১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০১

ব্রেকিং নিউজ

আজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: নেপালে বিমান দুর্ঘটনার পর সিঙ্গাপুর সফর সংক্ষিপ্ত করে একদিন আগেই দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সিঙ্গাপুরে প্রথমবারের মতো রাষ্ট্রীয় সফরে গেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। চার দিনের সফর শেষে বুধবার দেশে ফেরার কথা ছিল তার। কিন্তু কাঠমান্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্তের পর সফর সংক্ষিপ্ত করে মঙ্গলবারই শেখ হাসিনা দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব ইহসানুল ...

একরাম হত্যা মামলার রায় আজ

নিজস্ব প্রতিবেদক: ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি একরাম হত্যা মামলার রায় মঙ্গলবার ঘোষণার কথা রয়েছে। ১৩ ফেব্রুয়ারি জেলা ও দায়রা জজ আমিনুল হক সকল আসামির জামিন বাতিল করে রায় ঘোষণার জন্য এ তারিখ ধার্য করেন। ফেনী জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) হাফেজ আহাম্মদ জানান, এ মামলায় ৫৯ জন সাক্ষীর মধ্যে বাদী ও তদন্ত কর্মকর্তাসহ ৫০ জন ...

তামিলনাড়ুতে দাবানলে ৫ পর্বতারোহীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে দাবানলে অন্তত পাঁচ কলেজ ছাত্র মারা গেছে। সোমবার দেশটির পুলিশ একথা জানায়। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র। রবিবার ৪০ জনের একটি দল কুরঙ্গিণী পাহাড়ে উঠার সময় এই ঘটনা ঘটে। পর্বতারোহীদের অধিকাংশই কলেজ ছাত্র। পাহাড়টি রাজ্যের রাজধানী চেন্নাই থেকে প্রায় ৫৪০ কিলোমিটার দূরে অবস্থিত। এক পুলিশ কর্মকর্তা জানিয়েছে, ‘রবিবার রাতে ঘটনাস্থলে ভারতীয় বিমান বাহিনীর হেলিকপ্টার পাঠানো ...

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দন্ডপ্রাপ্তরা হচ্ছেন, শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে জান্টু (৩১), কুদ্দুস আলীর ছেলে সাহেদুল ইসলাম (৩০) ও আবদুর রহমানের ছেলে ইয়াসিন আলী (২৯)। আজ দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. জিয়াউর রহমান আসামিদের উপস্থিতিতে এই রায় প্রদান করেন। অতিরিক্ত প্রসিকিউটর অ্যাডভোকেট আঞ্জুমান আরা জানান, ...

ঢাকা দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী বাশার আটক

মারুফ শরীফ, নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেল পৌনে ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে ডিবি পুলিশ তাকে আটক করেছে বলে জানান বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ। তিনি বলেন, ম্যাডামের (বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া) মামলার জামিনের রায় শুনে হাইকোর্ট থেকে মোটরসাইকেলে চড়ে ফিরছিলেন। এরপর তিনি (আবুল ...

বিমান বিধ্বস্তে রাগীব মেডিকেলের ১৩ শিক্ষার্থী নিহত

সিলেট প্রতিবেদক: নেপালে বিধ্বস্ত ইউএস বাংলার এয়ারলাইন্সের বিমানের যাত্রীদের মধ্যে ছিলেন সিলেটের জালালাবাদ রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজের ১৩ শিক্ষার্থী। ১৩ শিক্ষার্থীর সবাই মারা গেছেন বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। তারা সবাই নেপালি বংশোদ্ভূত। কলেজের ছুটিতে নিজ দেশে বেড়াতে যাচ্ছিলেন তারা। শিক্ষার্থীরা হচ্ছেন-১৯তম ব্যাচের সঞ্জয় পৌডেল, সঞ্জয়া মহারজন, নেগা মহারজন, অঞ্জলি শ্রেষ্ঠ, পূর্নিমা লোহানি, শ্রেতা থাপা, মিলি মহারজন, শর্মা শ্রেষ্ঠ, আলজিরা বারাল, ...

ত্রিভুবন বিমানবন্দর বন্ধ, সব ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক: নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলার একটি বিমান বিধ্বস্ত হওয়ার পর বিমানবন্দরটি থেকে সব ধরনের ফ্লাইট বাতিল করা হয়েছে। ছেড়ে যাচ্ছে না কোনো বিমান। খবর কাঠমান্ডু পোস্টের। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের (টিআইএ) পক্ষ থেকে বলা হয়েছে, নির্ধারিত সব ফ্লাইট পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। এছাড়া যেগুলো ফ্লাইট ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা সে ফ্লাইটগুলোকে অন্য বিমানবন্দরে ...

জবির এক শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ফার্মেসি বিভাগের ১২ তম ব্যাচের শিক্ষার্থী মো. আল ইকরাম অর্ণবকে (আইডি # B-১৬০৬০৬০১০, শিক্ষাবর্ষ: ২০১৬-১৭) স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন ২০০৫-এর ১১(১০) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে সোমবার তাকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়। তার বিরুদ্ধে আনিত প্রধান অভিযোগ হচ্ছে , গত ৭ মার্চ বিশ্ববিদ্যালয়ের বাসে বসাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের বেধড়ক মারপিট করা ...

নেপালে বিধ্বস্ত বিমানে ৪০ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা থেকে নেপালের কাঠমান্ডুগামী ইউএস বাংলা এয়ারলাইনসের বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে ৪০ জন এর মতো বাংলাদেশি যাত্রী ছিল বলে জানা গেছে। বিষয়টি জানিয়েছেন ইউএস বাংলার সিইও ইমরান আসিফ ঢাকার বারিধারা অফিসে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, নেপালের যাত্রী ছিলেন ৩০ জনের মতো ও দুই একজন অন্য দেশের যাত্রী ছিলেন। তবে নির্দিষ্ট করে তিনি কিছু বলতে পারেন নি। ...

নেপালে বিমান দুর্ঘটনায় ৫০ যাত্রী নিহত

অনলাইন ডেস্ক : ঢাকা থেকে নেপালের কাঠমান্ডুর উদ্দেশে ছেড়ে যাওয়া ইউএস বাংলার একটি বিমান কাঠমান্ডু আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয়ে ২৭ যাত্রী নিহত হয়েছে। বিমানের থাকা ৭৮ যাত্রী ও ক্রর মধ্যে এ ৫০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।  কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনের সূত্র দিয়ে বিবিসির প্রতিবেদনের জানানো হয়েছে, সোমবার দুপুর ১২টা ৫১ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ...