১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০২

ব্রেকিং নিউজ

ফিলিপাইনে ভবন ধসে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় সেবু নগরীতে চারতলা বিশিষ্ট একটি নির্মাণাধীন ভবন ধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে, এছাড়া আহত হয়েছেন আরও ৫৫ জন। মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির দুর্যোগ কর্মকর্তা জানিয়েছে। এ ব্যাপারে এক দুর্যোগ কর্মকর্তা বলেন, সেবু নগরীর গ্রাম লুজেতে ভোর রাত তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে চার জনের অবস্থা গুরুতর। তাদেরকে ...

ফেরদৌসী প্রিয়ভাষিণীর ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক : একাত্তরের মুক্তিযোদ্ধা, অধিকারকর্মী, ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী (৭১) আর নেই। আজ মঙ্গলবার দুপুর পৌনে ১ টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্নালিল্লাহি.ওয়া ইন্নাইলাইহি রাজিউন) তিনি। ল্যাবএইড হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা সাইফুল ইসলাম লেনিন এ তথ্য নিশ্চিত করেছেন। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ছাড়াও লিভার, কিডনি, ইউরিন ও থাইরয়েডের সমস্যায় ভুগছিলেন ফেরদৌসী প্রিয়ভাষিণী। গত বছরের ১১ আগস্ট মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ...

স্বেচ্ছাসেবক দল সভাপতি বাবু গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: বিএনপির অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের গেটের সামনে থেকে তাকে আটক করা হয়েছে বলে দাবি করেছেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি জানান, এদিন পৌনে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এই মানববন্ধনে অংশগ্রহণ করেন শফিউল বারী ...

বিএনপির ‘অবস্থান কর্মসূচি’র স্থান পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক : দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ডাকা বিএনপির ‘অবস্থান কর্মসূচি’র স্থান পরিবর্তন হয়েছে। আগামী বৃহস্পতিবার দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করার কথা ছিল। তবে ওই দিন জাতীয় প্রেসক্লাবে সামনে অবস্থান কর্মসূচি পালিত হবে। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমকে বলেন, আমরা দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ...

নরসিংদীতে ট্রাক-অটো সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর হাজীপুর গেট বাজার এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহতরা অটোরিকশার যাত্রী বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। মঙ্গলবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ২০ টি গাড়ি ভাংচুর করে।

সারা দেশে বিএনপির মানববন্ধন চলছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকাসহ সারা দেশে মানববন্ধন কর্মসূচি চলছে। মঙ্গলবার বেলা ১১টায় শুরু হওয়া এ মানববন্ধন শেষ হবে বেলা ১২টায়। কেন্দ্রীয়ভাবে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে পালিত হচ্ছে এ কর্মসূচি। গতকাল সোমবার রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালনের ঘোষণা দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির ...

নিদাহাস ট্রফির পর্দা উঠছে আজ

স্পোর্টস ডেস্ক: স্বাধীনতার ৭০ বছর পূর্তি উপলক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ নিদাহাস ট্রফির আয়োজন করেছে শ্রীলঙ্কা। এই টুর্নামেন্টের পর্দা উঠছে আজ। উদ্বোধনী দিন মুখোমুখি হবে স্বাগতিক শ্রীলঙ্কা ও হট ফেবারিট ভারত। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মাঠে নামবে শ্রীলঙ্কা ও ভারত। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে উদ্বোধনী ম্যাচ। স্বাগতিক শ্রীলঙ্কা ও ভারতের সঙ্গে এই সিরিজে অংশ নিচ্ছে বাংলাদেশও। গুরুত্বপূর্ণ এই ...

বিদ্যুৎ প্রতিমন্ত্রীর মঞ্চে বিদ্যুৎ বিভ্রাট

নিজস্ব প্রতিবেদক: একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেয়ার প্রাক্কালে বিদ্যুৎবিভ্রাটে পড়েন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। গতকাল সোমবার বিকেলে টাঙ্গাইলের সখীপুর আবাসিক মহিলা অনার্স কলেজের নবীনবরণের সময় তিনি এ বিভ্রাটে পড়েন। মঞ্চে বিদ্যুৎবিভ্রাটের এমন বিব্রতকর পরিস্থিতিতে তিনি ওই অনুষ্ঠানেই বিদ্যুৎবিভাগের কর্মকর্তাদের প্রতি তির্যক ভাষায় ক্ষোভ প্রকাশ করেন। প্রতিমন্ত্রী কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ‘একটি বিষয় লক্ষ্য করলাম বিদ্যুৎ প্রতিমন্ত্রী হওয়ার পর। তবে একটা বিষয় ...

৪ দিনের সফরে ৮ মার্চ ভারত যাচ্ছেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স (আইএসএ)-এর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগদানের উদ্দেশে চারদিনের এক সফরে আগামী ৮ মার্চ ভারত যাচ্ছেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন আজ সোমবার বিকেলে বলেন, ‘রাষ্ট্রপতি আগামী ১১ মার্চ নয়াদিল্লীতে রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স (আইএসএ)-এর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেবেন।’ আজ রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি হামিদের সাথে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন ...

গোলাপগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নবম শ্রেনীর ছাত্র নিহত

 গোলাপগঞ্জ (সিলেট) প্রতিবেদক: গোলাপগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল নবম শ্রেনীর ছাত্র আসিফের (১৬)।সমবার (৫ মার্চ) দুপুর ১২ টার সময় উপজেলার সুনামপুর পল্লীবিদ্যুৎ সাবষ্টেশনের সামনে এ দূর্ঘটনা ঘটে। জানা যায় নিহত আসিফ আহমদ ভাদেশ্বর ইউপির মাইজভাগ গ্রামের মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র ও ভাদেশ্বর নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের নবম শ্রেণীর ছাত্র । প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায য়ে, সোমবার ...