মারুফ শরীফ, দেশজনতা প্রতিনিধি : লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি’র চেয়ারম্যান ড. কর্ণেল অলি আহমেদ বীর বিক্রম বলেন, জিয়া অর্ফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও তাঁর ছেলে তারেক রহমানের কোনো সম্পৃক্ততা নেই। এ দুইজন সরকারের রোষানলের শিকার। বেগম খালেদা জিয়াকে সরকার অন্যায়ভাবে আদালতের মাধ্যমে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে স্বাধীনতা অধিকার আন্দোলন ...
ব্রেকিং নিউজ
ইতালির নির্বাচনে অভিবাসী তাড়ানো বড় ইস্যু
আন্তর্জাতিক ডেস্ক: ইতালিতে নির্বাচন হবে আগামী মাসে। এই নির্বাচনে প্রধান বিষয় হয়ে উঠেছে অভিবাসন – কিছু দলের জন্য এর পেছনের অর্থ হয়তো ‘মুসলিম অভিবাসন’। খবর বিবিসির। গত চার বছরে নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালির মাটিতে এসে নেমেছে প্রায় ৬ লাখ লোক। এই অভিবাসনের ব্যাপারে কে কত কড়া নীতি নেবে তাই নিয়ে প্রচারণা চালাচ্ছে রাজনৈতিক দলগুলো। ‘ইউক্রেন বা বেলারুস থেকে ...
নারায়ণগঞ্জে বাস-লরির সংঘর্ষে নিহত ৮, আহত ২৫
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে যাত্রীবাহী বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৮ নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও ২৫ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্ককা করা হচ্ছে। আহতদের মধ্যে ১৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক। সোমবার দুপুর ১ টার দিকে উপজেলার ত্রিবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সোনারগাঁও থানার ওসি (অপারেশন) আব্দুল জব্বার ...
রাজশাহীতে বিএনপির প্রতিবাদ মিছিলে পুলিশের বাধা
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে বিএনপির প্রতিবাদ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। ঢাকায় বিএনপির কালো পতাকা কর্মসূচিতে পুলিশের হামলা ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশি বাধায় পড়ে পণ্ড হয়ে যায় রাজশাহী বিএনপির প্রতিবাদ মিছিল। জানা গেছে, কেন্দ্রঘোষিত কর্মসূচি পালনের জন্য রাজশাহী নগরীর মালোপাড়ায় মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে নেতাকর্মীরা একটি মিছিল বের করার চেষ্টা করে। এ ...
ঝালকাঠিতে বিএনপির মিছিলে পুলিশের লাঠিপেটা, আহত ৬
নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশ লাঠিপেটা করেছে। এতে ছয় বিএনপি নেতাকর্মী আহত হয়েছেন। সোমবার সকাল ১০টায় শহরের ফায়ার সার্ভিস সড়কের দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। বিএনপি নেতারা জানায়, খালেদা জিয়ার মুক্তি ও কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কালোপতাকা প্রদর্শনে পুলিশের হামলার প্রতিবাদে ঝালকাঠি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুরের নেতৃত্বে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের ...
ডাক্তার সেজে শিশু চুরি করতে গিয়ে ধরা
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শিশু চুরির এক সপ্তাহের মধ্যেই আরও একটি চেষ্টা হয়েছিল। তবে হাসপাতাল কর্মীদের সতর্ক অবস্থানে ধরা পড়ে যায় দুইজন। এরা চিকিৎসকের বেশে হাসপাতালে গিয়ে শিশু চুরির চেষ্টা করেছিল। যে দুই জন আটক হয়েছে তাদের বেশভূষা চিকিৎসকদের মতই, কিন্তু আচরণে খটকা লাগায় সন্দেহ হয় হাসপাতালের কর্মীদের। আর এতেই ধরা পড়ে তারা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ...
টি-টুয়েন্টিতেও সেরা বোলার রশিদ খান
স্পোর্টস ডেস্ক: আইসিসির বোলার র্যাংকিংয়ে ওয়ানডে ক্রিকেটের পর টি-২০ ফরম্যাটেও শীর্ষ স্থানটিও দখল করেছেন আফগানিস্তানের লেগ-স্পিনার রশিদ খান। নিউজিল্যান্ডের বাঁ-হাতি স্পিনার মিচেল স্যান্টনারকে সরিয়ে সবার উপরে উঠে এসেছেন এই আফগান তরুণ তুর্কি। তার রেটিং পয়েন্ট ৭৫৯। জিম্বাবুয়ের বিপক্ষে সম্প্রতি শেষ হওয়া ওয়ানডে সিরিজের আগে দুই ম্যাচের টি-২০ সিরিজে ৫ উইকেট শিকার করেন রশিদ। এতে র্যাংকিং-এ উন্নতি হয়েছে তার। জিম্বাবুয়ের বিপক্ষে ...
মোবাইল ফোনেই ভাতা পেয়ে যাবেন মুক্তিযোদ্ধারা
নিজস্ব প্রতিবেদক: ভাতা নিতে মোবাইল ব্যাংকিং সুবিধা পাবেন মুক্তিযোদ্ধারা। যাদের মোবাইল ফোন নেই প্রয়োজনে সরকার তাদের মোবাইল ফোন কিনে দেবে। ফলে মুক্তিযোদ্ধারা ঘরে বসেই ঝুটঝামেলা ছাড়াই তাদের ভাতা নিতে পারবেন। দীর্ঘক্ষণ ব্যাংকে গিয়ে নানা হয়রানি দূর করতে মুক্তিযোদ্ধাদের জন্য এ উদ্যোগ নেয়া হচ্ছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি কক্সবাজারের মহেশখালীতে মুক্তিযোদ্ধাদের ভাতা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠিয়ে ...
ইসরায়েলি অবরোধে প্রাণ গেছে হাজারের বেশি ফিলিস্তিনির
আন্তর্জাতিক ডেস্ক: গাজা উপত্যকায় ইসরায়েলি অবরোধে এক হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। সেখানকার দাতব্য সংগঠনগুলোর সমন্বয়কারী আহমেদ আল কুর্দ রোববার এক বিবৃতিতে জানিয়েছেন, অবরোধের কারণে চিকিৎসা সেবা ব্যহত হওয়ায় গত কয়েকদিনে জন্ম নেয়া অপরিণত পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। খবর আল জাজিরা। অবরোধের কারণে গাজার স্বাস্থ্য অবস্থার ব্যাপক অবনতি হয়েছে। স্বাস্থ্য অবস্থার অবনতি, চিকিৎসা সামগ্রীর অপ্রতুলতা এবং বিভিন্ন স্থানে ওষুধ না ...
সিরিয়ায় বোমা হামলা: শিশুসহ নিহত ৫০০
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্ব ঘোতা অঞ্চলে দেশটির সরকারি বাহিনীর বিমান হামলায় গত ৭দিনে নিহত হয়েছে নারী-শিশুসহ অন্তত ৫০০ জন। জাতিসংঘের ডাকা যুদ্ধবিরতির পরও অঞ্চলটিতে হামলা বন্ধ হয়নি, বরং সরকারি বাহিনীর বিরুদ্ধে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ উঠেছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, গত রোববার নিরাপত্তা পরিষদের এক বৈঠকে সিরিয়ায় ৩০ দিনের যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেয় জাতিসংঘ। এর ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর