১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৮:২০

ব্রেকিং নিউজ

মিরপুরে বন্দুকযুদ্ধে পুলিশ খুনের আসামি নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরে ডিবি পুলিশের সাথে বন্দুকযুদ্ধে সেই হাসান নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। হাসানের বিরুদ্ধে ডিবির ইন্সপেক্টর জালাল উদ্দিনকে গুলি করে খুন করার অভিযোগ রয়েছে। জানা যায়, ঘটনাস্থল থেকে সার্জেন্ট মামুনুর রশীদ ও সার্জেন্ট সোহেল রানার চুরি হওয়া দুইটি পিস্তলসহ ৩টি আগ্নেয়াস্ত্র, গুলি ও ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। নিহত হাসানের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ...

ভিয়েতনামে বহুতল ভবনে আগুন: নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক ভিয়েতনামের বাণিজ্য নগরী হো চি মিনে একটি অ্যাপার্টমেন্ট ব্লকে অগ্নিকাণ্ডে ১৩ জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৭ জন। স্থানীয় সময় শুক্রবার প্রথম প্রহরের দিকে হো চি মিনের ভো ভান কিত সড়কের কারিনা প্লাজায় আগুন লাগে। অগ্নিনির্বাপক বাহিনীর এক কর্মকর্তা বলেন, “ধোঁয়ায় দমবন্ধ হয়ে বেশিরভাগ মানুষ মারা গেছে। তবে কেউ কেউ বহুতল ভবন থেকে লাফিয়ে ...

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, ৫ এএসআইসহ ৬ পুলিশ ক্লোজড

চুয়াডাঙ্গা প্রতিবেদক: সাদা পোশাকে এবং নিজেদের থানা এলাকার বাইরে আসামি ধরতে যাওয়ায় চুয়াডাঙ্গা সদর থানার ৬ পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে। এদের মধ্যে পাঁচজন এএসআই এবং একজন কনস্টেবল রয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে এদেরকে সদর থানা থেকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়। অভিযুক্ত পুলিশ সদস্যরা হলেন চুয়াডাঙ্গা সদর থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) রমেন কুমার সরকার, ইন্দ্রজিৎ কুমার, কামরুল ইসলাম, কামরুজ্জামান, ইউসুপ ...

ম্যাকমাস্টারকে সরিয়ে বোল্টনকে নিরাপত্তা উপদেষ্টা বানালেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক ১৪ মাস দায়িত্ব পালনের সময় তৃতীয়বারের মতো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে পরিবর্তন আনলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এইচ আর ম্যাকমাস্টারকে সরিয়ে নতুন দায়িত্ব দিয়েছেন বুশ জামানার বিশ্বস্ত প্রতিরক্ষাকর্মী জন বোল্টনকে। আগামী চার এপ্রিল নতুন দায়িত্ব নেবেন বোল্টন। এক টুইট বার্তায় দায়িত্ব পালনে সহযোগিতা করায় ম্যাকমাস্টারকে ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। ৬৯ বছর বয়সী বোল্টন ...

পশ্চিমবঙ্গে চার বাংলাদেশি জলদস্যুকে অস্ত্রসহ গ্রেফতার

অনলাইন ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ- চার বাংলাদেশিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা জলদস্যু দাবি করে ভারতীয় পুলিশ বলছে, তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে। দেশটির গণমাধ্যম বলছে, ভারতীয় অংশের সুন্দরবনে বড়সড় একটা ডাকাতির পরিকল্পনা করছিল এই দলটি। ধৃতদের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলার তালা থানায় বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ বা এসও-জি সূত্রের খবর, বাইরপুর থানার ...

নেপালে দুর্ঘটনায় নিহত পাইলট আবিদের স্ত্রী আর নেই

নিজস্ব প্রতিবেদক: নেপালে ইউএস-বাংলার বিমান দুর্ঘটনায় নিহত প্রধান বৈমানিক ক্যাপ্টেন আবিদ সুলতানের স্ত্রী আফসানা খানম আজ শুক্রবার সকালে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটালের যুগ্ম পরিচালক প্রফেসর ড. মো. বদরুল আলম মণ্ডল বলেন, আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় আফসানা খানমকে মৃত ঘোষণা করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাশনাল ...

সুপ্রিমকোর্ট বার নির্বাচন: সভাপতি সম্পাদকসহ বিএনপিপন্থীদের নিরঙ্কুশ বিজয়

নিজস্ব প্রতিবেদক: দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির (বার) নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেল সভাপতি-সম্পাদকসহ ১০টি পদে নিরঙ্কুশ বিজয়ী হয়েছে। আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল সহ-সম্পাদকসহ বাকি চারটি পদে জয়লাভ করেছে। সভাপতি পদে নীল প্যানেলের অ্যাডভোকেট জয়নুল আবেদীন ২৩৬৯ ভোট পেয়ে আবারো বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সাদা প্যানেলের অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ন। তার প্রাপ্ত ভোট সংখ্যা ২৩১৫টি। তাদের ...

২৩৮ জনের চাকরি স্থায়ীকরণের নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক : একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাঠ সহকারী পদে কর্মরত ২৩৮ জনের চাকরি পল্লী সঞ্চয় ব্যাংকে অন্তর্ভুক্ত বা স্থায়ীকরণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত রুলের চূড়ান্ত শুনানি শেষে বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় ঘোষণা করেন। আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট রমজান আলী সিকদার। সঙ্গে ...

জবিতে ভর্তি জালিয়াতি : ছাত্রলীগ নেতাসহ বহিষ্কার ২

নিজস্ব প্রতিবেদক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় জালিয়াতির সঙ্গে সম্পৃক্ততার প্রাথমিক সত্যতা পাওয়ায় ছাত্রলীগ নেতাসহ দুই জনকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের সহকরী পরিচালক মোহাম্মদ ফিরোজ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বহিষ্কৃতরা হলেন- জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও ফার্মেসি বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ...

বিমান দুর্ঘটনা : নিহত বাকি ৩ জনের লাশ ঢাকায়

নিজস্ব প্রতিবেদক : নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলার উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় নিহত আলিফউজ্জামান, মো. নজরুল ইসলাম ও পিয়াস রায়ের লাশ দেশে আনা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে বাংলাদেশের বিজি ৭২ কাঠমান্ডু-ঢাকা নিয়মিত ফ্লাইটে তাদের লাশ ঢাকায় আনা হয়। এর আগে সকালে নেপাল কর্তৃপক্ষ বাংলাদেশ দূতাবাসের কাছে তিনজনের মরদেহ হস্তান্তর করেছে। পরে সকাল ১০টায় দূতাবাসের সামনে আলিফউজ্জামান ও মো. নজরুল ইসলামের জানাজা হয় ...