দৈনিক দেশজনতা ডেস্ক: কাঠমান্ডুতে ইউএস-বাংলার উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত যাত্রীদের লাশ শনাক্ত করার প্রক্রিয়া দ্রুততর করতে নেপালকে ডিএনএ পরীক্ষার কাজে সহযোগিতা করতে চায় বাংলাদেশ। নেপালকে ঢাকায় অবস্থিত বাংলাদেশের ডিএনএ ল্যাব ব্যবহারের প্রস্তাব দেওয়া হয়েছে। ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম গতকাল রাতে এ তথ্য জানান। তিনি বলেন, এ পর্যন্ত দুর্ঘটনায় বাংলাদেশের ২৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হলেও আলাদা করে ...
ব্রেকিং নিউজ
খালেদা জিয়ার জামিনের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের
নিজস্ব প্রতিবেদক : জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারান্তরীণ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাইকোর্টের দেওয়া চার মাসের জামিনের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের জন্য অনুমতি চেয়ে আবেদন) দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার সকালে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় দুদকের আইনজীবী খুরশীদ আলম খান জামিনের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করেন। এর আগে গতকাল বেগম খালেদা জিয়ার ...
খুলনায় ৫০০ টন ভেজাল সার জব্দ
নিজস্ব প্রতিবেদক: খুলনার ৭ নম্বর ঘাট এলাকায় সরকারি সারের সঙ্গে নিম্নমানের দ্রব্য মেশানোর সময় প্রায় ৫০০ টন ডিএপি সার জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত সাউথ ডেল্টা শিপিংয়ের সুপারভাইজার মো. শহিদুল ইসলামকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। খুলনার নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাতুল আলম জানান, বুধবার দুপুর ১টার দিকে অভিযান শুরু করা হয়। মংলা বন্দর থেকে বিএডিসির ১৫ ...
বাংলাদেশের সামনে ১৭৭ রানের লক্ষ্য
স্পোর্টস ডেস্ক: কলম্বোয় নিদাহাস টি-টোয়েন্টি ট্রফিতে বাংলাদেশের সামনে ১৭৭ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে ভারত। রোহিত শর্মার ৬১ বলে ৮৯ রানের এক ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৭৬ রান তুলে তারা। বাংলাদেশি বোলাররা মোটামুটি নিয়ন্ত্রিত বোলিং করলেও শুরুতে উইকেট ফেলতে পারছিলেন না। ফলে টসে হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনাই করে ভারত। দুই ওপেনার রোহিত শর্মা আর শেখর ...
ইউএস বাংলার ঢাকা-কাঠমান্ডু ফ্লাইট বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক: নেপালে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বহরের একটি বিমান বিধ্বস্ত হয়ে অর্ধশতাধিক নিহতের ঘটনায় ঢাকা-কাঠমান্ডু-ঢাকা রুটে ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। বুধবার রাজধানীর বারিধারায় ইউএস-বাংলার কার্যালয়ে সংস্থাটির জনসংযোগ বিভাগের মহাব্যস্থাপক (জিএম) কামরুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, ঢাকা-কাঠমান্ডু-ঢাকা রুটে আমাদের ফ্লাইট পরিচালনা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। তবে কাঠমান্ডু ফ্লাইট আপাতত বন্ধ রাখলেও অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটগুলোতে ইউএস-বাংলার ...
কোটা সংস্কার আন্দোলন : আটকদের না ছাড়ায় শাহবাগের রাস্তা অবরোধ
স্পোর্টস ডেস্ক: কোটা সংস্কারের আন্দোলন থেকে আটক ৩ জনকে ছাড়াতে গিয়ে আরও ৫০ জন আটক হন। এ ঘটনায় শাহবাগ মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে আন্দোলনকারীরা। বুধবার বিকেলে রমনা থানা পুলিশ তাদের আটক করে। আটকের খবর ছড়িয়ে পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রায় তিনশতাধিক শিক্ষার্থীর মিছিল টিএসসিতে জড়ো হয়ে রমনা থানার উদ্দেশে যায়। সেখানে থানার সামনে অবস্থান নেন তারা। এছাড়া ...
যুক্তরাজ্য থেকে রাশিয়ার ২৩ কূটনীতিক বহিষ্কার
আন্তর্জাতিক ডেস্ক: পক্ষত্যাগী রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়াকে বিষপ্রয়োগের দায়ে যুক্তরাজ্যে নিয়োজিত ২৩ রুশ কূটনীতিককে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে। বৃটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে সোমবার ওই গুপ্তচরকে বিষপ্রয়োগের পেছনে রাশিয়া জড়িত থাকার কথা বলেন। পাশাপাশি স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতের মধ্যে মস্কোকে এই ঘটনার গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে সময় বেঁধে দেন। তিনি হুমকি দিয়েছিলেন, অন্যথায় রাশিয়ার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ ...
কুমিল্লার আদালতে খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ
কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রামের বাসে পেট্রোল বোমা বিস্ফোরণ করে ৮ জন হত্যা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জারি করা প্রোডাকশন ওয়ারেন্ট ও জামিন আবেদন খারিজ করেছেন আদালত। বুধবার (১৪ মার্চ) দুপুরে কুমিল্লার ৫ নং আমলী আদালতের বিচারক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাকি বিল্লাহ জামিন আবেদন খারিজ করে দেন। খালেদা জিয়ার পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাজমুস সাদাত জানান, আমরা খালেদার পক্ষে ...
৩৬৯ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ফেনী প্রতিবেদক: ফেনীর পরশুরামের কুখ্যাত মাদক চোরাচালানি মো. শাহ আলমকে ৩৬৯ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে ফুলগাজী থানা পুলিশ। মঙ্গলবার রাতে ফুলগাজী উপজেলার বণিকপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, ভারত হতে চোরাইপথে আসা বিপুল পরিমাণ ফেনসিডিল রেজিস্ট্রেশনবিহীন অটোরিকশায় করে পরশুরাম হতে ফেনী নেওয়া হচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে ফুলগাজী বাজার ও আশপাশের সড়কে অভিযান চালায় ফুলগাজী থানা পুলিশ। এ সময় ...
নিজেদের বলা ‘বেআইনি’ কাজটাই করছে উচ্চ আদালত : বিএনপি
মারুফ শরীফ, নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনৈতিক অবৈধ্য আওয়ামী সরকার জনগণের ওপর ভয়াবহ অত্যাচার নির্যাতনের পথ বেছে নিয়েছে। আইনের শাসনকে একে একে ধ্বংস করে চলেছে। গণতন্ত্রের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলেছে। মানুষের শেষ ভরসার স্থল উচ্চ আদালতে সরকারের ইচ্ছারই প্রতিফলন ঘটানো হচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে আদালতের বিভিন্ন সিদ্ধান্তে আমরা সেটাই দেখতে পাচ্ছি। ‘নিম্ন আদালততো সম্পূর্ণভাবেই সরকারের ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর