ফরিদপুর প্রতিবেদক: ফরিদপুর-২ নগরকান্দা আসনের সাবেক সংসদ সদস্য, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা একেএম খায়রুজ্জামান বতু মিয়া বৃহস্পতিবার সকাল ৮টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার সকাল সাড়ে নয়টায় মরহুমের জানাযার নামাজ উপজেলা সদরের এমএন একাডেমি মডেল স্কুল ...
ব্রেকিং নিউজ
সোহরাওয়ার্দীতে বিএনপির মহাসমাবেশ ১১ মার্চ
নিজস্ব প্রতিবেদক: আগামী ১১ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে বিএনপি। বৃহস্পতিবার নয়াপল্টনের অফিসে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দেয়া রায়ের ঘটনা প্রসঙ্গে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশে বিচারব্যবস্থাকে প্রহসনে পরিণত করেছে সরকার। বিএনপি চেয়ারপারসনের জামিন পাওয়ায় দেরি করতে সরকার নানা কৌশল ...
শনিবার বিএনপির জরুরি বৈঠক
নিজস্ব প্রতিবেদক: আগামী শনিবার বিএনপির কেন্দ্রীয় সিনিয়র নেতাদের জরুরি বৈঠকে ডেকেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওইদিন বিকেল চারটায় গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হবে। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা এবং যুগ্ম মহাসচিব বৃন্দ উপস্থিত থাকবেন। বিএনপির কেন্দ্রীয় দফতরের সিনিয়র একজন নেতা এ তথ্য নিশ্চিত করেছেন। দৈনিকদেশজনতা/ আই সি
তমরু সীমান্তে মায়ানমারের অতিরিক্ত সৈন্য
বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তমব্র“ সীমান্তে মিয়ানমারের অতিরিক্ত সৈন্য মোতায়েন; চলছে অস্ত্রের মহড়া। জানা যায়, শূন্যরেখায় এসে মিয়ানমার সেনারা এই অস্ত্রের মহড়া করছে। সেখানে অতিরিক্ত সৈন্য মোতায়েন করা হয়েছে। এর আগে, সীমান্তের কাঁটাতারে বৈদ্যুতিক তার সংযোগ দিয়েছিল বলেও জানা যায়। এ সময় তারা অস্ত্রের মহড়া করেছে। বিজিবি’র এক কর্মকর্তা জানান, “সীমান্তজুড়ে মিয়ানমার সেনাদের অস্ত্রের মহড়া ও অতিরিক্ত সৈন্য সমাবেশের বিষয়টি ...
মির্জা ফখরুলের মা গুরুতর অসুস্থ : হাসপাতালে ভর্তি
নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাতা ফাতিমা আমিনকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর অসুস্থ হওয়ায় বৃহস্পতিবার সকালে উত্তরার ছেলের বাসা থেকে অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন বিএনপি মহাসচিবের একান্ত সহকারী কৃষিবিদ ইউনুস আলী। ইউনুস আলী বলেন, ‘স্যারের মা সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অধ্যাপক এম এ রশিদের তত্ত্বাবধায়নে ...
পদ্মা-মেঘনা অভয়াশ্রমে আজ থেকে মাছ ধরায় নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদক: মার্চ-এপ্রিল দুই মাস পদ্মা-মেঘনায় মাছের অভয়াশ্রম। এ দুই মাস নদীতে জাল ফেলা যাবে না। আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এ অভয়াশ্রম কর্মসূচি। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে শুরু করে লক্ষ্মীপুর জেলার চরআলেকজেন্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার অভয়াশ্রম এলাকা হিসেবে নিষেধাজ্ঞা থাকবে। এ সময় ইলিশসহ যেকোনো মাছ আহরণ, মজুদ, ক্রয়-বিক্রয় ও পরিবহন করা যাবে না। চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তার ...
বিএনপির লিফলেট বিতরণ চলছে
নিজস্ব প্রতিবেদক: দলের চেয়ারপারসন কারাবন্দি বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সারাদেশে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছে বিএনপি। রাজধানীর প্রেসক্লাবের সামনে বেলা ১১টার দিকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা গেছে। এছাড়া রাজধানীতে আরও ছয়টি পয়েন্টে বিএনপি নেতারা লিফলেট বিতরণ করবেন বলে জানা গেছে। এ ছাড়া জেলায় জেলায় স্থানীয়রা ...
প্রশ্নফাঁস ঠেকাতে সমাপনী পরীক্ষার পদ্ধতি পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক: প্রশ্নফাঁস ঠেকাতে এবার প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ী পরীক্ষায় বড় পরিবর্তন আনা হচ্ছে। এর মধ্যে শতভাগ কাঠামোবদ্ধ পদ্ধতিতে (সৃজনশীল) প্রশ্ন প্রণয়ন, নৈর্ব্যক্তিক পরীক্ষা বাতিল, নতুন সফটওয়ারের মাধ্যমে স্বল্প সময়ে প্রশ্ন বিতরণ, আগের চেয়ে প্রশ্নসেট বেশি ছাপানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি এসএসসি পরীক্ষার প্রায় প্রতিটি ...
সহকারী শিক্ষকদের বেতন বাড়ানো নিয়ে হাইকোর্টে রুল
নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন কেন বাড়ানো হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে শিক্ষাসচিবসহ সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে। এ সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে গতকাল (বুধবার) হাইকোর্টের বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি কে. এম কামরুল কাদের এর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রুল জারি করেন। এর আগে ...
রবির অ্যাকাউন্ট জব্দ স্থগিত সংক্রান্ত আপিল শুনানি আজ
নিজস্ব প্রতিবেদক: মোবাইল ফোন অপারেটর রবি’র সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা-সংক্রান্ত এনবিআরের সিন্ধান্ত স্থগিতে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে রাজস্ব বোর্ডের (এনবিআর) করা আপিলের শুনানির জন্য আজ বৃহস্পতিবার ধার্য করেছেন চেম্বার জজ আদালত। বুধবার এনবিআরের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর চেম্বার জজ আদালত এ দিন ধার্য করেন। আদালতে এনবিআরের পক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান। ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর