১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৮:২৩

ব্রেকিং নিউজ

খালেদা জিয়াকে মুক্তি দিয়ে চিকিৎসা করানোর দাবি বিএনপির

নিজস্ব প্রতিবেদক: দলে চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্তি দিয়ে বিদেশে পাঠিয়ে চিকিৎসা করানোর দাবি জানিয়েছে বিএনপি। শুক্রবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি করেন। এ সময় তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে বিএনপি কিছুই জানে না। তার (খালেদা জিয়া) শারীরিক অবস্থা নিয়ে বিএনপি উদ্বিগ্ন ...

বার কাউন্সিল নির্বাচনের ভোটগ্রহণ ১৪ মে

নিজস্ব প্রতিবেদক: আইনজীবীদের সনদদানকারী একমাত্র প্রতিষ্ঠান বাংলাদেশ বার কাউন্সিলের সাধারণ নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১৪ মে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২৯ মার্চ) বার কাউন্সিলের চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ বার কাউন্সিলের কাছের কেন্দ্র (সুপ্রিম কোর্ট) এবং দেশের বিভিন্ন জেলার (বার) সকল দেওয়ানি ...

রংপুরে খাদেম হত্যায় ৭ জঙ্গির ডেথ রেফারেন্স হাইকোর্টে

নিজস্ব প্রতিবেদক: রংপুরের কাউনিয়ায় মাজারের খাদেম রহমত আলী (৬০) হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেএমবির সদস্য সাত জঙ্গির ডেথ রেফারেন্স হাইকোর্টে পৌঁছেছে। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান জেএমবির সাত সদস্যের ডেথ রেফারেন্স রংপুরের আদালত থেকে হাইকোর্টে আসার বিষয়টি নিশ্চিত করেন। নিয়ম অনুযায়ী, নিম্ন আদালতে কোনো মামলায় আসামির মৃত্যুদণ্ড হলে সে মামলার নথি সংশ্লিষ্ট আদালত হাইকোর্টে পাঠিয়ে থাকে। আসামির ...

পিরোজপুরে ১১ কোচিং সেন্টার সিলগালা

পিরোজপুর প্রতিবেদক: পিরোজপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১১টি কোচিং সেন্টার সিলগালা করে তা বন্ধ করে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার সকাল থেকে দুপুরে পর্যন্ত এ অভিযান চালানো হয়। এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসফিকা হোসেন। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসফিকা হোসেন জানান, নিয়ম বহির্ভূত ভাবে জেলা শহরের বিভিন্ন স্থানে কোচিং সেন্টারগুলো গড়ে উঠেছিল। এছাড়া তারা বিদ্যালয় চলাকালীন ...

রানা প্লাজার মালিকের মায়ের ৬ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মিথ্যা তথ্য দিয়ে দুদকের দায়ের করা মামলায় রানা প্লাজার মালিক সোহেল রানার মা মর্জিনা বেগমকে ৬ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার পর মর্জিনা বেগমকে কারাগারে পাঠানো হয়। আজ বৃহস্পতিবার ঢাকার ৬ নং বিশেষ জজ আদালত কে এম ইমরুল কায়েস আসামির উপস্থিতিতে এ সাজা ঘোষণা করেন। আদেশে মর্জিনা বেগমকে পৃথক দুটি ধারায় তিন বছর ...

গাজীপুরে মাইক্রোবাসে ট্রাকের ধাক্কা, নিহত ৩

গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের সদর উপজেলায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে একটি মাইক্রোবাস ধাক্কা দিলে ৩ জন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার হোতাপাড়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি। গাজীপুর হাইওয়ে পুলিশের এসআই আ. মালেক জানান, হোতাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে একটি খালি ট্রাক দাঁড়ানো ছিল। এ সময় ময়মনসিংহগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ...

রাজশাহীতে ভুয়া পুলিশসহ গ্রেফতার ৪

রাজশাহী প্রতিবেদক: রাজশাহীতে ৩ ভুয়া ডিবি পুলিশসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত ৯টার দিকে জেলার দুর্গাপুর উপজেলার কুহাড় গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- কুহাড় গ্রামের আবদুর রহমানের ছেলে রুহুল আমিন (৩০), রাজশাহী নগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া এলাকার আবুবকরের ছেলে বাপ্পি শেখ (২২), রফিকুল ইসলামের ছেলে সজল হোসেন (২৪) ও শাহ আলমের ছেলে শাকিল হোসেন (২৪)। ...

খালেদা জিয়া অসুস্থ, দেখা করতে পারেননি মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ থাকায় কারাগারে তার সঙ্গে সাক্ষাৎ করার অনুমতি পাননি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবীর খান জানান, বৃহস্পতিবার বিকাল ৩টায় পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেখা করার কথা ছিল।কিন্তু দুপুরে বিএনপি মহাসচিবকে জানিয়ে দেয়া হয়- বিএনপি চেয়ারপারসন অসুস্থ, তাই তিনি ...

কুমিল্লার বরুড়া উপজেলায় বিএনপি প্রার্থীর ভোট বর্জন

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার বরুড়া উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদের নিবার্চন থেকে সরে দাঁড়িয়েছেন বিএনপি মনোনীত প্রার্থীরা। বৃহস্পতিবার ভোটগ্রহণ শুরুর পর থেকে কেন্দ্র দখলের অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তারা। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে প্রার্থীরা উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তারা হলেন- খোশবাস (দক্ষিণ) ইউনিয়নের বিএনপি মনোনীত প্রার্থী আবদুর রব, শিলুড়ী (উত্তর) ইউনিয়নের বিএনপি মনোনীত প্রার্থী ...

আসামে নাগরিকত্ব হারাচ্ছেন ৫০ লাখ মানুষ

দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক:  ভারতের আসাম থেকে নাগরিকত্ব হারাতে যাচ্ছেন প্রায় ৫০ লাখ বাসিন্দা যাদের বেশিরভাগ মুসলিম। দ্বিতীয় দফায় হালনাগাদ হতে যাচ্ছে রাজ্যের জাতীয় নাগরিকত্ব নিবন্ধন-এনআরসি। এ খবর জানিয়েছে আলজাজিরা ও দ্য হিন্দু। গতকাল বুধবার রাজ্যের অর্থ ও স্বাস্থ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জানান, এনআরসি’র নাগরিকত্ব তালিকায় যাদের নাম থাকবে না তাদের আসাম ছাড়তে হবে। তিনি আরও বলেন, খসড়া এই তালিকা ...