পাবনা প্রতিবেদক: পাবনার সুজানগরে মাঠে পেঁয়াজ পাহারা দিতে গিয়ে বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। শনিবার বেলা এগারোটার দিকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন-উপজেলার বিক্রমাদিত্য গ্রামের মুক্তার শেখের ছেলে দুলাল হোসেন (৪০), আব্দুল আজিজ মোল্লার ছেলে আব্দুল আলিম (৩২) ও মোতাহার আলীর ছেলে লইম উদ্দিন (৫০)। সিনিয়র সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) মো. ফরহাদ ...
ব্রেকিং নিউজ
ওসমানী বিমানবন্দর থেকে ৪০টি স্বর্ণের বার উদ্ধার
সিলেট প্রতিবেদক: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি ফ্লাইট থেকে ৪ কেজি ৬০২ গ্রাম ওজনের ৪০টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা। শনিবার দুপুরে বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ ফ্লাইট থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকার অধিক। শুল্ক গোয়েন্দা সূত্র জানায়- দুপুর পৌণে ১২টার দিকে দুবাই থেকে আসা বিমানের একটি ফ্লাইট সিলেট ওসমানী ...
সানরাইজার্সে ওয়ার্নারের জায়গায় হেলস
স্পোর্টস ডেস্ক: বল টেম্পারিংয়ের সহযোগীতা করায় একবছরের নিষেধাজ্ঞায় পড়েছেন অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার ওয়ার্নার-স্মিথ।যার কারণে জাতীয় দলের ন্যায় আইপিএলের একাদশ আসরে তাদের দেখা যাবে না। বুধবার (২৮ মার্চ) আইপিএল কমিটির বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দক্ষিণ আফ্রিকায় ঘটনায় ঘটার পরপরই অধিনায়কের পদ থেকে দুই ক্রিকেটার ওয়ার্নার ও স্মিথকে সরিয়ে নেয় আইপিএল দল মালিকেরা। তাদের পরিবর্তে নতুন অধিনায়কের ...
গাজীপুর ও খুলনা সিটির ভোট ১৫ মে
নিজস্ব প্রতিবেদক: গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচন ১৫ মে অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা নির্বাচন কমিশনের (ইসি) মিডিয়া সেন্টারে নির্বাচনের এ তফসিল ঘোষণা করেন। এ সময় ইসি সচিব হেলালুদ্দীন আহমদসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিইসি বলেন, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১২ এপ্রিল, বাছাই ১৫-১৮ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহার ২৩ এপ্রিল। দৈনিকদেশজনতা/ আই সি
রাতে মাঠে নামছে রিয়াল-বার্সা
স্পোর্টস ডেস্ক: লা লিগায় আজ রাতে ভিন্ন ম্যাচে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। বাংলাদেশ সময় রাত সাড়ে দশটায় লাস পালমাসের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। আর বাংলাদেশ সময় রাত পৌঁনে একটায় সেভিয়ার বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। এই ম্যাচে রিয়াল মাদ্রিদের ইনজুরি সমস্যা নেই। সুতরাং, একাদশ সাজানো নিয়েও তাদের ঝামেলা নেই। অন্যদিকে, আজকের ম্যাচ খেলার জন্য ফিট লিওনেল মেসি। সম্প্রতি ...
কেসিসি নির্বাচনের তফসিল আজ
খুলনা প্রতিনিধি: নির্বাচন কমিশন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) নির্বাচনের তফসিল ঘোষণা করবে আজ শনিবার। সেদিকে আজ দৃষ্টি সম্ভাব্য প্রার্থী ও সমর্থকদের। মনে করা হচ্ছে, নির্বাচনী তফশিলে আগামী জুনের শেষ অথবা জুলাই মাসের প্রথম দিকে ভোট গ্রহণের তারিখ পড়তে পারে। তাহলে নির্বাচনের অন্যান্য প্রক্রিয়াও সে অনুযায়ীই হবে। এদিকে সময় যতই ঘনিয়ে আসছে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা ততই বাড়ছে। যদিও বেশ আগে থেকেই ...
ভূমি দিবসে গাজায় ইসরাইলি হামলায় ১৭ ফিলিস্তিনি নিহত
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজায় ভূমি দিবসের বিক্ষোভে ইসরাইলি হামলায় হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে, এ পর্যন্ত অন্তত ১৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত এক হাজারের বেশি ফিলিস্তিনি। দখলদার সেনারা বিক্ষোভকারীদের লক্ষ্য করে করে নির্বিচারে বন্দুকের গুলি, কামানের গোলা ও টিয়ার শেল নিক্ষেপ করেছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর গাজায় ১৬ বছর বয়সী আহমাদ ওদে, পূর্ব ...
আজ স্বাধীনতা দিবসের আলোচনা সভা বিএনপির
নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আলোচনা সভা অনুষ্ঠিত হবে। রাজধানীর ইনস্টিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে আজ শনিবার বেলা ৩টায় এ আলোচনা সভা অনুষ্টিত হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতে সভাপতিত্ব করবেন। আলোচনা সভায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। ...
মিরপুরে পোশাক কারখানায় আগুন: দগ্ধ ৩
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কাজীপাড়ার একটি পোশাক কারখানায় আগুন লেগে ৩ জন অগ্নিদগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে। তবে, ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত এখনো জানা যায়নি। দৈনিকদেশজনতা/ আই সি
শাহজালালে ৫ ঘণ্টা ফ্লাইট উঠানামা বন্ধ
নিজস্ব প্রতিবেদক : কালবৈশাখী ঝড়ের প্রভাবে হযরত শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট উঠানামায় বিঘ্ন সৃষ্টি হয়েছে। বন্ধ রাখা হয়েছে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব ফ্লাইট ওঠানামা। কয়েকটি ফ্লাইট শাহজালালে অবতরণের কথা থাকলেও চট্টগ্রাম শাহআমানত বিমানবন্দরে নেয়া হয়েছে। বৈরী অবহাওয়ার কারণে শুক্রবার বিকাল সোয়া ৪টা থেকে সোয়া ৯টা পর্যন্ত আবহাওয়া অফিস বিমানবন্দরে সতর্কতা জারি করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিমানবন্দর আবহাওয়া অফিসের এক কর্মকর্তা পরিবর্তন ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর