১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৮:২৪

ব্রেকিং নিউজ

খালেদা জিয়ার জামিন আশা আইনজীবীদের

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনের বিষয়ে আদেশ হবে আজ সোমবার। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার মূল নথি না পৌঁছায় এই দিন ধার্য করেন উচ্চ আদালত। তবে এ আদেশের দুই ঘণ্টার মধ্যেই বিচারিক আদালত থেকে মামলার মূল নথি উচ্চ আদালতে এসে পৌঁছায়। এদিকে, আজ সোমবার বেগম জিয়া জামিন পাবেন বলে আশা প্রকাশ করেছেন তার আইনজীবী। গত ২২শে ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ...

ফয়জুলের বাবা-মা ও মামা রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক: জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় গ্রেফতারকৃত হামলাকারী ফয়জুলের বাবা-মা ও মামার রিমান্ড মঞ্জুর করেছে সিলেট মহানগর হাকিমআদালত-৩। আদালত সূত্র জানা যায়, হামলাকারী ফয়জুলের বাবা ও মামাকে ৫দিন ও মাকে ২দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। প্রসঙ্গত, শনিবার (৩মার্চ) বিকালে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) ক্যাম্পাসে এক অনুষ্ঠানে শিক্ষার্থী এবং পুলিশের উপস্থিতিতে জাফর ইকবালের ওপর হামলা হয়। ছুরি ...

ঠাকুরগাঁওয়ে হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন

ঠাকুরগাঁও প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ে পারিবারিক ও জমিসংক্রান্ত বিরোধের জেরে হত্যা মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের দণ্ডাদেশ দেয়া হয়। রোববার বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হায়দার আলী এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আ. খালেক (৩৮) ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার মেছনী গ্রামের রহিম উদ্দিনের ছেলে। আদালত ...

তুমব্রু সীমান্তে উভয় দেশের রক্ষীদের যৌথ টহল

নিজস্ব প্রতিবেদক: সীমান্তে মিয়ানমারের সৈন্য সংখ্যা বৃদ্ধি নিয়ে বান্দরবানের তুমব্রু সীমান্তে যখন উত্তেজনা বিরাজ করছে, ঠিক তখনই উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে যৌথ টহল সম্পন্ন হয়েছে। রোববার সকালে ঘুমধুম ও তুমব্রু সীমান্তে প্রায় ঘণ্টাব্যাপী বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি ও মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী বিজিপির সদস্যরা এই যৌথ টহলে অংশ নেয়। তুমব্রু ও ঘুমধুম সীমান্তের কাঁটা তারের বেড়া ঘেঁষে ...

খালেদা জিয়ার মামলার নথি হাইকোর্টে

নিজস্ব প্রতিবেদক: জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার নথি বিচারিক আদালত থেকে হাইকোর্টে পাঠানো হয়েছে। ফলে এ মামলায় দণ্ডিত হয়ে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের বিষয়ে হাইকোর্টের আদেশ প্রদানের বিষয়টি সুগম হল। নথি না পৌঁছানোর কারণে রোববার সকালে বিচারপতি এম ইনায়েতুর রহীম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ খালেদা জিয়ার জামিনের বিষয়ে সোমবার আদেশ দেয়ার কথা জানান। এর ...

নাইকো মামলায় খালেদা জিয়ার অভিযোগ শুনানি ৯ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক: নাইকো মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনসংক্রান্ত পরবর্তী শুনানির জন্য আগামী ৯ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। আদালত সূত্র জানায়, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তি করে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকা ক্ষতির অভিযোগে খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে এ মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০০৭ সালের ৯ ডিসেম্বর দুদকের তৎকালীন ...

কাল চূড়ান্ত বিচ্ছেদ ঘটছে শাকিব-অপুর

বিনোদন ডেস্ক: আগামীকাল ১২ মার্চ চিত্রনায়ক শাকিব খান-অপু বিশ্বাসের চূড়ান্ত বিচ্ছেদ ঘটছে। এদিন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) শাকিব-অপুর তৃতীয় ও শেষ শুনানি হবে। এর আগের দুটি শুনানিতে শাকিব আসেননি। অপু প্রথম শুনানিতে এলেও দ্বিতীয়টাতে আসেননি। সমঝোতার কোনো সুযোগ নেই দেখে তিনিও বিচ্ছেদ মেনে নেন। গত বছরের ২২ নভেম্বর অপুকে বিবাহ বিচ্ছেদের চিঠি পাঠান শাকিব।গণমাধ্যমে প্রকাশিত হয়, তিন মাস পর ...

রেকর্ড রানে জয় পেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: মুশফিকুর রহিমের সাহসী ব্যাটিংয়ে রেকর্ড সংখ্যক রান করে স্বাগতিক শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় পেয়েছে বাংলাদেশ। শনিবার টান টান উত্তেজনাকর ম্যাচে স্মরণীয় জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ে নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ ক্রিকেট দল। টি-টোয়েন্টির সীমিত ওভারে এই প্রথম দুইশোর বেশি রান করল বাংলাদেশ। শুধু রান করাই নয়। জয়ও পেয়েছে টাইগাররা। শ্রীলঙ্কার করা ২১৪ রানের জবাবে ৫ উইকেট হাতে রেখেই জয় ...

মাহমুদউল্লাহর জোড়া আঘাত

স্পোর্টস ডেস্ক: টাইগার বোলারদের রীতিমতো গলির বোলার বানিয়ে মুড়িমুড়কির মতো চার ছক্কার ফোয়ারা ছুটিয়ে যাচ্ছিলেন শ্রীলঙ্কান ব্যাটসম্যান। ফলে বাধ্য হয়েই বল হাতে নেন অধিনায়ক মাহমুদউল্লাহ। বল হাতে নিয়েই জোড়া আঘাত হানেন লঙ্কান শিবিরে। এরপর আঘাত হানেন তাসকিন আহমেদও। আর তিনটি ক্যাচই নিয়েছেন সাব্বির রহমান। ফলে ম্যাচে কিছুটা হলেও ফিরে এসেছে বাংলাদেশ। তবে এর মধ্যেই বড় সংগ্রহের ইঙ্গিত দিচ্ছে স্বাগতিক দল। ...

এয়ার এশিয়ার প্রতিষ্ঠাতা ঢাকায় আসছেন আগামীকাল

নিজস্ব প্রতিবেদক: এয়ার এশিয়ার বারহাদ সহ প্রতিষ্ঠাতা ও এয়ার এশিয়া এক্সের গ্রুপের সিইও দতুক কামারুদ্দিন মরুননেন তিন দিনের সফরে আগামীকাল রোববার ঢাকায় আসছেন। শনিবার এয়ার এশিয়ার যোগাযোগ কর্মকর্তা তানজিদা রহমান বিষয়টি জানান। তিনি বলেন, ‘তিন দিনের সফরে দতুক কামারুদ্দিন সরকার ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন। এছাড়া তিনি ঢাকায় জিএসএ অফিস এবং এয়ার এশিয়ার সেলস অফিস ...