নিজস্ব প্রতিবেদক: প্রশাসনে ৬ অতিরিক্ত ও ১৬ যুগ্ম সচিব পদে রদবদল আনা হয়েছে। রবিবার (১১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের পরিচালক সীমা সাহাকে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রওনক মাহমুদকে ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের মহাপরিচালক করা হয়েছে। বিসিকের পরিচালক (অতিরিক্ত সচিব) মো. ...
ব্রেকিং নিউজ
এবি ব্যাংকের ওয়াহিদুলসহ ৪ জনকে ফের জিজ্ঞাসাবাদ
নিজস্ব প্রতিবেদক: ভুয়া অফশোর কোম্পানিতে বিনিয়োগের নামে ১৬৫ কোটি টাকা পাচারের মামলার আসামি এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও এমডিসহ চার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (১১ মার্চ) দুদকের প্রধান কার্যালয়ে দুদকের সহকারী পরিচালক ও তদন্ত কর্মকর্তা মো. গুলশান আনোয়ার প্রধান তাদের জিজ্ঞাসাবাদ করছেন। সকাল সাড়ে নয়টা থেকে শুরু হওয়া এ জিজ্ঞাসাবাদ বিকেল পর্যন্ত চলবে। জিজ্ঞাসাবাদের বিষয়টি ...
মাহমুদউল্লাহর জরিমানা, দুই ম্যাচ নিষিদ্ধ চান্দিমাল
স্পোর্টস ডেস্ক: নিদাহাস ট্রফিতে শ্রীলংকার দেয়া রানের পাহাড় ডিঙিয়ে জয় পায় টাইগাররা। মুশফিকুর রহিমের বীরত্বে ত্রিদেশীয় সিরিজে শ্রীলংকার বিপক্ষে অবিস্মরণীয় এক জয় পেয়েছে বাংলাদেশ দল। টি-টোয়েন্টি ক্রিকেটে ২১৪ রানচেজ করে রেকর্ড জয়ে নতুন ইতিহাস গড়ে টাইগাররা। বাংলাদেশের বিপক্ষে এমন হারের পর আরও বড় দুঃসংবাদ শুনতে হলো শ্রীলঙ্কার সমর্থকদের। বাংলাদেশের বিপক্ষে গুরুতর স্লো-ওভার রেটের কারণে লঙ্কান অধিনায়ক দিনেশ চান্দিমালকে দুটি টি-টোয়েন্টি ...
গাজীপুরে হোটেল থেকে আপত্তিকর অবস্থায় ২৯ তরুণ-তরুণী আটক
আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি : গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৮টি আবাসিক হোটেল থেকে আপত্তিকর অবস্থায় ২৯ তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ। ১১ মার্চ রবিবার ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জয়দেবপুর থানাধীন ভোগড়া পুলিশ ক্যাম্পের এসআই মোঃ জাকির হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা ...
গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ২০
আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষে দুই শ্রমিক গুলিবিদ্ধ ও এক পুলিশ অফিসারসহ অন্তত ২০ জন আহত হয়েছে। ১১ মার্চ রবিবার দুপুরে কালিয়াকৈর উপজেলার মৌচাকের এটিএস এ্যাপারেলস লিমিটেড নামে তৈরি পোশাক কারখানায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুই শ্রমিককে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন- ওই কারখানার ...
মাস্টারপ্ল্যান নীল নকশার নির্বাচন করতে সরকার বেপরোয়া : রিজভী
মারুফ শরীফ, নিজস্ব প্রতিবেদক : বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে ভোট দিতে না পেরে জনসাধারণ তাদের ভোটাধিকার প্রয়োগে অধীর আগ্রহে অপেক্ষা করছে। জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে বদ্ধপরিকর। জনগণের মনোভাব বুঝেই সরকার এখন দিশেহারা হয়ে উঠেছে। আরেকটি দেশি-বিদেশী মাস্টারপ্ল্যানের নীল নকশার নির্বাচন করতে এখন তারা বেপরোয়া বললেন রিজভী। এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে সমাবেশের অনুমতি ...
এপ্রিলে ৩৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: ৩৭তম বিসিএসের চূড়ান্ত ফল আগামী এপ্রিল মাসে প্রকাশ করতে যাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)। রোববার পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আমরা এপ্রিল মাসে ৩৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করব। আমরা চেষ্টা করেছি কম সময়ে বিসিএস পরীক্ষা শেষ করতে। এরই ধারাবাহিকতায় কাজ করে চলছি। গত বছরের ১১ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হয়। ...
দেশে ফিরছেন সাকিব আল হাসান
স্পোর্টস ডেস্ক: আঙুলের উন্নত চিকিৎসা শেষে অস্ট্রেলিয়া থেকে আজই দেশে ফিরছেন সাকিব আল হাসান। এর আগে গত ৬ মার্চ শ্রীলঙ্কা যান এ তারকা। সেখানে দলের সঙ্গে দু’দিন থেকে অস্ট্রেলিয়ার উদ্দেশে যাত্রা করেন। সাকিবের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী গণমাধ্যমকে জানান, ‘আমার জানা মতে আজই দেশে ফেরার কথা সাকিবের। অস্ট্রেলিয়ায় তার চিকিৎসা শেষ। আজই ডাক্তাররা তার ...
রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশ চেষ্টায় ৩৯ বিদেশিকে আটক
নিজস্ব প্রতিবেদক: বিনা অনুমতিতে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশ চেষ্টার অভিযোগে ৩৯ বিদেশিকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে উখিয়ার শহীদ এ টি এম জাফর আলম সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) মালভিটা এলাকায় তল্লাশি চৌকি থেকে তাদের আটক করা হয় বলে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল গণমাধ্যমকে জানান। ‘ওয়ার্কপারমিট ছাড়া ট্যুরিস্ট ভিসায়’ আসা এ বিদেশিরা রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাসহ ...
মাদারীপুরে আসামি নির্যাতনে ওসিসহ ৮ জনের বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক: মাদারীপুরের কালকিনির বাঁশগাড়িতে পুলিশ তদন্ত কেন্দ্রে আটকে ৯ ব্যক্তিকে নির্যাতনের অভিযোগে থানার ওসি, তদন্ত কেন্দ্রের পরিদর্শক ও পাঁচ পুলিশ কর্মকর্তাসহ আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রোববার মাদারীপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেনের আদালতে বাদী হয়ে মামলাটি দায়ের করেন স্থানীয় ইউপি সদস্য খবির মৃধার বাবা নূরু মৃধা। মামলায় কালকিনি থানার ওসি কৃপা সিন্ধু বালা, তদন্ত কর্মকর্তা এসআই ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর