দৈনিক দেশজনতা ডেস্ক: আগামীকাল রোববার কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে যাবেন শান্তিতে নোবেল জয়ী তিন নারী। মূলত রোহিঙ্গা নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমতকে আরও সংহত করতেই তাদের এই সফর। ঢাকার নারী সংস্থা নারীপক্ষের সহযোগিতায় নোবেল জয়ী এ তিন নারীর বাংলাদেশ সফরের আয়োজন করা হয়েছে। এরা হলেন- ইরানের শিরিন ইবাদি, ইয়েমেনের তাওয়াক্কল কারমান ও যুক্তরাজ্যের মেরেইড ম্যাগুয়ার। শনিবার নারীপক্ষ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো ...
ব্রেকিং নিউজ
সচিবালয়ে পদোন্নতি, প্রশাসনে ক্ষোভ
নিজস্ব প্রতিবেদক: সচিবালয়ে বিভিন্ন ক্যাডারের সিনিয়র সহকারী সচিব থেকে অতিরিক্ত সচিব পর্যন্ত তিন শতাধিক কর্মকর্তার দীর্ঘদিন ধরে নেই কোনো পদোন্নতি। একই ব্যাচের হয়ে কেউ কেউ অতিরিক্ত সচিব এবং এমনকি সচিব হয়েছেন। অনেকে বছরের পর বছর রয়ে গেছেন একই পদে। এমন বৈষম্যে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে প্রশাসনে। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিসিএস ১০, ১৩, ১৫ ও ১৮তম ব্যাচের সিনিয়র সহকারী ...
নয়াপল্টন থেকে বিএনপি নেতা আলাল আটক
নিজস্ব প্রতিবেদক: বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে আটক করেছে পুলিশ। শনিবার বেলা সোয়া ১১ টার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পুলিশ তাকে আটক করে। দৈনিকদেশজনতা/ আই সি
তাসকিনের বিরুদ্ধে বউ পেটানোর অভিযোগ
স্পোর্টস ডেস্ক: গত বছর দক্ষিণ আফ্রিকা সফর শেষ করে ঢাকায় ফেরার দিনই হুট করে বিয়ের পিঁড়িতে বসেন জাতীয় দলের সুদর্শন পেসার তাসকিন আহমেদ। কিন্তু তিন মাস যেতে না যেতেই দাম্পত্য কলোহের গুজব ওঠেছে। গুঞ্জন, স্ত্রী রাবেয়া নাঈমার সঙ্গে নাকি মোটেও বনিবনা হচ্ছে না তাসকিনের। বউ পেটানোর মতো গুরুতর অভিযোগও ওঠেছে তাসকিনের বিরুদ্ধে। মূল ধারার না হলেও কয়েকটি নিউজ পোর্টাল এ ...
সোমালিয়ায় গাড়ি বোমা হামলায় নিহত ১৮
আন্তর্জাতিক ডেস্ক: সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে দুটি পৃথক গাড়ি বোমা হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২০ জন। এ ছাড়া পাঁচ হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছে। শুক্রবার মোগাদিসুর প্রেসিডেন্ট প্রাসাদের কাছে এ হামলার ঘটনা ঘটে। দেশটির বিদ্রোহী সংগঠন আল শাবাব হামলার দায় স্বীকার করেছে। পুলিশ ও অ্যাম্বুলেন্স সার্ভিসের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বলেছে, বিস্ফোরণের সময় প্রেসিডেন্ট ...
জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তর মে মাসেই
আন্তর্জাতিক ডেস্ক: চলতি বছরের মে মাস থেকেই ইসরায়েলের জেরুজালেমে কার্যক্রম শুরু করবে মার্কিন দূতাবাস। গতকাল শুক্রবার এক বিবৃতিতে এই খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ওই বিবৃতির বরাত দিয়ে সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, তেল আবিব থেকে জেরুজালেমে দূতাবাস স্থানান্তর করার সিদ্ধান্তটি একটি ঐতিহাসিক পদক্ষেপ। অবশ্য জেরুজালেমের কোথায় দূতাবাসটি স্থাপন করা হবে তা এখনো জানানো হয়নি। এর আগে গত মাসের শেষ দিকে ...
সিলেটের সঙ্গে সারাদেশের রেল চলাচল শুরু
নিজস্ব প্রতিবেদক: উপবন এক্সপ্রেসের’ বগি লাইনচ্যুত হয়ে বন্ধ হওয়ার প্রায় ১৬ ঘণ্টা পর সিলেটের সঙ্গে আবারও সারাদেশের রেল যোগাযোগ শুরু হয়েছে। শ্রীমঙ্গল রেলস্টেশনের ম্যানেজার সাখাওয়াত হোসেন মোবাইল ফোনে সমকালকে বলেন, ‘লাইনচ্যুত বগি উদ্ধার করে লাইন মেরামত শেষে শুক্রবার বিকেল সাড়ে ৪টায় সিলেটের সাথে ট্রেন যোগাযোগ শুরু হয়েছে।’ বৃহস্পতিবার রাত পৌনে ১টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সাতগাঁও স্টেশনের কাছে অর্থ প্রতিমন্ত্রীসহ পাঁচ ...
নাটোরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩
নিজস্ব প্রতিবেদক: নাটোরের গুরুদাসপুরে যাত্রীবাহী বাস এবং মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। এ সময় যাত্রীবাহী বাসটির সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। শুক্রবার দুপুর ১২টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার জানান, সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা নাটোরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে (কাজী পরিবহন) বিপরীত দিক থেকে আসা একটি মোটারসাইকেলের সংঘর্ষ হয়। এতে ...
রোহিঙ্গা প্রত্যাবর্তনে : সিঙ্গাপুরের সহযোগিতা চেয়েছেন রাষ্ট্রপতি
দৈনিক দেশজনতা ডেস্ক: মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবর্তনে সিঙ্গাপুরের সহযোগিতা চেয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টায় সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হালিমা ইয়াকুব দেশটিতে সফররত আবদুল হামিদকে ফোন করলে রাষ্ট্রপতি এ সহযোগিতা চান। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, ‘সিঙ্গাপুরের প্রেসিডেন্ট টেলিফোনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে শুভেচ্ছা বিবিনময় করেছেন।’ ‘আলাপকালে সিঙ্গাপুরের প্রেসিডেন্ট দ্বিতীয় মেয়াদে ...
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৪
ময়মনসিংহ প্রতিবেদক: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় এক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এতে ওই সাইকেল আরোহী এবং বাসের তিনযাত্রী নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিহ-কিশোরগঞ্জ মহাসড়কে উপজেলার রহোসেনপুর ভুইয়া ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— ঈশ্বরগঞ্জের জাতিয়া ইউনিয়নের ঘাগড়াপাড়া গ্রামের আব্দুস সাত্তার খাঁর ছেলে সাইকেল আরোহী রতন মিয়া ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর