নিজস্ব প্রতিবেদক: তৎকালিন বিডিআর সদর দফতরে পিলখানায় বিদ্রোহ ও হত্যাকাণ্ডের ঘটনায় নবম বার্ষিকী রোববার। ওইদিন সকাল সাড়ে ১০টার দিকে বনানীতে সামরিক কবরস্থানে সমাহিত অফিসারদের করবে শ্রদ্ধা জানাবে বিএনপির প্রতিনিধি দলের সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান। তবে বিএনপির প্রতিনিধি দলে কারা থাকছেন তা তিনি জানতে পারেননি। উল্লেখ্য, ২০০৯ সালে ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় সংঘটিত ...
ব্রেকিং নিউজ
তাইজুল জেতালেন মোহামেডানকে
স্পোর্টস ডেস্ক: এবারের ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম রোমাঞ্চকর ম্যাচের দেখা মিলল শনিবার। অষ্টম উইকেটে মোহাম্মদ এনামুল ও তাইজুল ইসলাম দারুণ লড়লেন। মোহামেডান স্পোর্টিং ক্লাবকে এনে দিলেন তিন উইকেটের জয়। প্রতিপক্ষ ছিল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। একই দিনে অন্য দুই ম্যাচে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি ও শাইনপুকুর ক্রিকেট ক্লাব জয় পেয়েছে। বিকেএসপিতে মোহামেডান ২৬০ তাড়া করতে গিয়ে ২০৫ রানে ৭ উইকেট ...
দুই সাংবাদিককে পুলিশের নির্যাতন
নিজস্ব প্রতিবেদক : পেশাগত দ্বায়িত্ব পালনকালে দুই সাংবাদিককে শারীরিক নির্যাতন করেছে পুলিশ। কয়েকজন পুলিশ মিলে একজন সাংবাদিককে শারীরিকভাবে বেদম প্রহার করে। নির্যাতনের শিকার হওয়া দুই সাংবাদিক হলেন, দৈনিক সমকাল পত্রিকার প্রতিবেদক কামরুল হাসান এবং অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলাদেশ জার্নাল’ এর প্রতিবেদক কিরণ সেখ। গতকাল ২৪ ফেব্রুয়ারী শনিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির পূর্বনির্ধারিত কর্মসূচীর সংবাদ সংগ্রহের সময় সাংবাদিক নির্যাতনের ...
মোয়াজ্জেম হোসেন আলাল আটক
নিজস্ব প্রতিবেদক : বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে আটক করেছে পল্টন থানা পুলিশ। তাকে আটকের কিছুক্ষণ আগে আটক করে নিয়ে যায় সাবেক এমপি রাশেদা বেগম হিরাকে। শনিবার দুপুর ১২টায় রাজধানীর নয়াপল্টনে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। আটকের পূর্ব মুহূর্তে তিনি কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। আলালকে আটকের ...
গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারের পতন ঘটবে : খন্দকার মাহবুব
নিজস্ব প্রতিবেদক: গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারের পতন ঘটানো হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন। তিনি বলেন, বাংলাদেশের মানুষেরও ধৈর্যের সীমা রয়েছে। আমাদের এ শান্তিপ্রিয় আন্দোলন পর্যায়ক্রমে গণ আন্দোলনে রুপ নেবে, অতীতে যা হয়েছে। স্বৈরাচারী সরকার কখনও ইচ্ছাকৃতভাবে যায় না। গণ অভ্যুত্থানের মধ্য দিয়েই তাদের পতন ঘটাতে হয়েছে। এবারও তাই হবে। শনিবার জাতীয় প্রেস ...
সংসদের মুলতবি বৈঠক বসবে আগামীকাল
নিজস্ব প্রতিবেদক: পাঁচ দিন বিরতির পর রোববার সংসদের মুলতবি বৈঠক বসবে। রোববার বিকেল পৌনে পাঁচটায় সংসদের বৈঠক শুরু হবে। সংসদের একাধিক কর্মকর্তা জাগো নিউজকে বলেন, সংসদের বৈঠক শুরুর পর প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপন করা হবে। এরপর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের ২০১৬-২০১৭ অর্থ-বছরের নিরীক্ষিত হিসাব ও আর্থিক বিবরণীর প্রতিবেদন উপস্থাপন করবেন। এরপর শুরু হবে আইন-প্রণয়ন ...
জাতীয় পার্টির কাছে মানুষ নিরাপদ: এরশাদ
নিজস্ব প্রতিবেদক: বিএনপি কিংবা আওয়ামী লীগ নয়, জাতীয় পার্টির কাছেই মানুষ নিরাপদ বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ। আজ শনিবার সকালে রাজধানীর বনানীতে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। এরশাদ বলেন, বিএনপি আওয়ামী লীগ কারো কাছেই এদেশের মানুষ নিরাপদ নয়। জাতীয় পার্টির কাছেই সবাই নিরাপত্তা পাবে। জাতীয় পার্টি কোনো জ্বালাও পোড়াও, হানাহানি মারামারিতে বিশ্বাস করে না। ...
দক্ষিণ আফ্রিকার টেস্ট দলে নতুন মুখ
স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সিরিজের প্রথম দুই টেস্টের জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। দলে নতুন দুই মুখকে সুযোগ দিচ্ছে প্রোটিয়ারা। তারা হলেন- উইকেটরক্ষক ব্যাটসম্যান হেনরিক ক্লাসেন আর অলরাউন্ডার উইয়ান মুলডার। চোটের কারণে ভারতের বিপক্ষে ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজে ছিলেন না ফাফ ডু প্লেসিস, কুইন্টন ডি কক, এবি ডি ভিলিয়ার্স আর টেম্বা বাভুমা। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজেই ফিরছেন তারা। ...
আহত হয়ে গয়েশ্বরের পুত্রবধূ হাসপাতালে
নিজস্ব প্রতিবেদক: বিএনপির কালো পতাকা প্রদর্শন কর্মসূচিতে আহত হয়ে হাসাপাতালে ভর্তি হয়েছেন কেরাণীগঞ্জ শাখার সভাপতি অ্যাডভোকেট নিপুর রায় চৌধুরী। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য কারাবন্দি গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ। আজ শনিবার বেলা ১১টার দিকে কর্মসূচি পালনকালে পুলিশ জলকামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করলে আহত হন নিপুর রায়। পুলিশ কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে কাঁদানে গ্যাস নিক্ষেপ করলে সেখানে অবস্থানরত নিপুর রায় আহত ...
মেক্সিকোতে ট্রাক থেকে শতাধিক অভিবাসী উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোর উত্তরাঞ্চলে মার্কিন সীমান্তের কাছে একটি পরিত্যক্ত ট্রাক থেকে শতাধিক অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। কেন্দ্রীয় আমেরিকান ওই অভিবাসীদের মধ্যে বহু শিশুও রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। খবর রয়টার্স। উদ্ধার হওয়া অভিবাসীরা হুন্ডুরাস, গুয়াতেমালা এবং এল সালভাদরের বাসিন্দা। তারা সবাই বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছেন। তামাওলিপাস এলাকায় একটি পরিত্যক্ত ট্রাকের ভেতর অভিবাসীদের দেখতে পান সেনা সদস্যরা। ওই এলাকা ব্যবহার করে অবৈধভাবে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর