জ্যেষ্ঠ নেতাদের এক যৌথ সভা শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ‘‘ আমাদের যৌথ সভায় সিদ্ধান্ত হয়েছে যে, আগামী খুলনা ও গাজীপুর সিটি করপোরেশনে্র যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমরা অংশগ্রহন করবো।” ‘‘গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখার জন্য, জনগনের যে অধিকার প্রয়োগ করার সুযোগ সৃষ্টির জন্যে আমরা এই নির্বাচনে আন্দোলনের অংশ হিসেবে ...
ব্রেকিং নিউজ
সীমানা পুনর্নির্ধারণের খসড়া তালিকা প্রকাশ ইসির
নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। কিন্তু সীমানা পুনর্নির্ধারণে দাবি-আপত্তির যেন হিড়িক পড়েছে। রোববার খসড়া তালিকার ওপর দাবি-আপত্তি জানানোর শেষ দিন পর্যন্ত ছয় শতাধিক আবেদন ইসিতে জমা পড়ে। ইসি সূত্রে জানা গেছে, সীমানা পুনর্নির্ধারণে দাবি-আপত্তির ৬১০টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে আবেদন জমা দেয়ার শেষ দিন রোববারই ...
খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষায় মেডিকেল বোর্ড
নিজস্ব প্রতিবেদক: জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় পাঁচ বছরের সাজা ভোগরত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেছে বিশেষ মেডিকেল বোর্ড। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চার অধ্যাপকের সমন্বয়ে এই বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়। রোববার দুপুর সোয়া ১টা থেকে ঘণ্টাব্যাপী নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেন বোর্ডের চিকিৎসকরা। কারা অধিদফতরের একটি নির্ভরযোগ্য সূত্র ...
গাজীপুরে ব্যাংক থেকে চুরি হওয়া টাকাসহ গ্রেফতার ১
আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি : গাজীপুরে ব্যাংক থেকে চুরি করে নেওয়া টাকাসহ চোরচক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ১ এপ্রিল রবিবার দুপুরে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ তার কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান। গ্রেফতার লুৎফর রহমান ওরফে রবিউল ইসলাম ওরফে রবি (৫২) বাগেরহাটের মোল্লারহাট থানার ঘাটভিলা এলাকার ফায়েক মোল্লা ওরফে হাবিবুর রহমানের ছেলে। তিনি ...
গুলশানে কার্যালয়ে বিএনপির শীর্ষ নেতাদের বৈঠক চলছে
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকে বসেছেন দলটির শীর্ষ নেতারা। রোববার সন্ধ্যা ৭টার দিকে বৈঠকটি শুরু হয়েছে। স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত আছেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, ড. মঈন খান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, মো. শাজাহান, বরকত ...
বেগম জিয়ার মুক্তির দাবিতে চলছে লিফলেট বিতরণ কর্মসূচী
মারুফ শরীফ, নিজস্ব প্রতিবেদক : চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ‘শান্তিপূর্ণ আন্দোলন’-এর পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আবারও লিফলেট বিতরণ শুরু করছে বিএনপি। ১লা এপ্রিল রোববার সকাল থেকে দেশব্যাপী এ যোগে এ কর্মসূচি শুরু হয়েছে। চলবে আরও তিন চার দিন। রোববার বেলা ১২টায় রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে লিফলেট বিতরণ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ...
চোখ হারানো’ ২০ জনকে কেন ক্ষতিপূরণ দেয়া হবে না : হাইকোর্ট
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা শহরের ইমপ্যাক্ট মাসুদুল হক মেমোরিয়াল হাসপাতালে চক্ষু শিবিরে চিকিৎসা নিয়ে ‘চোখ হারানো’ ২০ জনকে কেন ক্ষতিপূরণ দেয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধ কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তাও জানতে চাওয়া হয়েছে রুলে। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে রোববার হাইকোর্টের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. ...
দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো অস্বাস্থ্যকর ঋণ দিচ্ছে: অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো স্বল্পমেয়াদে অর্থ নিয়ে দীর্ঘমেয়াদে ঋণ দিচ্ছে, যা এ খাতের জন্য খুব স্বাস্থ্যকর নয়। রোববার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে জনতা ব্যাংকের এজিএম অনুষ্ঠানে তিনি একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, ‘সুদ হার যাতে এক অংকে পৌঁছায়, সেদিকে নজর দেয়া দরকার। আমরা এ বছর দেখলাম হঠাৎ ব্যাংকগুলোর সুদের হার বাড়তে লাগল। এই সুদের হার ...
দুদুকে এক বছরের অন্তর্বর্তীকালীন জামিন
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে এক বছরের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। রাজধানীর রমনা থানায় দায়ের করা এক মামলায় এই জামিন পেলেন তিনি। বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মোহাম্মাদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার এই জামিন মঞ্জুর করেন। আদালতে দুদুর পক্ষে শুনানি করেন জয়নাল আবদীন ও সগীর হোসেন লিয়ন। সগীর হোসেন লিয়ন জানান, শামসুজ্জামান দুদুর ...
বাংলাদেশ চ্যাম্পিয়ন হংকংকে ৬ গোলে হারিয়ে
স্পোর্টস ডেস্ক: স্বাগতিক হংকংয়ের বিপক্ষে ড্র করলেই শিরোপা নিশ্চিত হতো বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দলের। কিন্তু চার জাতির আমন্ত্রণমূলক টুর্নামেন্টে তো বাংলাদেশ এগোচ্ছিল দূর্বার গতিতে। প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ১০-১ ও দ্বিতীয় ম্যাচে ইরানকে হারায় ৮-১ গোলে। এই ম্যাচেও সেই ধারাবাহিকতায় গোল করে গেলেন বাংলাদেশের মেয়েরা। হংকংকে ৬-০ গোলে বিদ্ধস্ত করে শিরোপা জিতে নিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল। আগের ম্যাচের পর এই ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর