লক্ষ্মীপুর প্রতিবেদক: লক্ষ্মীপুরের রামগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামী মো. শাহীন মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার সকালে জেলা দায়রা জজ আদালতের বিচারক ড. আবুল কাশেম এই রায় প্রদান করেন। একই সাথে আসামিকে আরও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। সাজাপ্রাপ্ত মো. শাহীন মিয়া রামগঞ্জের ফতেহপুর গ্রামের মৃত আক্কাস হেকীমের ছেলে। জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জসীম উদ্দিন ...
ব্রেকিং নিউজ
৩৮তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: ৩৮তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বুধবার বিকালে এ ফল প্রকাশ করা হয়। পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক এ তথ্য নিশ্চিত করেছেন। পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক জানান, দুই মাসের কম সময়ে পরীক্ষার ফল প্রকাশ করা সম্ভব হয়েছে। ৩৮তম বিসিএস পরীক্ষায় ১৬ হাজার ২৮৬ জন পাস করেছেন। ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে রেকর্ড ৩ লাখ ৪৬ ...
পাপুয়া নিউ গিনিতে আবারো ৬ মাত্রার ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক: পাপুয়া নিউ গিনির পরগেরার ১১১ কিলোমিটার দক্ষিণপশ্চিমে বুধবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.০। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা একথা জানিয়েছে। খবর সিনহুয়া’র। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ৬.১৭১৬ ডিগ্রী দক্ষিণ অক্ষাংশ থেকে ১৪২.৪৭৪৯ ডিগ্রী পূর্ব দাঘিমাংশে ভূ-পৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। এর আগে গত সোমবার ৭.৫ মাত্রার ভূমিকম্প দেশটির পার্বত্য অঞ্চলে পোরগেরা থেকে ৯০ কিলোমিটার দক্ষিণে আঘাত হানে। ...
বই মেলার শেষ দিন আজ
নিজস্ব প্রতিবেদক: নতুন বইয়ের মাদকতায় কখন যে কেটে গেল পুরো মাস বোঝাই গেল না। পরিচ্ছন্ন সুন্দর মেলায় স্নিগ্ধ ছিমছাম পরিবেশ। নতুন বই, ঝলমলে প্রচ্ছদ, লেখক-পাঠকের আনাগোনায় জমজমাট ছিল পুরো মাস। আজ মেলার শেষ দিন। মেলার দ্বার খুলবে বেলা তিনটায়, চলবে রাত নয়টা পর্যন্ত। শেষবারের মত বইপ্রেমীরা আসবেন বইমেলায়। আরো কিছু কেনার বাকি যা রয়েছে সংগ্রহ করবেন। আর না কিনলেই বা ...
জেলা কোটা বাদ দেয়া যায়: ড. সা’দত
নিজস্ব প্রতিবেদক: কোটা পদ্ধতি বৈষম্য নয়, বৈষম্য দূর করার হাতিয়ার বলে একটি টেলিভিশন টক শোতে বক্তারা মত দিয়েছেন। তারা বলেছেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে তুলে আনতে হলে কোটার বিকল্প নেই। তবে বাংলাদেশের বর্তমান কোটা পদ্ধতিতে কিছুটা সংস্কার করা যেতে পারে বলেও মত দিয়েছেন তারা। মঙ্গলবার রাত বেসরকারি টেলিভিশন ইনডিপেনডেন্টে এক টক শোতে এই মত দেন আলোচকরা। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন-পিএসসির সাবেক ...
সরকারের দুরভিসন্ধির কারণে খালেদা জিয়া কারাগারে : জয়নুল
নিজস্ব প্রতিবেদক: সরকারের দুরভিসন্ধির কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখনো কারাগারে রয়েছেন বলে মন্তব্য করেছেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন। ‘আইনজীবীদের ভুলের কারণে খালেদা জিয়া এখনো কারাগারে’ আইনমন্ত্রী আনিসুল হকের এমন বক্তব্যের জবাবে বুধবার বেলা ১১ টার দিকে খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন এ মন্তব্য করেন। বার সভাপতি বলেন, আইনজীবীদের ভুলের কারণে নয়, সরকারের দুরভিসন্ধির কারণে বিএনপি ...
ঢাকার সাথে ১১ জেলার বাস চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের সাথে রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের দ্বন্দ্বের জেরে বুধবার সকাল থেকে বগুড়াসহ উত্তরাঞ্চলের ১১ জেলার ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। মঙ্গলবার রাতে বগুড়া কেন্দ্রীয় বাস টার্মিনালে পরিষদের জরুরি সভা শেষে বগুড়া মোটর মালিক গ্রুপের আহ্বায়ক মঞ্জুরুল আলম মোহন এই সিদ্ধান্তের কথা জানান। এর ফলে বুধবার ...
খালেদা জিয়ার মুক্তি দাবিতে গণস্বাক্ষর ছাড়িয়েছে এক কোটি
নিজস্ব প্রতিবেদক: দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত রেখেছে বিএনপি। সংঘাত এড়াতে এই মুহূর্তে কঠোর কোনো কর্মসূচিতে যাওয়ার কোনো পরিকল্পনা নেই দলটির। কোনো ধরনের ‘ষড়যন্ত্র বা উস্কানিতে’ পা না দিয়ে শেষ পর্যন্ত ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে চান দলের নীতিনির্ধারকরা। বিএনপি নেতাকর্মীদের দাবি, নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক কর্মসূচির মধ্য দিয়ে সরকারবিরোধী জনমত তৈরি এবং খালেদা জিয়াকে মুক্ত করাই ...
চাঁপাইনবাবগঞ্জে কনস্টেবল নিয়োগে লিখিত পরীক্ষায় গ্রেফতার ৬
নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জে পুলিশের কনস্টেবল নিয়োগে লিখিত পরীক্ষায় প্রক্সি দিতে এসে মঙ্গলবার বিকেলে ৬ ভুয়া পরীক্ষার্থী গ্রেফতার হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান জানান, পুলিশ কনস্টেবল নিয়োগে পুলিশ লাইন মাঠে মঙ্গলবার ছিল লিখিত পরীক্ষা। শিবগঞ্জ উপজেলার ছয় প্রার্থীর হয়ে পরীক্ষায় অংশ নিচ্ছিলেন তারা। তিনি জানান, আটকরা পুলিশ সুপারের স্বাক্ষর জাল এবং প্রার্থীর ছবি পরিবর্তন করে পরীক্ষায় অংশ ...
কক্সবাজারে ইয়াবাসহ আটক ৫
নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে ৫ জনকে ইয়াবাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কক্সবাজার কার্যালয়ের সদস্যরা। মঙ্গলবার পৃথক দুই অভিযানে তাদের আটক ও ১২ হাজার ৪৪০ পিস ইয়াবা জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩৮ লাখ টাকা। আটকরা হলেন- কক্সবাজার সদরের বিজিবি ক্যাম্প এলাকার মৃত হাজী সৈয়দ আহম্মদের ছেলে মো. নজরুল ইসলাম (২৯)। তার কাছ থেকে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর