গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও ইটভর্তি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৩জন নিহত হয়েছেন। এসময় অন্তত ১৫ বাসযাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর পৌনে একটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ডের কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কাশিয়ানী উপজেলার জঙ্গল মুকুন্দপুর গ্রামের রুকু শেখের ছেলে পিকআপভ্যানের চালক শাজাহান শেখ(৪৫), একই উপজেলার ভূতপাশা গ্রামের বরকত মিয়ার ছেলে হেলপার সোহাগ মিয়া (২৮) ও ...
ব্রেকিং নিউজ
পাপুয়া নিউগিনিতে প্রাণহানির আশঙ্কা ৩০ জনেরও বেশি
আন্তর্জাতিক ডেস্ক: পাপুয়া নিউগিনির পার্বত্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে ৩০ জনেরও বেশি প্রাণ হারিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ক্ষতির ব্যাপকতা নিয়ে মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। ইউএসজিএসের তথ্যানুযায়ী, স্থানীয় সময় সোমবার ভোর ৩টা ৪৫ মিনিটে রাজধানী পোর্ট মোরসবি থেকে প্রায় ৫৬০ কিলোমিটার দূরে পাপুয়া নিউগিনির প্রধান দ্বীপের কেন্দ্রস্থলের কাছে ভূপৃষ্ঠের ৩৫ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়। -খবর এএফপি। ভূমিকম্পের ...
মির্জা ফখরুল দেখা করলেন ড. কামাল হোসেনের সঙ্গে
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের বিষয়ে আইনি সহায়তার জন্য দেশের খ্যাতিমান আইনজীবী ড. কামাল হোসেনের সঙ্গে দেখা করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার সকালে মতিঝিলের টয়োটা টাওয়ারে ড. কামাল হোসেনের চেম্বারে যান তিনি। সেখানে প্রায় ১ ঘন্টা অবস্থান করে বেলা সোয়া ১২টায় বের হয়ে আসেন মির্জা ফখরুল। বিএনপির একটি দায়িত্বশীল সূত্র তথ্যটি নিশ্চিত করেছেন। ওই ...
বগুড়া ও নওগাঁ থেকে ঢাকাগামী বাস বন্ধ, বিপাকে যাত্রীরা
নিজস্ব প্রতিবেদক: নওগাঁর বাস শ্রমিকদের সঙ্গে দ্বন্দ্বের জেরে বগুড়া থেকে রাজধানী ঢাকাগামী সব কোম্পানির যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দিয়েছে জেলা মোটর মালিক গ্রুপ। সোমবার রাত থেকে শহরের টিকিট কাউন্টারগুলোও বন্ধ করে দেয়া হয়েছে। এর আগে শনিবার বিকালে নওগাঁ থেকে সরাসরি ঢাকায় বাস চলাচল বন্ধ করে দেয়া হয়। ফলে নওগাঁ ও বগুড়া থেকে ঢাকাগামী সবধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। বগুড়া ...
ভোলায় বিদ্যুৎ কেন্দ্রের উন্নয়নে ঋণ দিচ্ছে এআইআইবি
নিজস্ব প্রতিবেদক: বরিশালের ভোলা দ্বীপে অবস্থিত ২২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রের উন্নয়নের চিন্তা করা হচ্ছে। এ জন্য ৬ কোটি ডলার ঋণ দেবে এশিয়ান ইনফ্রাস্ট্রাক্চার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)। এআইআইবি-এর পরিচালনা পর্ষদ একটি প্রকল্পের আওতায় এ ঋণ দেবে। এআইআইবি-এর ওয়েবসাইটের একটি তথ্য বিবরণীতে বলা হয়, বরিশাল বিভাগের ভোলা দ্বীপে অবস্থিত ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন বাংলাদেশ ভোলা আইপিপি বিদ্যুৎ কেন্দ্রের উন্নয়নে ...
