নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স কমেছে ৭৪ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএসপিআই কমেছে ২৪৩ পয়েন্ট। বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসইতে ৩৮৪ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে প্রায় ৯৪ কোটি ৩৭ ...
ব্রেকিং নিউজ
২৫ ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস পালন করবে বিএনপি
নিজস্ব প্রতিবেদক: বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসে ২৫ ফেব্রুয়ারি ‘শহীদ সেনা দিবস’ হিসেবে পালন করবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সেনাপ্রধান লে. জে. (অব) মাহবুবুর রহমান। তিনি বলেন, রাষ্ট্রীয়ভাবে এই দিনটিকে (২৫ ফেব্রুয়ারি) আমরা পালন করব। রোববার বেলা ১১টার দিকে বনানী সামরিক করবস্থানে পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় নিহতদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। মাহবুবুর রহমান ...
সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে স্মারক লিপি
নিজস্ব প্রতিবেদক: ৬ বছর আগে সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচারের দাবি জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারক লিপি দিয়েছেন সাংবাদিকরা। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সামনে সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে এক সমাবেশে শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারক লিপি দেন তারা। সমাবেশে সভাপতির বক্তব্যে ডিআরইউ সভাপতি সাইফুল ইসলাম বলেন, কেন ৬ বছরে আইনশৃঙ্খলা বাহিনী এই হত্যার রহস্য উদঘাটনে ব্যর্থ হয়েছে। এর পেছনে ...
ছাত্রলীগ কর্মীদের রামদা দেখে নিজেরই ভয় লাগে: চবি ভিসি
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী প্রশাসক হিসেবে নিজের অসহায়ত্ব ও ক্যাম্পাসে ছাত্রলীগের আধিপত্যের কথা তুলে ধরেছেন। গত শুক্রবার রাতে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনার সময় তিনি বলেন, ছাত্রলীগের কর্মীরা হাতে এমনসব রামদা নিয়ে দৌড়াদৌড়ি করে, দেখে নিজেরই ভয় লাগে। পুলিশ ডাকলে ঠিক সময় পাওয়া যায় না। পেশাগত দায়িত্ব পালনকালে চবিতে সাংবাদিকদের ...
কাশ্মিরে ব্যাপক গোলাগুলি গ্রাম ছেড়ে পালাচ্ছে শত শত ভারতীয়
আন্তর্জাতিক ডেস্ক: বিতর্কিত কাশ্মিরে ভারতীয় ও পাকিস্তানি সেনাবাহিনীর মধ্যে কামানের ব্যাপক গোলাবর্ষণের মুখেসীমান্তের গ্রামগুলো থেকে শত শত ভারতীয় পালিয়ে যাচ্ছে। ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পুলিশ রোববার এ তথ্য নিশ্চিত করেছে। নতুন করে সীমান্তে গোলাগুলি শুরু হওয়ায় পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশি প্রতিদ্বন্দ্বী এ দুই দেশের ১৫ বছরের যুদ্ধবিরতি চুক্তিও হুমকির মুখে পড়েছে। মুসলিম অধ্যুষিত হিমালয়ের এ অঞ্চলকে বিভক্তকারী তথাকথিত লাইন অব কন্ট্রোলের উড়ি ...
খালেদা জিয়ার জামিন বাড়লো একদিন
নিজস্ব প্রতিবেদক: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আগামীকাল সোমবার পর্যন্ত বাড়ানো হয়েছে। এদিন এ মামলার শুনানির ধার্য তারিখ। আজ রোববার পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতে জামিন বাড়ানোর আবেদন করলে তা মঞ্জুর করেন আদালত। খালেদা জিয়ার আইনজীবী আবদুর রেজাক খান এ তথ্য নিশ্চিত করেছেন। দৈনিকদেশজনতা/ আই সি
স্বরাষ্ট্রমন্ত্রীর সামনেই আ.লীগের দু’পক্ষের সংঘর্ষ : আহত ২০
নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর বাউফল থানার নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে স্লােগান দেয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের উপস্থিতিতেই সংঘটিত এই ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রোববার বেলা ১১টায় বাউফল থানা ভবনের অভ্যন্তরে বাউফলের স্থানীয় সংসদ সদস্য ও চিফ হুইপ আ স ...
খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি আজ
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার সাজার বিরুদ্ধে করা আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন চাওয়া হয়েছে হাইকোর্টে। ওই জামিন আবেদনের ওপর আজ শুনানি অনুষ্ঠিত হবে। হাইকোর্টের রোববারের কার্যতালিকায় খালেদা জিয়ার জামিন আবেদনটি ৩৬ নম্বরে রয়েছে। দুপুর ২টায় আপিল ও জামিন আবেদনের শুনানি বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চে অনুষ্ঠিত হবে। ...
পরলোকে বলিউড কিংবদন্তি শ্রীদেবী
বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী শ্রীদেবী আর নেই। শনিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। ৫৪ বছর বয়সে তাঁর এই চলে যাওয়ায় শোক নেমে এসেছে বলিউড ও ভক্তদের মধ্যে। দি ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে প্রকাশ, মোহিত মারওয়াহর বিবাহোত্তর সংবর্ধনার অনুষ্ঠানে যোগ দিতে পরিবারের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন তিনি। সেখানেই সবাইকে ছেড়ে চলে যান ভারতের প্রখ্যাত এই অভিনেত্রী। মৃত্যুর সময় তাঁর ...
মুক্তিযোদ্ধাদের ভোগান্তি কমাতে ভাতা যাবে মোবাইলে
নিজস্ব প্রতিবেদক : ব্যাংকে গিয়ে মুক্তিযোদ্ধাদের ভোগান্তি কমাতে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভাতা দেয়ার উদ্যোগ নিয়েছে সরকার। আর মোবাইল না থাকলে সেসব মুক্তিযোদ্ধাকে মোবাইলও কিনে দেবে মন্ত্রণালয়। আগামী ২৮ ফেব্রুয়ারি কক্সবাজারের মহেশখালীতে মুক্তিযোদ্ধাদের ভাতা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠিয়ে পরীক্ষামূলকভাবে চালু করার কথা রয়েছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে বসেই এ ভাতা পাঠানো কার্যক্রম উদ্বোধন করবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী। আগামী জুলাই মাসের মধ্যে সব মুক্তিযোদ্ধা যাতে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর