১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০২

ব্রেকিং নিউজ

চার মাসের জামিন পেলেন বেগম খালেদা জিয়া

মারুফ শরীফ, নিজস্ব প্রতিবেদক : জিয়া অরফানেজ ট্রাষ্ট দুর্নীতি মামলায় দন্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চার মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। গতকাল সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি শহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে আদেশ দেন। এর আগে গতকাল সোমবার দুপুর সোয়া ২টায় শুনানি শুরু হয়। রোববার এ নিয়ে শুনানির সময় নথি এসে না পৌঁছানোয় আদেশের জন্য ...

কেন্দ্রীয় কারাগারে ছাত্রদল নেতা মিলনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে আটক থাকা তেজগাঁও থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ও ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি জাকির হোসেন (২৮) মারা গেছেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদের পর কারাগারে অসুস্থ হয়ে পড়লে আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে তাকে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা জাকিরকে মৃত ঘোষণা করেন। গত ৬ মার্চ প্রেসক্লাবে বিএনপির উদ্যোগে আয়োজিত ...

সন্ধ্যায় ভারতের মুখোমুখি শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক: শনিবার স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের রেকর্ডগড়া জয়ে জমে উঠেছে তিন জাতির নিদাহাস ট্রফি। অংশ নেওয়া ৩টি দলই দুই ম্যাচ খেলে একটি জয় ও একটি হার নিয়ে দুই পয়েন্ট করে পেয়েছে। তবে রান রেট বিবেচনায় পয়েন্ট টেবিলের শীর্ষে আছে শ্রীলঙ্কা। দ্বিতীয় স্থানে আছে ভারত ও তৃতীয় স্থানে বাংলাদেশ। প্রত্যেক দলেরই আরো দুইটি করে ম্যাচ বাকি। এ রকম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থায় ...

কনকর্ড ভবন এতিমখানাকে বুঝিয়ে দিতে হাইকোর্টের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর আজিমপুরে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার জায়গায় প্রতিষ্ঠিত কনকর্ডের তৈরি ১৮ তলা ভবন ওই এতিমখানাকে বুঝিয়ে দিতে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ৩ বিচারপতির বেঞ্চ কনকর্ডের করা লিভ টু আপিল খারিজ করে দেন। হাইকোর্টের রায় বহাল থাকায় এখন ভবনটি দ্রুত এতিমখানাকে বুঝিয়ে দিতে হবে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ...

ঢাকায় ১৯ ও রাজশাহীতে ৩১ মার্চ সমাবেশ করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক: কারান্তরীণ দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ ১২ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে পূর্বঘোষিত সমাবেশের অনুমতি না পাওয়ায় সরকারের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে একইস্থানে ১৯ মার্চ ফের সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। সোমবার (১২ মার্চ) সকাল ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন। এসময় মির্জা ফখরুল জানান, বেগম খালেদা ...

জিবুতির বন্দরে চীনের আধিপত্য : যুক্তরাষ্ট্রের উদ্বেগ

অনলাইন ডেস্ক : আফ্রিকার দেশগুলোতে চীনের প্রভাব দিন দিন বাড়ছে। আর এ নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। আফ্রিকায় দুই দেশের আধিপত্য নিয়ে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব বেশ আগে থেকেই শুরু হয়েছে। তবে সম্প্রতি এক মার্কিন জেনারেল এর পরিণতি ভয়াবহ হবে বলে কংগ্রেসকে সতর্ক করেছেন। জেনারেল থমাস ওয়াল্ডহোজার নামের শীর্ষ ওই মার্কিন কমান্ডার মঙ্গলবার দেশটির কংগ্রেসের এক শুনানিতে বলেছেন, চীন যদি জিবুতি বন্দরের নিয়ন্ত্রণ নেয় ...

রুয়ান্ডার গির্জায় বজ্রপাতে নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক: রুয়ান্ডার একটি গির্জায় বজ্রপাতে ১৬ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আরও শতাধিক লোক আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের বেশিরভাগই ঘটনাস্থলেই মারা যান বলে জানান স্থানীয় মেয়র হাবিতেগেকো ফ্রান্সিসকো। গত শুক্রবারও একই এলাকায় বজ্রপাতে বেশ কয়েকজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে দুইজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। বাকি ১৪০ জনকে স্থানীয় হাসপাতাল ও স্বস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। ...

জিনপিং আজীবন প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক: যত দিন খুশি চীন শাসন করবেন শি জিনপিং। সংবিধান সংশোধন করে প্রেসিডেন্টের দুই মেয়াদের নিয়ম উঠিয়ে দেয়া হয়েছে। ফলে কার্যত জিনপিং এখন আজীবনের জন্য দেশটির প্রেসিডেন্ট। রোববার চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেস প্রায় সর্বসম্মতিক্রমে প্রেসিডেন্টের মেয়াদ সংক্রান্ত ধারা তুলে দেয়ার পক্ষে ভোট দেয়। মোট ২৯৬৪টি ভোটের মধ্যে দু’জন এর বিরুদ্ধে ভোট দেন। ভোট প্রদানে বিরত থাকেন তিন জন। বিলুপ্ত ...

মিরপুরের বস্তির আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক রাজধানীর মিরপুর ১২ নম্বরে ইলিয়াস আলী মোল্লা বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের চার ঘণ্টার চেষ্টায় সকাল ৭টা ২৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিফিল ডিফেন্স অধিদফতরের ডিউটি অফিসার মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার সাড়ে ৩টায় আগুন লাগে। মাহফুজুর রহমান জানান, আগুন নিয়ন্ত্রণে আসলেও এখনো পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। ২১টি ...

বিধান সম্বলিত সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে আদেশ ১৮ মার্চ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদে দলের বিরুদ্ধে ভোট দিলে আসন শূন্যের বিধান সম্বলিত সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা প্রশ্নে করা রিটের ওপর প্রধান বিচারপতির নির্ধারিত করে দেয়া হাইকোর্টের তৃতীয় বেঞ্চে শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য আগামী ১৮ মার্চ দিন ধার্য করেছেন হাইকোর্ট। আজ রিটের ওপর শুনানি শেষে রোববার হাইকোর্টের বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের একক বেঞ্চ আদেশের জন্য এদিন ...