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, চরম ভোগান্তি
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সৃষ্টি হয়েছে ৪০ কিলোমিটার দীর্ঘ যানজটের। সড়কের কুমিল্লা দাউদকান্দি পয়েন্টে সৃষ্টি হয়েছে এ যানজট। এর ফলে ভোর চারটা থেকে সকাল সাড়ে আটটা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ ছিল। সকাল সাড়ে আটটার পর থেকে ধীর গতিতে থেমে থেমে যানবাহন চলছে। দাউদকান্দির ইলিয়টগঞ্জ সেতু থেকে মেঘনা সেতু পর্যন্ত এই যানজট বিস্তৃত হয়। কক্সবাজার থেকে ঢাকাগামী একটি বাসের চালক জানান, ...
ডায়াপারের মোড়কে ব্যাঙ্গাত্মক ‘মুহাম্মদ’ নাম: উত্তাল হায়দারাবাদ
নিজস্ব প্রতিবেদক: শিশুপণ্য ডায়াপার ও অন্যান্য পণ্য সামগ্রীর গায়ে ব্যাঙ্গাত্মক ‘মুহাম্মদ’ নাম লেখার অভিযোগে বিক্ষোভে উত্তাল ভারতের তেলেঙ্গানা প্রদেশের রাজধানী হায়দারাবাদের। বহুজাতিক মার্কিন কোম্পানি ‘প্রক্টার অ্যান্ড গ্যাম্বল’ এর নামে এ অভিযোগ এনে দেশটিতে মুসলিমরা বিক্ষোভ করছেন। কোম্পানিটির কিছু পণ্যসামগ্রীর মোড়কে আঁকা বিড়ালের ব্যাঙ্গচিত্রের (কার্টুন) কিছু কিছু রেখার সঙ্গে আরবি বা উর্দুতে লিখিত ‘মুহাম্মদ’ শব্দটির সাদৃশ্য রয়েছে। বিক্ষোভকারীরা বলছেন, বিড়ালের গোঁফ, ...
ঢাকায় এসেছেন এডিবির প্রেসিডেন্ট তাকিহিক নাকাও
নিজস্ব প্রতিবেদক: দুই দিনের সফরে গতরাতে (সোমবার দিনগত) ঢাকায় এসেছেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট তাকিহিক নাকাও। সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সাক্ষাৎ করবেন। এডিবির ঢাকা অফিসের জনসংযোগ কর্মকর্তা গোবিন্দ বার এসব তথ্য জানান। তিনি জানান, ঢাকা সফরকালে এডিবির প্রেসিডেন্ট বাংলাদেশে এডিবির অর্থায়নে বিদ্যুৎ, শিক্ষা, গ্রামীণ অবকাঠামো এবং রেল যোগাযোগ খাতের কয়েকটি চলমান প্রকল্প ...
ওবায়দুল কাদেরের মায়ের মৃত্যুতে মির্জা আলমগীরের শোক
নিজস্ব প্রতিবেদক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মা বেগম ফজিলাতুন্নেছার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাতে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। মির্জা ফখরুলের বরাত দিয়ে শায়রুল জানান, ওবায়দুল কাদেরের মায়ের মৃত্যুতে বিএনপি মহাসচিব গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ...
ঢাকা আইনজীবী সমিতির ২০১৮-২০১৯ কার্যবর্ষের নির্বাচন আজ
নিজস্ব প্রতিবেদক: এশিয়ার বৃহত্তম বার হিসেবে পরিচিত ঢাকা আইনজীবী সমিতির ২০১৮-২০১৯ কার্যবর্ষের নির্বাচন আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে। আজ সকাল ৯টা থেকে শুরু হবে এ ভোটগ্রহণ। শেষ হবে বিকেল ৫টায়। মাঝে এক ঘণ্টার জন্য বিরতি থাকবে। বুধবারও একইভাবে ভোটগ্রহণ চলবে। ২৭টি পদের বিপরীতে ৫৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন এ নির্বাচনে। বিএনপি ও জামায়াত সমর্থিত নীল প্যানেলের ২৭ জন এবং ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর