের কাল্যাণী বিওপি এর আওতাধীন সীমান্ত এলাকায় এই ‘ক্রাইম ফ্রি জোন’ উদ্বোধন করা হয়। যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, ...

জুমার সময় বায়তুল মোকাররমে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক: জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজের সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের কোনো খবর জানা যায়নি। শুক্রবার জুমার খুৎবার সময় বায়তুল মোকাররমের পূর্বপাশের গেট সংলঘ্ন ওজুখানার পাশে বায়তুল মোকারম মার্কেটে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর জিয়াউর রহমান জানান, শুক্রবার দুপুরে জুমার নামাজের ঠিক আগে মার্কেটের পূর্বপাশের একটি গুদামে আগুন লাগে। এতে ...

আফগানিস্তানে মেয়াদ বাড়াল জাতিসংঘ মিশন

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তোনে জাতিসংঘের সহযোগিতা মিশনের (ইউএনএএমএ) মেয়াদ আরও এক বছরের জন্য বাড়ানোর প্রস্তাবে সর্বসম্মতিক্রমে সম্মতি জানিয়েছে সংস্থাটি নিরাপত্তা পরিষদ। বৃহস্পতিবার এতে সম্মতি জানায় নিরাপত্তা পরিষদ। এর ফলে ২০১৯ সালের ১৭ মার্চ পর্যন্ত আফগানিস্তানে কাজ করবে ইউএনএএমএ। ইউএনএএমএ-এর নতুন ম্যান্ডেটে আফগানিস্তানে নেতৃত্বের পরিপূর্ণ দায়িত্বগ্রহণ, নিরাপত্তা, সরকার এবং উন্নয়নের ক্ষেত্রগুলোতে কর্তৃত্ব প্রতিষ্ঠায় সহযোগিতার কথা বলা হয়েছে। এ ছাড়া আফগানিস্তানে জাতিসংঘ মহাসচিবের ...

গেস্টরুমে ছাত্রলীগের নৃশংতা

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলে এক সাধারণ শিক্ষার্থীকে ছাত্রলীগ মারধর করার পর এবার ফজলুল হক মুসলিম হলের গেস্টরুমে এক শিক্ষার্থীকে মেরে নাক এবং মাথা ফাটিয়ে দিয়েছেন হল শাখা ছাত্রলীগের নেতারা। আহত শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি আছেন। আহত শিক্ষার্থীর নাম কাওসার। তিনি সমুদ্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। হল সূত্রে জানা যায়, তাকে ...

কোটার শুন্যপদে নিয়োগ পাবেন মেধাবীরা

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিতে কোটার সংখ্যা কমাতে আন্দোলনকারীদের দাবিতে সরকার সাড়া না দিলেও নতুন সিদ্ধান্তে কোটাধারীর তুলনায় সাধারণ পরীক্ষার্থীরাই বেশি নিয়োগ পাবেন। কারণ, নানা ধরনের মিলিয়ে ৫৬ শতাংশ কোটা থাকলেও সব পদে যোগ্য প্রার্থী পাওয়া যায় না। কিন্তু এতদিন সেই পদগুলো শূন্য থাকত। তবে নতুন নীতিমালা অনুযায়ী যোগ্য প্রার্থী না থাকলে সাধারণ পরীক্ষার্থীদের মধ্য থেকেই নিয়োগ দেয়া হবে। এতে কোটাধারীর ...

ভারতকে ১৪০ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: নিদাহাস ট্রফির নিজেদের প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৯ রান সংগ্রহ করেছে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম সব সময় ব্যাটিংদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাই এই রান ভারতের ব্যাটিং লাইন আপের সামনে সহজ লক্ষ্যই বলতে হবে। প্রথমেই তামিম-সৌম্যে সরকারের আউটে চাপে পড়ে যায় বাংলাদেশ। সৌম্য জয়দেব উদানকাতরার বলে ১৪ রানে ...