১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০২

ব্রেকিং নিউজ

৩৮ টি সংসদীয় আসনের সীমানা পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে ৩৮টি আসনের সীমানা পরিবর্তন করে খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বুধবার নির্বাচন ভবনে কমিশনের বিশেষ বৈঠক শেষে খসড়া প্রকাশ করা হয়। সীমানা চূড়ান্ত করার পর গেজেট প্রকাশ করা হবে। দশম সংসদ নির্বাচনের পর গঠিত নতুন উপজেলা ও বিলুপ্ত ছিটমহলকে যুক্ত করে এ ৩৮ আসনের সীমানা পুনর্র্নিধারণের খসড়া প্রস্তুত করেছে ...

কোটাবিরোধী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হাইকোর্ট মোড়ে বুধবার কোটাবিরোধী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ শিক্ষার্থীদের ওপর টিয়ালশেল নিক্ষেপ ও কয়েকজনকে আটক করেছে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে স্মারকলিপি প্রদানের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। জানা গেছে, ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের’ ব্যানারে মিছিল ...

চট্টগ্রাম নগর বিএনপি সভাপতির কারামুক্ত

নিজস্ব প্রতিবেদক : বুধবার সকাল পৌনে ১১টার দিকে তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পেয়েছেন বলে তার ব্যক্তিগত সহকারী মারুফুল হক জানিয়েছেন। কারাগার থেকে ছাড়া পাওয়ার পর দলীয় নেতাকর্মীদের নিয়ে নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে যান শাহাদাত। ফেনীতে খালেদা জিয়ার গাড়ি বহরের পেছনে বিস্ফোরণের ঘটনায় করা মামলা ও চট্টগ্রামের দুটি মামলায় উচ্চ আদালত থেকে সম্প্রতি জামিন পান শাহাদাত। চট্টগ্রামের ‍দুই মামলায় ...

সারা দেশে যুবদ‌লের বিক্ষোভ ১৬ ও ১৮ মার্চ

নিজস্ব প্রতিবেদক: বিএন‌পি চেয়ারপারসন বেগম খা‌লেদা জিয়ার মু‌ক্তির দা‌বি‌তে আগামী ১৬ ও ১৮ মার্চ সারা দে‌শে বি‌ক্ষোভ মি‌ছিল ও সমা‌বেশ কর‌বে জাতীয়তাবাদী যুবদল। বুধবার (১৪ মার্চ) দুপুরে যুবদ‌লের সভাপ‌তি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু এ কর্মসূ‌চি ঘোষণা ক‌রেন। যুবদ‌লের সদস্য গিয়াস উদ্দিন মামুন এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন। তি‌নি জানান, ১৬ মার্চ বিভাগীয় শহ‌রে ও ১৮ ...

কোটা সংস্কারের দাবিতে মিছিল

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সিভিল সার্ভিসসহ (বিসিএস) সরকারি চাকরিতে ৫৬ শতাংশ কোটা সংস্কার করে ১০ শতাংশে নামিয়ে আনাসহ পাঁচ দফা দাবিতে জনপ্রশাসন মন্ত্রণালয় ঘেরাওয়ে রওয়ানা দিয়েছে চাকরি প্রত্যাশী ও সাধারণ শিক্ষার্থীদের বিশাল মিছিল। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থী অংশ নিয়েছেন। বুধবার সকাল ১১টায় পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে এ মিছিল ...

পরলোকে বিজ্ঞানী স্টিফেন হকিং

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বিশ্বখ্যাত পদার্থ বিজ্ঞানী স্টিফেন উইলিয়াম হকিং আর নেই। বুধবার সকালে যুক্তরাজ্যের কেমব্রিজে নিজ বাড়িতে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। স্টিফেন হকিংয়ের মৃত্যুর খবর জানিয়ে দেয়া এক বিবৃতিতে তার সন্তান লুসি রবার্ট ও টিম বলেন, প্রাণপ্রিয় বাবাকে হারিয়ে আমরা শোকে মূহ্যমান হয়ে পড়েছি। তিনি ছিলেন একজন বড়মাপের বিজ্ঞানী ও অসাধারণ মানুষ। তার ...

নেপালে বিমান বিধ্বস্ত: বৃহস্পতিবার রাষ্ট্রীয় শোক

নিজস্ব প্রতিবেদক: নেপালের কাঠমান্ডুতে বাংলাদেশের বিমান বিধ্বস্তের ঘটনায় ব্যাপক প্রাণহানিতে নিহতদের স্মরণে এক দিনের শোক পালন করবে বাংলাদেশ। আগামীকাল বৃহস্পতিবার পালিত হবে ‘শোক দিবস’ হিসেবে। বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি জানানো হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার মসজিদ মন্দিরসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠান ও উপাসনালয়ে দোয়া ও প্রার্থনা সভা ...

খালেদা জিয়ার জামিন স্থগিত রোববার পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক: জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় কারারুদ্ধ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন রোববার পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগ। এই সময়ের মধ্যে দুর্নীতি দমন কমিশন-দুদক ও রাষ্ট্রপক্ষকে জামিন আদেশের বিরুদ্ধে লিভ টু আপিলের আবেদন করতে বলেছেন আদালত। বুধবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। এর আগে বেগম খালেদা জিয়ার জামিন স্থগিত ...

বরিশালে চলছে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক : বরিশাল বিভাগীয় বাস মালিক-শ্রমিক সমন্বয় ঐক্য পরিষদের ডাকে বরিশাল থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু হয়েছে। বুধবার সকাল থেকে এই ধর্মঘট শুরু হয়। এর ফলে বরগুনা থেকে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, যশোর, বেনাপোল ও অভ্যন্তরীণ মোট ১৭টি রুটে পরিবহন চলাচল বন্ধ রয়েছে। ধর্মঘটের কারণে সকাল থেকেই জেলার নির্দিষ্ট টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি। এমনকি আশপাশের ...

জাফর ইকবাল শাবিতে ফিরছেন আজ

নিজস্ব প্রতিবেদক: হামলার শিকার হওয়ার ১১ দিন পর আজ বুধবার সিলেট ফিরছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক অধ্যাপক জাফর ইকবাল। বিকাল চারটায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন তিনি। গতকাল জাফর ইকবালের স্ত্রী ইয়াসমিন হক জানান, বুধবার বেলা একটার দিকে নভোএয়ারের একটি ফ্লাইটে করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন জনপ্রিয় এই লেখক। পরে বিকাল চারটায় হামলার স্থান মুক্তমঞ্চে ...