গাজীপুর প্রতিবেদক : টঙ্গী থানা বিএনপির সভাপতি ও গাজীপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহান শাহ আলম (৫৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে তিনি মারা যান। গাজীপুর জেলা বিএনপির যুগ্ম এবং দপ্তর সম্পাদক ডা. মাজহারুল আলম জানান, শাহান শাহ আলম দীর্ঘ দিন ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। ঢাকার উত্তরার বাসায় রাত ৩টার দিকে তিনি ইন্তেকাল করেন। ...
ব্রেকিং নিউজ
রংপুরে ব্রিজ থেকে পড়ে নিহত ২
রংপুর প্রতিবেদক: রংপুরের পীরগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত গভীর রাতে পীরগঞ্জ-মাদারগঞ্জ সড়কের টিনির ডোবা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার মিঠিপুর ইউনিয়নের ইউপি সদস্য ও রওশনপুর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে আনোয়ারুল ইসলাম শাহিন (৪০) ও একই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে ছাদেকুল ইসলাম (৩৩)। মিঠিপুর ইউনিয়নের চেয়ারম্যান এসএম ফারুক আহমেদ জানান, ...
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিনে উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকাল সোয়া ১০টায় পুরো জাতির পক্ষ থেকে ফুল দিয়ে স্বাধীনতার রূপকার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদেন করেন রাষ্ট্রপতি। এরপর ফুল দিয়ে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার ...
সৌদিতে সড়ক দুর্ঘটনায় ১ বাংলাদেশি নিহত
অনলাইন ডেস্ক: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আনোয়ার হোসেন নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। শুক্রবার হাফার আল বাতেন থেকে রিয়াদে ফেরার পথে দুর্ঘটনায় মারা যান তিনি। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন বাংলাদেশি। নিহত আনোয়ার হোসেনের নিকটাত্মীয় আব্দুস সালাম জানায়, স্থানীয় সময় শুক্রবার সকালে সৌদি আরবের হাফার আল বাতেন থেকে রিয়াদে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আনোয়ার হোসেনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার মরদেহ ...
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশের মামলা
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করেছে শাহবাগ থানা পুলিশ। আজ শুক্রবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সাহেব আলী জানান, আন্দোলনকারী সাতশ-আটশজনের নামে অজ্ঞাত মামলা হয়েছে। এর আগে গত বুধবার রাজধানীর হাইকোর্ট মোড়ে কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের হামলার ঘটনা ঘটেছে। তখন পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ...
বিমান বিধ্বস্ত: বাংলাদেশিদের মরদেহ আসছে মঙ্গলবার
নিজস্ব প্রতিবেদক: ইউএস-বাংলার বিমান দুর্ঘটনায় যেসব বাংলাদেশিদের শনাক্ত করা সম্ভব হবে তাদের মরদেহ আগামী মঙ্গলবার আনা হবে বলে জানিয়েছেন ডা. সোহেল মাহমুদ। আজ শুক্রবার দুপুরে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ থেকে নেপালে যাওয়া চিকিৎসকদের প্রতিনিধি দলের এই সদস্য।কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাসের মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ব্রিফিংয়ে ডা. সোহেল মাহমুদ বলেন, ‘এর মধ্যে যেসব মরদেহ শনাক্ত করা হয়েছে, ...
সিরিয়ার গোতায় বিমান হামলায় নিহত ১২
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার পূর্বাঞ্চলীয় গোতায় শুক্রবার সকালে রাশিয়ার বিমান হামলায় ১২ জন নিহত ও শতাধিক আহত হয়েছে। এলাকাটি সরকারবিরোধী বিদ্রোহীদের নিয়ন্ত্রিত একটি গ্রাম। যুক্তরাজ্যভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এই তথ্য জানায়। উল্লেখ্য, এই যুদ্ধে সিরিয়ান সরকারের প্রধান মিত্র হচ্ছে রাশিয়া। সংস্থাটি জানায়, শুক্রবার পূর্ব গোতার কাফ বাটনা গ্রামে রাশিয়া বিমান হামলা চালায়। সংস্থার পরিচালক রামি আবদুল ...
ওয়ানডে স্ট্যাটাস পেল নেপাল
স্পোর্টস ডেস্ক: শুধু পাপুয়া নিউগিনিকে হারালেই চলতো না, সঙ্গে নেদারল্যান্ডসের কাছে হারতে হতো হংকংকে। দুই পরিসংখ্যানই মিলে গেছে। আর এতেই এশিয়ার ষষ্ঠ দেশ হিসেবে ওয়ানডে স্ট্যাটাস পেয়েছে নেপাল। আগামী চার বছরের জন্য নেপাল আইসিসি কাছ থেকে এই স্বীকৃতি পেয়েছে। বৃহস্পতিবার হারারের ওল্ড হারারিয়ানস মাঠে টস হেরে ব্যাট করতে নেমে সন্দ্বীপ লামিচানে ও দিপেন্দ্র আইরের বোলিং তোপে ১১৪ রানেই অলআউট হয়ে ...
নারায়ণগঞ্জে চার স্বর্ণের বারসহ আটক ২
নারায়ণগঞ্জ প্রতিবেদক: নারায়ণগঞ্জের আড়াইজার উপজেলায় চারটি স্বর্ণের বারসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত পৌনে ১ টার দিকে উপজেলার উচিৎপুরা ইউনিয়নের শান্তির বাজার এলাকা থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক এ তথ্য জানান। তিনি জানান, উদ্ধার হওয়া ৪শ’ ৬৬ গ্রামের চারটি স্বর্ণে বারের মূল্য ১৭ লাখ ৪০ হাজার টাকা। গ্রেফতার দুইজন ...
বিনা টিকিটে রেলভ্রমণ, ১৩২ যাত্রীর জরিমানা
লালমনিরহাট প্রতিবেদক: লালমনিরহাটে বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ১৩২ যাত্রীকে জরিমানা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত লালমনিরহাট রেলওয়ে স্টেশনে ৪ টি ট্রেনে এ অভিযান চলে। লালমনিরহাটের রেলওয়ের সহকারী ট্রফিক সুপারিয়েন্টেন্ট সাজ্জাত হোসেন জানান, লালমনিরহাট রেলওয়ে স্টেশনে আন্তঃনগর লালমনি এক্কমিউটার ৬৫ ও ৭১ নম্বরসহ ৪ টি ট্রেনে বিশেষ টিকিট চেকিং অভিযান পরিচালনা করা হয়। তিনি জানান, এ ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর