১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৯:২৮

ব্রেকিং নিউজ

ফিলিস্তিনিদের ‘প্রত্যাবাসন যাত্রা’য় ইসরাইলের গুলি : নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় পূর্বঘোষিত ‘প্রত্যাবাসন যাত্রা’ কর্মসূচিতে দখলদার ইসরাইলি বাহিনীর গুলিতে ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচ শতাধিক। ভূমি দিবস উপলক্ষে ঘোষিত ‘প্রত্যাবাসন যাত্রা’য় শুক্রবার এই হতাহতের ঘটনা ঘটে। কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভকারীরা সীমান্তের নিরাপত্তা বেড়ার দিকে এগিয়ে গেলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারী সেনাদের লক্ষ্য করে পাথর ছোঁড়ে এবং টায়ার পোড়ায়। জবাবে ইসরাইলি স্নাইপাররা বিক্ষোভে নেতৃত্ব দেয়া ...

রূপালী ব্যাংক নিয়োগের লিখিত পরীক্ষা বাতিল

নিজস্ব প্রতিবেদক : প্রাকৃতিক দুর্যোগকে কারণ দেখিয়ে আজ শুক্রবার অনুষ্ঠিত রূপালী ব্যাংকের অফিসার (ক্যাশ) পদে নিয়োগের লিখিত পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের মহাপরিচালক ও ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যসচিব মোশাররফ হোসেন খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। ঢাকা মহানগর মহিলা কলেজে বিকেল সাড়ে তিনটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত এই পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা চলাকালে কালবৈশাখী ঝড়ের কারণে দুই দফায় প্রায় ...

দেশের বিভিন্ন স্থানে শিলা বৃষ্টি ও ঝড় : রংপুরে নিহত ২

নিজস্ব প্রতিবেদক : রংপুর, গাইবান্ধা, ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লাসহ দেশের বিভিন্ন অঞ্চলে শুক্রবার দুপুরের পর শিলা বৃষ্টি হয়েছে। সেই সাথে কিছু এলকায় দমকা হাওয়া ও ঝড় হয়েছে। এতে রংপুরে ঝড়ের কবলে পড়ে দুজন নিহত হয়েছেন। এছাড়া রবিশস্যসহ গাইবান্ধায় আম বাগানের ব্যাপক ক্ষতি হয়েছে। রংপুর প্রতিনিধি জানান, মওসুমের প্রথম কালবৈশাখির তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রংপুরে। জেলার দু’উপজেলায় ঝড় ও শিলা বৃষ্টিতে ঘরবাড়ি ...

থাইল্যান্ডে বাসে আগুন, মিয়ানমারের ২০ নাগরিক নিহত

অনলাইন ডেস্ক : থাইল্যান্ডের পশ্চিমাঞ্চলের মটর জেলায় শুক্রবার সকালে একটি বাসে আগুন লেগে ২০ জন অভিবাসী কর্মী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো তিনজন। নিহতরা সবাই মিয়ানমারের নাগরিক। পুলিশ এ কথা জানিয়েছে। মটর জেলার পুলিশ স্টেশনে প্রধান কৃষ্ণকোণ ড্যান-উডম বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছে, বাসটিতে মিয়ানমারের ৪৭জন অভিবাসী কর্মী ছিল। তারা আইনগতভাবে কাজ করার জন্য সীমান্ত পার হয়ে থাইল্যান্ডে প্রবেশ করেছিল। ...

মালয়েশিয়ার জালে বাংলাদেশি মেয়েদের ১০ গোল

স্পোর্টস ডেস্ক: হংকংয়ে বাংলাদেশের অনূর্ধ্ব-১৫ জাতীয় দলের মেয়েরা গিয়েছে চার জাতি জকি ক্লাব মহিলা ফুটবল টুর্নামেন্ট খেলতে। গত ডিসেম্বরে দেশের মাটিতে সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়েছিল এই মেয়েরা। হংকংয়ে শুধু সেই ফর্মই বজায় রাখেনি তারা, তা ছাপিয়ে আরও ভয়ংকর হয়ে ওঠার হুমকিও দিচ্ছে। আর এর প্রথম সাক্ষী হল মালয়েশিয়া অনূর্ধ্ব-১৫ দলের মেয়েরা। একবার নয়, দু’বার নয়, গুণে গুণে ...

খালেদা জিয়াকে কারাগারে রেখে নির্বাচনের পরিকল্পনা : খসরু

নিজস্ব প্রতিবেদক: বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে নির্বাচনের যে পরিকল্পনা হচ্ছে জনগণ তা হতে দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ‘সরকারের এক মন্ত্রী বলেছেন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে’ উল্লেখ করে তিনি বলেন, ‘তার (খালেদা জিয়া) অসুস্থতাই জানলাম না, এরমধ্যে বিদেশে পাঠিয়ে দেয়ার কথা চলে আসছে। সরকারের কথাবার্তায়, তাদের উদ্দেশ্য ...

স্বাধীনতা দিবসের আলোচনা সভা বিএনপির উদ্যোগে আগামীকাল

নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আগামীকাল (৩১ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। রাজধানীর ইনস্টিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে শনিবার বেলা ৩টায় এ আলোচনা সভা অনুষ্টিত হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতে সভাপতিত্ব করবেন। আলোচনা সভায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য ...

রাজধানীর কাঁচাবাজারগুলোতে কমেছে পেঁয়াজের দাম

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কাঁচাবাজারগুলোতে দেশি পেঁয়াজের দাম আরও কমেছে। খুচরা বাজারে ৩২-৩৫ টাকা এবং পাইকারি বাজারে ২৭-২৮ টাকা কেজি পাওয়া যাচ্ছে দেশি পেঁয়াজ। এক সপ্তাহ আগেও খুচরা বাজারে দেশি পেঁয়াজারের কিজি ছিল ৪০ টাকা। আর পাইকারিতে ছিল ৩০ টাকার ওপরে। এদিকে পেঁয়াজারের পাশাপাশি কাঁচামরিচ এবং বিভিন্ন ধরণের সবজি গত কয়েক সপ্তাহের মতো ক্রেতাদের নাগালের মধ্যেই রয়েছে। বেশির ভাগ সবজির কেজি ...

প্রাক-বাজেট আলোচনায় বসছে এনবিআর

নিজস্ব প্রতিবেদক: আগামী অর্থবছরের (২০১৮-১৯) বাজেট প্রণয়নের নীতিগত দিক সম্পর্কে মতবিনিময়ের উদ্দেশ্যে বরাবরের মতো এবারও খাতভিত্তিক প্রাক-বাজেট আলোচনার উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী রোববার (১ এপ্রিল) শুরু হবে এ প্রাক বাজেট আলোচনা। আগামী অর্থবছরের বাজেটকে অংশগ্রহণমূলক ও গণমুখী করতে সংশ্নিষ্টদের সঙ্গে সংলাপের জন্য এ আলোচনা করা হবে বলে জানিয়েছে এনবিআর। প্রস্তাবিত বাজেটকে সামনে রেখে ঢাকা ও মেট্রোপলিটন চেম্বারসহ ...

সকালে সংবাদ সম্মেলন করছেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় সংবাদ সম্মেলন করছেন। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।বিএনপির চেয়ারপারসনের উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। দলীয় সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে দলটির সিনিয়র নেতা ও আইনজীবীদের নিয়ে বৈঠক করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে খালেদা জিয়ার ...