১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:০০

ব্রেকিং নিউজ

পিএমএলএন থেকে সরিয়ে দেয়া হলো নওয়াজ শরীফকে

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সুপ্রিম কোর্ট দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে দলীয় প্রধানের পদেও অযোগ্য ঘোষণা করেছে। এর ফলে সর্বোচ্চ আদালতের রায়ে প্রধানমন্ত্রীর পদ হারানো নওয়াজ শরীফ দল থেকেও অব্যাহতি পেলেন। সুপ্রিম কোর্ট গত বছর দুর্নীতির অভিযোগে নওয়াজ শরীফকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেয়। সাবেক এই প্রধানমন্ত্রী এখন পর্যন্ত তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ প্রত্যাখ্যান করে এসেছেন। পাকিস্তানের সর্বোচ্চ ...

দেড় বছরের মধ্যে সর্বনিম্ন লেনদেন ডিএসইতে

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৮৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত দেড় বছরের মধ্যে সর্বনিম্ন লেনদেন ডিএসইতে। এর আগে ২০১৬ সালের ১১ জুলাই ডিএসইতে ২৭২ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিকে আজ লেনদেনের শুরু থেকেই সূচক উত্থানের চেষ্টা করলেও শেষ পর্যন্ত পতনেই লেনদেন শেষ হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে ...

ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিখোঁজ ১১

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে বৃহস্পতিবার এক ভয়াবহ ভূমিধসে ১১ জন নিখোঁজ ও আরও ১৪ জন আহত হয়েছেন। দেশটির কর্মকর্তারা এ কথা জানান। খবর বার্তা সংস্থা এএফপি’র। নিখোঁজ লোকেরা কৃষক। স্থানীয় সময় সকাল আটটায় জাভার মধ্যাঞ্চলের ব্রেবেস জেলায় শস্য পরিচর্যার সময় এ দুর্ঘটনা ঘটে। জেলা দুর্যোগ প্রশমন কর্মকর্তা সুতোপো পুররো নুগরোহো এক বিবৃতিতে বলেন, ‘ধান ক্ষেতে কাজ করার সময় কৃষকরা ...

গণহত্যার প্রমাণ নষ্ট করছে মিয়ানমার

দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক:  মিয়ানমার সরকার রোহিঙ্গাদের একটি গণকবর বুলডোজার চালিয়ে নিশ্চিহ্ন করে দিয়েছে বলে দাবি করেছে একটি মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা। রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর চালানো গণহত্যার প্রমাণ মুছে ফেলতেই এমনটি করা হচ্ছে। মার্কিন বার্তা সংস্থা রয়টার্স ও অ্যাসোসিয়েট প্রেসের (এপি) অনুসন্ধানের পর মানবাধিকার সংস্থাটি এ দাবি করেছে। রাখাইনের রোহিঙ্গা সম্প্রদায়ের ওপর যে নির্মূল অভিযান চালানো হয়েছে, তার তথ্যপ্রমাণ সংগ্রহ ...

রাজধানীতে অস্ত্রসহ ৯ ডাকাত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুর ও শেরেবাংলা নগর এলাকা থেকে ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় অস্ত্রসহ নয়জনকে গ্রেফতার করেছে র‌্যাব-২। বৃহস্পতিবার দুপুরে সহকারী পরিচালক (এএসপি-মিডিয়া) মো. ফিরোজ কাউছার এ তথ্য জানান। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালিয়ে রাজধানীর মোহাম্মপুরের বিক্রমপুর সুইটস অ্যান্ড বেকারি ও শেরেবাংলা নগর থানা এলাকার জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতালের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা ...

সেই সৌদি সাংবাদিক নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক: আজান বন্ধ ও মসজিদ নিয়ে বিতর্কিত মন্তব্য করায় সৌদি আরবের সাংবাদিক মোহাম্মাদ আস-সাহিমিকে সাময়িক নিষিদ্ধ করেছে সরকার। সাহিমি সৌদি সরকার পরিচালিত আল-ওয়াতান পত্রিকার সাংবাদিক। কার্বোনেটেড.টিভি নামের একটি গণমাধ্যমে বলা হয়েছে, সৌদি সরকার সাহিমিকে গণমাধ্যমে লেখা ও গণমাধ্যম সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রম থেকে সাময়িক নিষিদ্ধ করেছে। অন্যদিকে, মিডলইস্টআই ডটনেট নামের একটি গণমাধ্যম বলেছে, সোমবার সৌদি আরবের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় ...

রফতানি লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম বাংলাদেশ : ইপিবি

নিজস্ব প্রতিবেদক: চলতি অর্থবছরের (২০১৭-১৮) প্রথমার্ধে বিদেশে ৫৭টি বাংলাদেশ মিশনের মধ্যে ৩২টি মিশন সফলভাবে তাদের রফতানি লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হয়েছে। রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) একথা জানায়। চলতি অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর মেয়াদে প্রধান যে মিশনগুলো রফতানি লক্ষ্যমাত্রা অর্জন করেছে, সেগুলো হচ্ছে- ব্রাসেলস, নয়াদিল্লী, ক্যানবেরা, অটোয়া, লন্ডন, মাদ্রিদ, ওয়াশিংটন, এথেন্স, হেগ, মাস্কাট, মানামা, ওয়ারশ, রিয়াদ, রোম এবং নিউইয়র্ক। অন্যদিকে বার্লিন, টোকিও, ...

খালেদা জিয়ার জামিন আবেদন প্রস্তুত করেছেন আইনজীবীরা

নিজস্ব প্রতিবেদক: জিয়া অরফানেজ ট্রাস্ট  মামলায় দণ্ডপ্রাপ্ত বেগম খালেদা জিয়ার জামিন আবেদন প্রস্তুত করেছেন তার আইনজীবীরা। আদালতে আজ (বৃহস্পতিবার) বেগম খালেদা জিয়ার আপিল আবেদন গ্রহণ করার পর হাইকোর্টে তার জামিন আবেদন দাখিল করা হবে। ব্যারিস্টার আতিকুর রহমান ও ব্যারিস্টার ফাইয়াজ জিবরান বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, খালেদা জিয়ার জামিনের জন্য মোট ৮৮০ পৃষ্ঠার জামিন আবেদন প্রস্তুত করা হয়েছে। আজ (বৃহস্পতিবার) ...

খুলনায় ছিনতাইয়ের অভিযোগে এএসআই-কনস্টেবলসহ আটক ৪

নিজস্ব প্রতিবেদক: খুলনার ডুমুরিয়ায় গোয়েন্দা পুলিশ পরিচয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ৯ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ও এক কনস্টেবলসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- এএসআই আবদুর রউফ বিশ্বাস, কনস্টেবল নাদিম, ট্রাকচালক মনির ও তার সহযোগী রাজু ঘোষ। বুধবার রাত সাড়ে ১০টার দিকে আটক করা হয়। খুলনা জেলা পুলিশ সুপার নিজামুল হক মোল্লা ঘটনার ...

আজ বেগম খালেদা জিয়ার আপিলের ওপর শুনানি

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়ার সাজার বিরুদ্ধে করা আপিলের গ্রহণযোগ্যতার ওপর শুনানি হবে আজ বৃহস্পতিবার। বেগম খালেদা জিয়ার আপিল দায়েরের পর গত মঙ্গলবার রাতে তা শুনানির জন্য হাইকোর্টের একটি নির্ধারিত বেঞ্চের ৬ নম্বর কার্যতালিকায় রাখা হয়। মঙ্গলবার বিকালে আপিল আবেদনটি বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত ...