১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৮:২২

ব্রেকিং নিউজ

ঢাকায় আসছেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা ও পররাষ্ট্রসচিব

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় আসছেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। তিন দিনের সফরে আগামী মঙ্গলবার তিনি ঢাকায় আসবেন। এর পরই আগামী মাসের প্রথম সপ্তাহে আসছেন ভারতের পররাষ্ট্রসচিব। বাংলাদেশে নির্বাচনের বছর হওয়ায় ভারতের কাছেও এটি গুরুত্বপূর্ণ সময় হিসেবে বিবেচিত হচ্ছে। এমনটাই দাবি করা হয়েছে ভারতের একটি প্রভাবশালী পত্রিকার এক প্রতিবেদনে। শনিবার ভারতের আনন্দবাজার পত্রিকার অনলাইন এক প্রতিবেদনে এ খবর দেয়া হয়েছে। প্রতিবেদনে ...

আন্তঃকোরীয় আলোচনায় সম্মত উ. কোরিয়া: সিউল

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়া আগামী সপ্তাহে সিউলের সাথে উচ্চপর্যায়ে আলোচনায় বসতে সম্মত হয়েছে। একটি ব্যতিক্রমী আন্তঃকোরীয় শীর্ষ সম্মেলন আয়োজনের নানা দিক নিয়ে আলোচনা করতে তারা এ বৈঠকে বসতে যাচ্ছে। দক্ষিণ কোরিয়ার একত্রিকরণ মন্ত্রণালয় একথা জানিয়েছে। মন্ত্রণালয় জানায়, আন্তঃকোরীয় শীর্ষ সম্মেলনের পথ সুগম করার লক্ষে বৃহস্পতিবার উভয় দেশ অস্ত্রবিরতি পালন করা সীমান্তবর্তী পানমুনজম গ্রামে তিন সদস্যের প্রতিনিধি দল পাঠাতে সম্মত হয়েছে। ...

শীতলক্ষ্যায় ট্রলারের ধাক্কায় নৌকাডুবি: নিখোঁজ ৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি:   নারায়ণগঞ্জের রুপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ট্রলারের ধাক্কায় একটি যাত্রীবাহী নৌকা ডুবে গেছে। এ ঘটনায় নৌকার পাঁচ জন যাত্রী নিখোঁজ রয়েছেন। গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রুপগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজদের উদ্ধার করার জন্য অভিযান চলছে। তিনি আরও জানান, সুলতানা কামাল ব্রিজ সংলগ্ন শীতলক্ষ্যা নদীর দক্ষিণ রুপসী ঘাট থেকে একটি ...

পিএসএলের ফাইনালে নেই তামিম

স্পোর্টস ডেস্ক: ইনজুরিতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল খেলা হচ্ছে না তামিম ইকবালের। নিদাহাস ট্রফির ফাইনাল শেষে তামিম গিয়েছিলেন লাহোরে। সেখানে খেলেছিলেন পিএসএলের প্রথম এলিমিনেটর ম্যাচ। মাহমুদউল্লাহদের কোয়েটা গ্ল্যাডিয়েটরসকে ১ রানে হারানোয় তামিমদের পেশোয়ার জালমি খেলে দুই নম্বর এলিমিনেটর ম্যাচ। কিন্তু ইনজুরির কারণে ওই ম্যাচে খেলতে পারেননি তামিম। করাচি কিংসকে হারিয়ে তাদের দল পেশোয়ার উঠেছে ফাইনালে। ২৫ মার্চ পিএসএলের ফাইনাল ...

বাগেরহাটে কুকুরের কামড়ে ২৭জন হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক: বাগেরহাটের শরণখোলায় গত দু’দিনে বেওয়ারিশ কুকুরের আক্রমনে ২৭ ব্যক্তি আহত ও একটি গবাধি পশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কুকুরে কামড়ানো রোগীর ভীড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। এর আগে দু-একজন রোগী হাসাপাতালে এলেও গত বুধ ও বৃহস্পতিবার কুকুরে কামড়ানো রোগীর সংখ্যা সর্বোচ্চ বলে চিকিৎসকরা জানান। এদিকে, হাসপাতালে ভ্যাকসিন না থাকায় আরো বিড়ম্বনায় পড়েছেন চিকিৎসকরা। বাধ্য ...

গণতন্ত্র ও ন্যায় বিচারহীন দেশে ‘উন্নয়নশীল’ তকমা অর্থহীন : মওদুদ

মারুফ শরীফ, নিজস্ব প্রতিবেদক : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য এবং আইন ও সংবিধান বিশেষজ্ঞ ব্যারিষ্টার মওদুদ আহমদ বলেছেন, যে দেশে গণতন্ত্র ও ন্যায় বিচার নেই সে দেশে ‘উন্নয়নশীল’ তকমা অর্থহীন। তিনি বলেন, দেশে আজ গণতন্ত্র নেই, মানুষের কথা বলার অধিকার নেই, নির্বাচিত সংসদ নেই অথচ তকমা লাগানো হয়েছে ‘উন্নয়নশীল’ দেশের। আসলে উন্নয়নশীল দেশের এ তকমা অর্থহীন। এমন উন্নয়নে ...

ফ্রান্সের সুপার মার্কেট জিম্মি : নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় ট্রেব শহরে বন্দুকধারীর হামলায় একজন নিহত হয়েছেন বলে জানা গেছে। আজ শুক্রবার শহরটির একটি সুপারমার্কেটে ওই বন্দুকধারী আরো কয়েকজনকে জিম্মি করে রেখেছে। ফ্রান্সের প্রধানমন্ত্রী এদুয়ার্দ ফিলিপ বলেছেন, ট্রেব শহরে জিম্মি পরিস্থিতি চলছে। স্থানীয় টেলিভিশনের বরাত দিয়ে সিএনএন জানায়, সুপার ইউ নামে ওই মার্কেটে এক ব্যক্তি গোলাগুলি শুরু করেন। স্থানীয় প্রসিকিউটর জানান, জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) ...

আফগানিস্তানে বিমান হামলায় নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় দু’টি প্রদেশে বিমান হামলায় ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের কমপক্ষে নয় জঙ্গি নিহত হয়েছে। শুক্রবার বিশেষ বাহিনী কমান্ড একথা জানিয়েছে। এ বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ‘আফগান স্পেশাল অপারেশনস ফোর্সেস বৃহস্পতিবার নানগরহার প্রদেশের দিহ বালা জেলায় আইএস সন্ত্রাসী গ্রুপের বিরুদ্ধে বিমান হামলা চালিয়েছে। এতে আট আইএস সদস্য নিহত হয়।’ বিবৃতিতে আরো বলা হয়, একই দিন পার্শ্ববর্তী কুনার ...

আওয়ামী লীগের কার্যালয় থেকে ২৩ ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় থেকে ২৩টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার রানীহাটি ইউনিয়নের  বহরম মোড়ের ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয় থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার পরিদর্শক মঞ্জুর রহমান জানান, ককটেল মজুদের সংবাদ পেয়ে ওই আওয়ামী লীগ কার্যালয়ে অভিযান চালানো হয়। এ সময় কার্যালয়ের ভেতরে বাজারের ...

টেকনাফে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফে পৃথক সড়ক দুর্ঘটনায় এক রোহিঙ্গা শিশু এবং আরেক স্কুল ছাত্র নিহত হয়েছে। এঘটনায় আরো ২জন আহত হয়েছেন। জানা যায়, আজ শুক্রবার সকাল ১০টায় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি মৎস্যবাহী পিকআপ ভ্যান দমদমিয়া এলাকায় পৌঁছুলে দমদমিয়ায় অবস্থানকারী মিয়ানমার নাগরিক মো. নুরুল ইসলামের ছেলে মো. আতাউলকে (৬) ধাক্কা দিলে ঘটনাস্থলে সে মারা যায়। এদিকে, সকাল সাড়ে ৯টায় উপজেলার দক্ষিণ ...