আন্তর্জাতিক ডেস্ক আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মাজারের সামনে হামলায় ২৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৮ জন। কর্মকর্তারা বলছেন, এটি একটি সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলা বলে মনে করছেন তারা। খবর বিবিসির। প্রাথমিক খবরে বলা হয়েছে, আফগান নতুন বছর নওরোজ উদযাপনে জড়ো হওয়া লোকদের ভিড়ে ওই হামলা চালানো হয়। হতাহতের মধ্যে অধিকাংশ সংখ্যালঘু শিয়া গোষ্ঠীর। এদিকে বিভিন্ন রিপোর্টে বলা হচ্ছে, হতাহতের ...
ব্রেকিং নিউজ
কোটা ব্যবস্থা বহাল থাকবে – প্রধানমন্ত্রী
চট্টগ্রাম প্রতিনিধি : সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা পরিবারের জন্য যে ৩০ শতাংশ কোটা আছে, তা বহাল থাকবে বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার চট্টগ্রামের পটিয়ায় আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে শেখ হাসিনা এ কথা জানিয়ে দেন। প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কারণে আমরা স্বাধীনতা পেয়েছি, এই কথাটা ভুললে চলবে না। কাজেই তাদেরকে আমাদের সম্মান দিতেই হবে। তাদের ...
গৃহবন্দি হতে পারেন সু চি
দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক: হঠাৎ পদত্যাগ করলেন মিয়ানমারের প্রেসিডেন্ট থিন কিউ। তার পদত্যাগে আলোড়িত আন্তর্জাতিক মহল। তবে কী কারণে তিনি পদ ছাড়লেন সেই বিষয় পরিষ্কার নয়। আশঙ্কা ফের সেনা শাসনের দিকেই এগিয়ে যাচ্ছে দেশটি। সেই সাথে লোবেলজয়ী এবং মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চিকে ফের গৃহবন্দী করা হতে পারে বলেও জল্পনা ছড়িয়ে পড়েছে। সংবাদ সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, ...
পদত্যাগ করলেন মিয়ানমারের রাষ্ট্রপতি
আন্তর্জাতিক ডেস্ক: দায়িত্ব গ্রহণের দুই বছরের মাথায় মিয়ানমারের রাষ্ট্রপতি থিন কিউয়ে পদত্যাগ করেছেন। আজ বুধবার রাষ্ট্রপতির কার্যালয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে এ পদত্যাগের কথা জানায়। চার দশক ধরে সামরিক শাসনে থাকা মিয়ানমার ২০১৬ সালের শুরুতে সাধারণ নির্বাচনে জিতে দেশটির নোবেলজয়ী নেত্রী অং সান সুচির দল ক্ষমতায় এলে থিন কিউয়ে রাষ্ট্রপতির শপথ নেন। তিনি সুচির-ঘনিষ্ট হিসেবে পরিচিত। যদিও ...
রাতে করাচির মুখোমুখি তামিমের পেশোয়ার
স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচে রাতে ফাইনালে উঠার লড়াইয়ে করাচি কিংসের মুখোমুখি হবে তামিম ইকবালের দল পেশোয়ার জালমি। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়। গত রাতে প্রথম এলিমিনেটর ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদের দল কোয়েটা গ্লাডিয়েটরসকে এক রানে হারায় পেশোয়ার জালমি। বাংলাদেশ থেকে এবার মোট চারজন খেলোয়াড় পিএসএলে খেলতে যান। তারা হলেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, ...
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ চলছে
নিজস্ব প্রতিবেদক : সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ চলছে। আজ বুধবার সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং ভোটগ্রহণ চলবে বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত। এই নির্বাচনে সভাপতি-সম্পাদকসহ ১৪টি পদে মোট ৩৩ জন প্রতিদ্বন্দ্বী এবং ভোটার রয়েছে মোট ৬ হাজার ১৫২ জন। সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল ও বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। ...
বায়োমেট্রিক নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা প্রায় ১১ লাখ
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধনের কাজ চলছে।গতকাল মঙ্গলবার পর্যন্ত নিবন্ধিত এ রোহিঙ্গার সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৯১ হাজার ২৩৪ জনে। বহিরাগমন বিভাগ ও পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক আবু নাঈম মাসুম এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, উখিয়া ও টেকনাফে মোট ১২টি আশ্রয়কেন্দ্রে বসবাসকারী রোহিঙ্গাদের এ নিবন্ধনের আওতায় আনা হচ্ছে। শুরুতে সাতটি ক্যাম্পের মাধ্যমে ...
জাতীয় পরিচয়পত্রে স্বামীর পদবি যুক্ত হবে না : ইসি
নিজস্ব প্রতিবেদক : কোন নারী বিয়ের পরে তার স্বামীর নামের অংশ বা স্বামীর বংশ পদবী জাতীয় পরিচয়পত্রে যুক্ত করতে চাইলে পরিচয়পত্রে তা উল্লেখ থাকবে না। এক্ষেত্রে এসএসসি’র সনদের নাম ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। মাধ্যমিকের শিক্ষা সনদ অনুযায়ী যে নাম, সেটাই জাতীয় পরিচয়পত্রে থাকবে। তবে যাদের সার্টিফিকেট নেই বা বিশেষ প্রয়োজনে নামের সঙ্গে স্বামীর বংশ যুক্ত করতে চান, জাতীয় পরিচয়পত্রে ...
ফিলিপাইনে বাস দুর্ঘটনায় নিহত ১৯
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনের মধ্যাঞ্চলে এক বাস দুর্ঘটনায় ১৯ জন নিহত ও অপর ২১ জন আহত হয়েছে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি রাস্তা থেকে ছিটকে নিচে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। মঙ্গলবার রাতে ম্যানিলার প্রায় ১৯৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত সাবলায়ান শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। বুধবার পুলিশ একথা জানিয়েছে। আঞ্চলিক পুলিশের নারী মুখপাত্র ইমেল্ডা টোলেন্টিনো জানান, মঙ্গলবার রাতে মিন্দোরো দ্বীপের এক ...
খাগড়াছড়ি-রাঙামাটিতে অবরোধ চলছে
রাঙামাটি প্রতিনিধি: ইউপিডিএফ নারী সংগঠন হিল উইমেন ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মন্টি চাকমা ও রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক দয়াসোনা চাকমাকে অস্ত্রের মুখে অপহরণের প্রতিবাদে খাগড়াছড়ি এবং রাঙামাটিতে সড়ক ও নৌপথ অবরোধ চলছে। বুধবার ইউপিডিএফের অবরোধে সকাল থেকে খাগড়াছড়িতে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। তবে শহরে রিকশা ও ইজিবাইক চলাচল স্বাভাবিক দেখা গেছে। অবরোধের সমর্থনে সকালে স্বণির্ভর, চেঙ্গী ব্রিজ ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর