১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১০:৪০

ব্রেকিং নিউজ

ইরানকে নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি। তিনি বলেন, ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা থেকে সম্ভবত আমেরিকা বেরিয়ে আসবে এবং ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। শুক্রবার (৬ এপ্রিল) আমেরিকার নর্থ ক্যারোলাইনার ডিউক বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে বক্তৃতা দেওয়ার জন্য এ কথা বলেন নিকি। ...

রাশিয়ার ২৪ ব্যক্তি ও কর্মকর্তারবিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সাত প্রভাবশালী ব্যক্তি ও ১৭ সরকারি কর্মকর্তাসহ মোট ২৪ জনের ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্বজুড়ে ক্ষতিকর কাজের অভিযোগে ট্রাম্প প্রশাসন শুক্রবার (৬ এপ্রিল) তাদের ওপর এই অবরোধ আরোপ করে। অবরোধের আওতায় আসা সাত প্রভাবশালীর অধীনস্থ ১২ কোম্পানি, রাষ্ট্রীয় অস্ত্র রপ্তানিকারক প্রতিষ্ঠান ও একটি ব্যাংকের ওপরও এই অবরোধ বলবৎ হবে। মার্কিন অর্থমন্ত্রী স্টেভেন মুচিন ...

সামরিক বাহিনীতে নারী নেবে কাতার

আন্তর্জাতিক ডেস্ক: প্রতিরক্ষানীতিতে পরিবর্তন এনে নতুন এক আদেশ জারি করেছে কাতার সরকার। এতে প্রথমবারের মতো সামরিক বাহিনীতে নারীদের যোগদানের বিধান যুক্ত করা হয়েছে। তবে তা হবে স্বেচ্ছাভিত্তিতে। আগে থেকেই সামরিক বাহিনীতে প্রশাসনিক কাজে নারী নিতো কাতার। তবে নতুন করে যাদের নেয়া হবে, তাদের ভূমিকা কী হবে- তা এখনো স্পষ্ট নয়। কাতারের আমির তামিম বিন হামাদ আল-থানির জারি করা ওই আদেশে ...

সৌদি বিরোধী বিক্ষোভে উত্তাল ইয়েমেন

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের হাজার হাজার মানুষ দেশটির রাজধানী সানায় সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের বর্বরোচিত হামলার বিরুদ্ধে বিশাল বিক্ষোভ করেছেন। বিক্ষোভকারীরা ইয়েমেনের জনগণের বিরুদ্ধে সৌদি আরব ও তার ভাড়াটে বাহিনীর পাশবিক হামলার নিন্দা জানান। তারা সৌদি আগ্রাসন থেকে ইয়েমেনের প্রতি ইঞ্চি ভূমি মুক্ত না হওয়া পর্যন্ত রিয়াদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য প্রতিরোধ ফ্রন্টের প্রতি আহ্বান জানান। বিক্ষোভকারীরা প্রত্যয় ব্যক্ত ...

রাশিয়ায় ১১ জেনারেল বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অপরাধ তদন্ত বিভাগ ও জরুরি ত্রাণ বিভাগের ১১ জেনারেলকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ গণমাধ্যম এ খবর প্রকাশ করলেও ঠিক কি কারণে এ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে তা জানায়নি। কোনো কোনো সূত্র বলেছে, রাশিয়ার শপিং মলগুলোতে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনার জের ধরে এসব জেনারেলকে বরখাস্ত করা হয়েছে। গত বুধবার রাশিয়ার রাজধানী মস্কোর একটি ...

সালমান খানের জামিন নিয়ে রায় আজ

বিনোদন ডেস্ক: বলিউড সুপারস্টার সালমান খানের জামিনের রায় হবে আজ শনিবার। গতকাল শুক্রবার তার জামিন আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। ফলে এখন পর্যন্ত দুইটি রাত জেলে কাটাতে হলো বলিউডের ভাইজানকে। এদিকে সালমান খানকে খাবার হিসেবে ডাল, রুটি, সবজি ও খিচুড়ি দেওয়া হলেও তিনি খাননি। গতকাল যোধপুর সেশনস কোর্টে সালমানের জামিনের আবেদনটি উঠেছিল। কিন্তু ফয়সালা হয়নি। সেশনস কোর্টের বিচারপতি জানিয়েছেন, আজ শনিবার ...

মুম্বাই-চেন্নাই লড়াই দিয়ে শুরু হচ্ছে আইপিএল

স্পোর্টস ডেস্ক: সব অপেক্ষার অবসান ঘটিয়ে শনি বার ৭ এপ্রিল মাঠে গড়াচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের একাদশ আসর। ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স মুখোমুখি হচ্ছে আরেক জায়ান্ট চেন্নাই সুপার কিংসের। এই দলটি দুই বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছে আইপিএলে। উদ্বোধনী অনুষ্ঠান শেষ এবারের আসরের প্রথম এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান এবারের ...

ফিলিস্তিনিদের বিক্ষোভে ইসরায়েলের গুলি: নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক: এক সপ্তাহের মাথায় আবার ইসরায়েলের সেনাবাহিনী বিক্ষোভে গুলি চালিয়ে অন্তত আটজনকে হত্যা করেছে বলে জানিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। এ সময় আহত হয়েছেন আরো হাজারখানেক ফিলিস্তিনি। তবে ইজরায়েল দাবি করেছে, বিক্ষোভকারীরা গাজা এলাকায় সীমান্ত বেড়া ভেঙে সেনা সদস্যদের ওপর হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল। এর আগে গত ৩০ মার্চ ফিলিস্তিনিদের নিজ গৃহে প্রত্যাবর্তনের দাবিতে আয়োজিত এক মিছিলে গুলি চালালে ১৭ জন ...

গাজীপুরের কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু

আতিকুর রহমান, গাজীপুর  প্রতিনিধি : গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি আব্দুর রশিদ (৩০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। ৬ এপ্রিল শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়। রশিদ মানিকগঞ্জের হরিরামপুর থানার গঙ্গারামপুর এলাকার কছিম উদ্দিনের ছেলে। কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার বিকাশ রায়হান জানান, সকাল সোয়া ১১টার দিকে কারাগারের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে পড়ে রশিদ। এ সময় প্রথমে তাকে কারা হাসপাতালে ...

আইনের শাসন নেই বলেই খালেদা জিয়া কারাগারে : আমীর খসরু

মারুফ শরীফ, নিজস্ব প্রতিবেদক : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে আইনের শাসনের অভাব রয়েছে। আইনের শাসন নেই বলেই আজ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগারে। আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের আলোচনা সভায় ‘বাংলাদেশের রাজনীতি ও আইনের শাসন’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমীর খসরু মাহমুদ চৌধূরী ...