স্পোর্টস ডেস্ক: নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে সহজেই হেরে গেছে বাংলাদেশ। টুর্নামেন্টে ভালোভাবে টিকে থাকতে হলে শ্রীলঙ্কার বিপক্ষে জয় চাই-ই চাই। তবে স্বাগতিকদের বিপক্ষে কাজটা বেশ কঠিনই। কারণ ভারতকে উড়িয়ে দিয়ে টুর্নামেন্টে দুর্দান্ত সূচনা করেছে তারা। তবে হাল ছাড়তে রাজি নয় টাইগাররা। নিজেদের সেরাটা দিয়ে জয় ছিনিয়ে আনতে চায় তারা। সে লক্ষ্যে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ ...
ব্রেকিং নিউজ
সেন্টমার্টিনে ৫ লাখ পিস ইয়াবা জব্দ
নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফের প্রবালদ্বীপ সেন্টমার্টিনে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৫ লাখ পিস ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড। শনিবার সকালে সেন্টমার্টিন সৈকতের কেয়াবনে অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করা হয়। কোস্টগার্ড সূত্র জানায়, বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজোনের সেন্টমার্টিন ও টেকনাফ কোস্টগার্ড স্টেশন গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিনের পশ্চিম পাড়া উত্তর সৈকত সংলগ্ন কেয়াবনে অভিযান চালায়। এ সময় বনে লুকিয়ে রাখা ইয়াবা বড়ির ...
কাবুলে আত্মঘাতী বোমা হামলা : নিহত ১০
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১০ জন নিহত ও ২২ জন আহত হয়েছেন। দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ সংখ্যা নিশ্চিত করা হয়েছে। ওয়াহিদ মাজরো নামে এক কর্মকর্তা জানান, হাসপাতাল থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা ১০ জন নিহতের তথ্য নিশ্চিত হতে পেরেছি। এছাড়া বিস্ফোরণে আহত ২২ জন হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ সূত্র জানায়, কাবুলের পশ্চিমাঞ্চলে একটি রাজনৈতিক সভায় ...
নিউজিল্যান্ডে আঘাত হানতে পারে সাইক্লোন ‘হোলা’
অনলাইন ডেস্ক : নিউজিল্যান্ডের দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী সাইক্লোন ‘হোলা’। আগামী সোমবার (১২ মার্চ) নাগাদ সাইক্লোনটি দেশটির উত্তরাঞ্চলীয় দ্বীপে আঘাত হানতে পারে। আবহাওয়াবিদ জন ল জানিয়েছেন, শক্তিশালী সাইক্লোনটির বিষয়ে এখনো আগাম কিছু বলা যাচ্ছে না। যেকোনো মুহূর্তে এটি যেকোনো দিকে অগ্রসর হতে পারে। এরইমধ্যে ঝড়টি ক্যাটাগরি-৩ এ রূপ নিয়েছে। ঝড়টি তার গতিপথে ভানুয়াতু অতিক্রম করে বর্তমানে নিউ ক্যালিডোনিয়া অভিমুখে রয়েছে। ...
পৃথক সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত
গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। এ সময় মারাত্মকভাবে আহত হয়েছেন আরো ১০ জন। শনিবার (১০ মার্চ) দুপুর ১২টায় উপজেলার জুনদহ এলাকা ও সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকার সরকার পাম্পের সামনে দুর্ঘটনা দু’টি ঘটে। পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, রড সিমেন্ট বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ ...
জাতিসংঘের ত্রাণবহর পৌঁছাল পূর্ব ঘৌতায়
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্ব ঘৌতায় সরকারি বাহিনীর ব্যাপক বোমা হামলার মধ্যেই জাতিসংঘের একটি ত্রাণবহর সেখানে প্রবেশ করতে সক্ষম হয়েছে। আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। আন্তর্জাতিক সাহায্য সংস্থা রেডক্রস বলেছে, খাদ্য ও চিকিৎসা সামগ্রী দৌমা শহরে পৌঁছেছে। সরকারি বাহিনী শুক্রবার সারারাত বিমান হামলা বন্ধ রাখলে ত্রাণবহরটি সেখানে পৌঁছাতে পারে। শুক্রবার ঘৌতার পরিস্থিতিকে অনেকটা ‘শান্ত’ বলে বর্ণনা করেছেন ...
সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার অনুমতি পায়নি বিএনপি
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে উন্মুক্ত ময়দানে জনসভা করার অনুমতি না পেয়ে হতাশ হচ্ছে বিএনপি। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকা এবং ঢাকার বাইরে বড় ধরনের শো-ডাউন করতে চাচ্ছে বিএনপি। তবে অনুমতির অভাবে পারছে না। ঢাকায় জনসভা করতে না পেরে বিভাগীয় সদরগুলোতে শো-ডাউন করার কর্মসূচি গ্রহণ করে দলটি। এখন অব্দি কোথাও অনুমতি মেলেনি। ১২ মার্চ ঢাকার সোহরাওয়ার্দী ...
আওয়ামী লীগের ক্ষমতার উৎসই হচ্ছে বিদেশ : রিজভী
মারুফ শরীফ, নিজস্ব প্রতিবেদক : বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ “ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একটি প্রতিনিধি দল নিয়ে তদবির করতে ভারতে যাচ্ছেন” তথ্যটি জানিয়ে বলেন, ‘স্ববিরোধীতা যেন আওয়ামী লীগের বিশেষ বৈশিষ্ট্য। কথার বিপরীত কাজে তারা বিশ্বাসী। আওয়ামী লীগের ক্ষমতার উৎসই হচ্ছে বিদেশ’ বলে মন্তব্য করেন রিজভী। ‘আমরা বিদেশীদের পরামর্শ নেই না’ ওবায়দুল কাদেরের এমন ...
কীর্তনখোলায় ৬ মুসল্লির লাশ উদ্ধার
বরিশাল প্রতিবেদক: বরিশাল সদর উপজেলার কীর্তনখোলা নদী থেকে ৬ জনের লাশ উদ্ধার হয়েছে। শুক্রবার (০৯ মার্চ) দুপুর দেড়টার দিকে নদীর চরমোনাই এলাকায় লাশগুলো ভেসে ওঠে। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল হোসেন। তবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। দুইদিন আগে সেখানে ডুবে যাওয়া ট্রলারের যাত্রী হয়ে থাকতে পারেন বলে নৌপুলিশের ধারণা। ওসি জানান, দুপুরে দিকে নদীর চরমোনাই এলাকায় ...
মিছিলে যৌন হয়রানির ঘটনায় বাবার মামলা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাংলামোটরে ৭ মার্চ উপলক্ষে আওয়ামী লীগের সমাবেশের মিছিলে এক কলেজ ছাত্রীর যৌন হয়রানির ঘটনায় একটি মামলা দায়ের করেছে ওই ছাত্রীর পিতা। পুলিশ ইতোমধ্যে ওই শিক্ষার্থীর সঙ্গে কথা বলে তার বক্তব্য রেকর্ড করেছে। এব্যাপারে জানতে চাইলে রমনা থানার ওসি মাইনুল ইসলাম শুক্রবার সকালে গণমাধ্যমকে বলেন, অজ্ঞাতপরিচয়ে ১৫ থেকে ২০ জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর