নিজস্ব প্রতিবেদক: ৩৬তম বিসিএস অপেক্ষামাণ প্রার্থীদের মধ্য থেকে নন-ক্যাডার প্রথম শ্রেণির ২৮৪ জনকে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা-২০১০ এবং সংশোধিত বিধিমালা-২০১৪ অনুযায়ী ৩৬তম বিসিএস থেকে নন-ক্যাডার সংশ্লিষ্টদের নিয়োগের সুপারিশ করা হয়েছে। পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বৃহস্পতিবার দুপুর ফলাফল প্রকাশের তথ্য জানিয়ে বলেন, বিভিন্ন মন্ত্রণালয় থেকে প্রাপ্ত শূন্য পদের চাহিদার প্রেক্ষিতে ৩৬তম বিসিএস ...
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২
সুনামগঞ্জ প্রতিবেদক: সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষ্মণশ্রীতে লেগুনা-মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের হালুয়ারঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জেলার শাল্লা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল মোতালেব (৪০) ও অফিসের কর্মকর্তা সেলিম আহমদ। আহত হয়েছেন অফিসের খামারি আমির হোসেন (৩০)। তারা তিনজন মোটর সাইকেলে লক্ষ্মণশ্রী ইউনিয়নের জুনিগাঁও ...
রিমান্ড শেষে ফয়জুরের বাবা-মামা কারাগারে
নিজস্ব প্রতিবেদক: জনপ্রিয় লেখক ও অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুল হাসানের বাবা ও মামাকে রিমান্ড শেষে কারাগারে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে তাদের সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতে হাজির করা হলে বিচারক হরিদাস কুমার শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুর ইসলাম রাইজিংবিডিকে তথ্য নিশ্চিত করে বলেন, জিজ্ঞাসাবাদকালে ...
বলিভিয়ায় পুলিশের অভিযানে ৬ বন্দি নিহত
আন্তর্জাতিক ডেস্ক: বলিভিয়ায় কারাগারের ভেতরে পুলিশের তল্লাশী রুখতে গিয়ে সংঘর্ষে অন্ততপক্ষে ৬ বন্দি নিহত হয়েছে। বুধবার সান্তা ক্রুজ শহরের পালমাসোলা জেলে এ ঘটনা ঘটে বলে জানায় দেশটির সরকার। বলিভিয়ান পুলিশের জেনারেল কমান্ডার বরাত দিয়ে রয়টার্স জানায়, বুধবার সকালে কারাগারের ভেতর ঢুকে দুই হাজার পুলিশ এক অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, মদ, কোকেইন, মারিজুয়ানার বিশাল সংগ্রহ জব্দ করে। এ ঘটনায় কারাগারের অধিবাসীদের সাথে ...
‘শক্তিবর্ধক হালুয়া’ খেয়ে আশুলিয়ায় ২ যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: সাভারে শক্তিবর্ধক হালুয়া খেয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন আরও ২ জন। বুধবার রাতে নিজেদের তৈরি হালুয়া খেয়ে অসুস্থ হয়ে পড়েন ওই ৪ জন। হতাহতরা সবাই ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) বিভিন্ন কারখানার শ্রমিক বলে জানা গেছে। ডিইপিজেডের পার্শ্ববর্তী ভাদাইল এলাকার মন্ডল কলোনিতে ভাড়া থাকতেন তারা। নিহতরা হলেন আবদুল ...
কানাডায় যাচ্ছে বিধ্বস্ত উড়োজাহাজের ব্ল্যাকবক্স
নিজস্ব প্রতিবেদক : বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম নাইম হাসান বলেছেন, বিধ্বস্ত উড়োজাহাজের ব্ল্যাকবক্স (বিমানে সংরক্ষিত ফ্লাইট ডাটা রেকর্ডার) কানাডায় পাঠাবে নেপাল। কারণ তাদের এটা পরীক্ষা করার সরঞ্জামাদি নেই। ব্ল্যাকবক্সের তদন্তের রিপোর্ট পেতে সময় বেশি লাগতে পারে। বৃহস্পতিবার দুপুর ২টায় বেবিচকের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। তদন্ত প্রক্রিয়া দীর্ঘ হওয়ার কারণ ...
ঢাকায় আনা হচ্ছে শাহরিনকে, আরও ছয়জনের ছাড়পত্র
নিজস্ব প্রতিবেদক : কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলার বিমান বিধ্বস্তের ঘটনায় আহত ১০ বাংলাদেশির মধ্যে সাতজনকে কাঠমান্ডু ছাড়ার অনাপত্তিপত্র দেয়া হয়েছে। এর মধ্যে শাহরিন আহমেদ নামের একজনকে আজ বিকাল তিনটার দিকে ঢাকায় আনা হচ্ছে। অন্যরাও যেকোনও সময় কাঠমান্ডু ছাড়তে পারবেন। এছাড়া রেজওয়ানুল হক নামের অপর একজনকে এরই মধ্যে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে। অপর দুইজনকে ভারতে নিয়ে যাওয়ার প্রক্রিয়া ...
জুলাইয়ে রাজশাহীসহ ৫ সিটির নির্বাচন
নিজস্ব প্রতিবেদক : প্রধান নির্বাচন কমিশনার ( সিইসি) কে এম নূরুল হুদা জানিয়েছেন, মেয়াদ পূর্ণ হতে যাওয়া রাজশাহীসহ দেশের পাঁচ সিটি করপোরেশন নির্বাচন আগামী জুলাইয়ে অনুষ্ঠিত হবে। রাজশাহীর পবা উপজেলার দামকুড়া উচ্চ বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার (১৫ মার্চ) ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম কার্যক্রম উদ্বোধনকালে সিইসি এ কথা জানান। বেলা ১১টার দিকে তিনি দামকুড়ায় এই কার্যক্রম উদ্বোধন করেন। এরপর তিনি ...
আজ সারাদেশে রাষ্ট্রীয় শোক পালন
নিজস্ব প্রতিবেদক : আজ বৃহস্পতিবার সারাদেশে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশি বেসরকারি বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এ শোক পালিত হচ্ছে। এ কারণে আজ সারাদেশে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। গতকাল বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ...
মিলন হত্যার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ রবিবার
নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহসভাপতি জাকির হোসেন মিলনকে রিমান্ডে নিয়ে পাশবিক অত্যাচার করে হত্যা করা হয়েছে এমন অভিযোগ এনে আগামী ১৮ মার্চ রোববার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ঢাকা মহানগরের থানায় থানায় এবং সারা দেশে জেলা ও মহানগরে এই কর্মসূচি পালন করা হবে। আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলটির ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর