নিজস্ব প্রতিবেদক: ইউএস-বাংলার বিমান দুর্ঘটনায় নিহত পাইলট আবিদ সুলতানের স্ত্রী আফসানা খানম টপির শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তার কিডনি রেসপন্স কম করছে। ব্লাড প্রেসারও কমে গেছে। উন্নত যা চিকিৎসা দেশেই সম্ভব। বিদেশে নিয়ে যাবার মতো অবস্থাতেই নেই টপি। রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালের যুগ্ম পরিচালক বদরুল ইসলাম এসব তথ্য জানান। আফসানা খানমের শারীরিক অবস্থা সম্পর্কে গণমাধ্যমকে জানাতে ...
ব্রেকিং নিউজ
প্রেসিডেন্টের মেয়াদ বাড়াচ্ছে দ. কোরিয়া
আন্তর্জাতিক ডেস্ক: প্রেসিডেন্টের ক্ষমতার মেয়াদ বাড়াতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। বর্তমানে দেশটির প্রেসিডেন্টের ক্ষমতার মেয়াদ পাঁচবছর। আর এই মেয়াদ শেষ হবার পর তিনি আর নির্বাচিত হতে পারেন না। তাই দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দফতর (ব্লু হাউস) এশিয়ার দেশগুলোর সাথে মিল রেখে প্রেসিডেন্টের ক্ষমতার মেয়াদ দুই দফায় উন্নীত করার কথা চিন্তা করছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে ...
সুপ্রিমকোর্ট বার নির্বাচনে শেষ দিনের ভোটগ্রহণ চলছে
নিজস্ব প্রতিবেদক: আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলানায়তনে ৪৫টি বুথে ভোটগ্রহণ শুরু হয়েছে। মাঝখানে ১ ঘণ্টার বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এর আগে গতকাল বুধবার মোট ৬ হাজার ১৫২ জন ভোটারের মধ্যে ২ হাজার ৬০৯ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বুধবার সকাল ১০টা থেকে এক ঘণ্টার বিরতিসহ বিকাল ৫টা পর্যন্ত চলে ...
ট্রাম্পের বিরুদ্ধে দুই প্লেবয় মডেলের মামলা
আন্তর্জাতিক ডেস্ক: এবার প্রাপ্তবয়স্কদের ম্যাগাজিন প্লেবয়ের এক মডেলের সঙ্গেও প্রেসিডেন্ট ট্রাম্পের সম্পর্কের কথা প্রকাশ্যে এসেছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্কার শুক্রবার ওই মডেলের হাতে লেখা নোটের বরাতে এ তথ্য সামনে এনেছে। সংবাদমাধ্যমটির খবরে বলা হয়েছে, এ সম্পর্কের গল্পের স্বত্ব কেনার কথা বলে ওই মডেলকে দ্য ন্যাশনাল ইনকোয়ারার দেড় লাখ ডলার পরিশোধ করেছিল। যদিও কোনো দিনও ওই গল্প আর প্রকাশ করা ...
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন
নিজস্ব প্রতিবেদক: গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় ঝুটের গোডাউনে আগুন লেগেছে। বৃহস্পতিবার সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনায় ইতোমধ্যে ১০টি গোডাউন পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, কালিয়াকৈর ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে হুমায়ুন কবির, শহীন মিয়া, সুফিয়ান, হুসাইন ও স্বপনসহ ১০টি ...
পদত্যাগ করলেন পেরুর প্রেসিডেন্টে
আন্তর্জাতিক ডেস্ক: পেরুর প্রেসিডেন্ট পেদরো পাবলো কুসিনিস্কি পদত্যাগ করেছেন। ভোট নিয়ে কারচুপির অভিযোগ ওঠার পর তিনি পদ ছেড়ে দেন। বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, এই অভিযোগ অস্বীকার করেছেন পেদরো পাবলো কুসিনিস্কি। স্থানীয় সময় গতকাল বুধবার তিনি বলেছেন, দেশের উন্নয়নের পথে বাধা হতে চান না। পরে কংগ্রেসে দলের নেতারা প্রেসিডেন্টের পদত্যাগপত্র গ্রহণ করতে একমত হন। স্থানীয় সময় বৃহস্পতিবার তিনি অভিশংসন ভোটের ...
ফাইনালে তামিমের পেশোয়ার
স্পোর্টস ডেস্ক: চোটের কারণে আজ দ্বিতীয় এলিমিনেটরে করাচি কিংসের বিপক্ষে খেলতে পারেননি বাংলাদেশের ওপেনার তামিম । বাংলাদেশের ওপেনারের অনুপস্থিতিতে দলের দায়িত্বটা নিজের কাঁধে নিয়েছিলেন পাকিস্তানের ওপেনার কামরান আকমল। তার ২৭ বলে ৭৭ রানের টর্নেডো ইনিংস পেশোয়ারকে ফাইনালে তুলেছে। দ্বিতীয় এলিমিনেটর ম্যাচে করাচি কিংসকে ১৩ রানে হারিয়ে পেশোয়ার উঠেছে ফাইনালে। যেখানে আগে থেকেই অপেক্ষা করছে ইসলামাবাদ ইউনাইটেড। প্রথম ও দ্বিতীয় আসরের ...
বিমান দুর্ঘটনা: বাকি ৩ বাংলাদেশির লাশ আসছে আজ
নিজস্ব প্রতিবেদক: কাঠমান্ডুতে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায় নিহত বাকি ৩ বাংলাদেশি নজরুল ইসলাম, পিয়াস রায় ও আলিফুজ্জামানের পরিচয় শনাক্তের পর তাদের লাশ দেশে পাঠানোর প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছেন নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস। গত বুধবার তিনি জানান, নজরুল ইসলাম, পিয়াস রায় ও আলিফুজ্জামানের লাশ শনাক্তের কাজ সম্পন্ন হয়েছে। এখন আর তাদের দেশে ফেরত পাঠাতে কোনও বাধা ...
মিয়ানমারের প্রেসিডেন্টের পর এবার স্পিকারের পদত্যাগ
আন্তর্জাতিক ডেস্ক মিয়ানমারের প্রেসিডেন্ট থিন কিয়াও এর পর এবার পার্লামেন্ট স্পিকার উ উইন মিয়ন্ত পদত্যাগ করেছেন। দায়িত্ব নেয়ার দু’বছর পর তিনি পদত্যাগ করলেন। বুধবার পার্লামেন্ট অধিবেশন চলাকালে ডেপুটি স্পিকার থি খুম মিয়ন্ত এ পদত্যাগের কথা জানান। খবর সিনহুয়ার। জানা গেছে, উ উইন মিয়ন্ত ২০১৬ সালের ফেব্রুয়ারিতে হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার নির্বাচিত হন। এর আগে, কোনো কারণ না দেখিয়েই প্রেসিডেন্টের পদ ...
অবৈধ সম্পদের খোঁজে এ কে আজাদকে দুদকে তলব
নিজস্ব প্রতিবেদক: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য এফবিসিআইয়ের সাবেক সভাপতি, একাধিক গণমাধ্যমেরর ও হা-মীম গ্রুপের মালিক একে আজাদকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। আগামী ৩ এপ্রিল ঢাকার সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে হাজির হতে হবে। দুদকের উপ পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, বুধবার তলবের নোটিস এ কে আজাদকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার সকালে একে আজাদের গুলশানের বাড়িতে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর