নিজস্ব প্রতিবেদক: সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানার শ্রমিকদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় পুলিশসহ অন্তত ৩০ জন শ্রমিক আহত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১ টার দিকে আশুলিয়ার গৌরিপুর এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। শ্রমিকরা জানান, দুই মাস ধরে কারখানা কর্তৃপক্ষ তাদের পাওনা বেতন-ভাতা পরিশোধ করছে না। বৃহস্পতিবার সকালে সকল শ্রমিক ঐক্যবদ্ধ হয়ে বকেয়ার দাবিতে সকালে ...
ব্রেকিং নিউজ
ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকরা মর্যাদা পেলো প্রাথমিকের সমান
নিজস্ব প্রতিবেদক: স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা পেলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সমান মর্যাদা। শিক্ষকদের যোগ্যতা স্নাতক বা সমমানের নির্ধারণ করা হয়েছে। নতুন মাদ্রাসা স্থাপন ও পরিচালনায় ১৯টি শর্ত জুড়ে দিয়ে খসড়া নীতিমালা চূড়ান্ত করা হয়েছে। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ গঠিত নীতিমালা প্রণয়ন কমিটি খসড়াটি চূড়ান্ত করে। এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য পাঠনো হবে। অনুমোদন মিললেই প্রজ্ঞাপন জারি ...
সিলেট ও কুমিল্লা শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান পদে নিয়োগ
নিজস্ব প্রতিবেদক: সিলেট ও কুমিল্লা শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান পদে প্রেষণে নিয়োগ পেয়েছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের দু’জন অধ্যাপক। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপণে তাদের নিয়োগ দেওয়া হয়। এলপিআর এ যাওয়ায় এ দুটি বোর্ডের চেয়ারম্যান পদ শুন্য ছিল। সিলেট শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট এমসি কলেজের উপাধ্যক্ষ মো. আবদুল কুদ্দুছ। তিনি সাবেক চেয়ারম্যান অধ্যাপক একে আমে ...
এশিয়ান গেমস : শ্রীলংকাকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক: এশিয়ান গেমস বাছাই হকির ফাইনালে উঠেছে বাংলাদেশ। বৃহস্পতিবার ওমানে অনুষ্ঠিত সেমিফাইনালে বাংলাদেশ দু’দুবার পিছিয়ে পড়েও ৩-২ ব্যবধানে হারিয়েছে শ্রীলংকাকে। বাংলাদেশ গোল তিনটি করেছে শেষ ২১ মিনিটে। ৩৪ মিনিটে সুধা সিংহের গোলে এগিয়ে যায় শ্রীলংকা। ৪৯ মিনিটে রোমান সরকারের ফিল্ডগোলে সমতায় ফেরে বাংলাদেশ। তবে মিনিট খানেক পরই আবার এগিয়ে যায় শ্রীলংকা রানা সিংহের গোলে। ৫২ মিনিটে আবার ম্যাচে ফেরে ...
বাংলাদেশের ইতিহাসে চলতি অর্থবছরে সর্বোচ্চ বাণিজ্য ঘাটতি
নিজস্ব প্রতিবেদক: দেশে আমদানি ব্যয় বাড়ছে। কিন্তু সে অনুযায়ী বাড়ছে না রফতানি আয়। ফলে আশংকাজনক হারে বেড়েছে বাণিজ্য ঘাটতির পরিমাণ। চলতি অর্থবছরের (জুলাই-জানুয়ারি) সাত মাসে আন্তর্জাতিক বাণিজ্য ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১২ কোটি ৩০ লাখ ডলার। স্বাধীনতার পর অর্থাৎ ৪৭ বছরে এটি বাংলাদেশের সর্বোচ্চ বাণিজ্য ঘাটতি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এমন তথ্য পাওয়া গেছে। এর আগে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ...
উড়োজাহাজ বিধ্বস্তে যৌথ তদন্ত করবে বাংলাদেশ-নেপাল
নিজস্ব প্রতিবেদক: ত্রিভুন বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনা যৌথভাবে তদন্ত করবে বাংলাদেশ ও নেপাল। বিষয়টি নিশ্চিত করেছেন নেপালস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মাশফী বিনতে শামস। উড়োজাহাজ দুর্ঘটনায় নেপালের তদন্ত দলের সঙ্গে যুক্ত হচ্ছে বাংলাদেশের ৩ সদস্যের একটি প্রতিনিধি দল। এ লক্ষ্যে একটি নামের তালিকাও পাঠানো হয়েছে। আর এতে সায় দিয়েছে নেপাল। রাষ্ট্রদূত মাশফী বিনতে শামস বলেন, দ্রুত তদন্ত প্রতিবেদন পেতে ...
নিদাহাস ট্রফি: আজ মাঠে নামছে সাকিব
স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নিদাহাস ট্রফিতে আজ ‘মাস্ট উইন ম্যাচে’ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এদিকে হাইভোল্টেজ এই ম্যাচকে সামনে রেখে টাইগার শিবিরে যোগ দিয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান।আজ লঙ্কানদের বিপক্ষে সাকিবকে নিয়েই মাঠে নামবে বাংলাদেশ, এমনটাই ইঙ্গিত পাওয়া গেছে।। এর আগে, ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালে ইনজুরিতে পড়েছিলেন সাকিব। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ...
সীতাকুণ্ডে বাসের ধাক্কায় নিহত ২, আহত ২০
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে বাসের দুই যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২০ জন। বাসটি কক্সবাজার যাচ্ছিল। শুক্রবার ভোররাত পৌনে ৪টার দিকে কুমিরা ইউনিয়নের সুলতানা মন্দির এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত দুই যাত্রীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত ব্যক্তিদের মধ্যে ১৬ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ...
সাগরে রহস্যময় ৪ লাশ
কক্সবাজার প্রতিবেদক: কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়ার চর-সংলগ্ন সাগরে অর্ধ-গলিত লাশটি লাশ পানিতে ভাসছে বলে জানিয়েছে স্থানীয়রা। পুলিশ ৩টি লাশ উদ্ধার করেছে। এখনো ভাসছে ১টি লাশ। তাৎক্ষণিকভাবে লাশগুলোর পরিচয় জানা যায়নি। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল জানান, মহেশখালী উপজেলার সোনাদিয়ায় সাগর তীরে কিছু লাশ ভাসছে- এমন সংবাদের ভিত্তিতে উদ্ধারে নামে পুলিশ। এপর্যন্ত ৩টি লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ উদ্ধার ...
মালিতে নিহত ৪ শান্তিরক্ষীর মরদেহ ঢাকায়, জানাজা শুক্রবার
নিজস্ব প্রতিবেদক: পশ্চিম আফ্রিকার দেশ মালিতে রাস্তার পাশে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে নিহত চার বাংলাদেশি শান্তিরক্ষী সেনা সদস্যের মরদেহ ঢাকায় পৌঁছেছে। বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে তাদের মরদেহ বহনকারী ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের সহকারী পরিচালক রাশেদুল আলম খান বলেন, বিকাল ৫টার দিকে চারজনের মরদেহ এসেছে। শুক্রবার সকাল সাড়ে ৮টায় ঢাকা সেনানিবাসে তাদের জানাজা সম্পন্ন ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর