১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৫:৫৮

ব্রেকিং নিউজ

প্রধানমন্ত্রী রাজশাহী যাচ্ছেন আগামীকাল

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন। সকাল ৯টা ৫০মিনিটে কাদিরাবাদ সেনানিবাসের উদ্দেশ্যে তেজগাঁও, বিমানবন্দর থেকে যাত্রা করবেন। রাজশাহী পৌঁছে বেলা সাড়ে ১১টায় তিনি কাদিরাবাদ সেনানিবাসের সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কোরের ৬ষ্ঠ কোর পুনর্মিলনী অনুষ্ঠান-২০১৮ এ যোগদান করবেন। এছাড়া বিকেল ৩টায় রাজশাহী সরকারি হাইমাদরাসা মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এর আগে তিনি রাজশাহীতে বেশ কিছু উন্নয়ন কাজের ...

বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করছে জাতি

নিজস্ব প্রতিবেদক: শোক ও শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করছে জাতি। একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে হাজারও মানুষের ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনারে। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে হাজির হয়েছেন নারী, পুরুষ, শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ। সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, স্কুলের পাশাপাশি রাজনৈতিক সংগঠনগুলো শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরণ করছেন। ছোট ছোট শিশুরাও পুষ্পস্তপক অর্পণ করেছে। ফুলে ...

শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আত্মাহুতি দেয়া শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনার বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (মঙ্গলবার) একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে প্রথমে রাষ্ট্রপতি শ্রদ্ধা অবনত চিত্তে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুল দিয়ে শ্রদ্ধা দিয়ে শ্রদ্ধা জানান। এরপর জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ...

পুলিশের অভিযানে মাদকদ্রব্য ‍উদ্ধার, গ্রেফতার ৬০ জন

নিজস্ব প্রতিবেদক: গোপন সংবাদের ভিত্তিতে দেশের বিভিন্ন হাইওয়েতে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ছয় কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। এসময় ৬০ জনকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার পুলিশের সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে। এদের মধ্যে কুমিল্লায় ৭৬,৮০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১২ কেজি ৩০০ গ্রাম গাঁজা, ১টি মাইক্রোবাস, ১টি লং ভেহিক্যাল, ১টি পিকআপ, ১টি মোটরসাইকেল উদ্ধার ...

নওগাঁয় ব্রিজের সঙ্গে ট্রেনের ধাক্কায় ৪ যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক: নওগাঁর রানীনগরে ওভার ব্রিজের সঙ্গে ধাক্কা খেয়ে ট্রেনের ৪ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ২ যাত্রী আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার ভোরে রানীনগর সদরে। সান্তাহার জিআরপি থানার ওসি আকবর আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে দিনাজপুরগামী দ্রুতজান এক্সপ্রেস ট্রেনের ছাদে ছিলেন কিছু যাত্রী। ট্রেনটি রানীনগর সদরে আসলে তারা ওভার ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই ৪জন নিহত ...

আজ মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

নিজস্ব প্রতিবেদক: ভাষা আন্দোলনের স্মৃতিবহ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি আজ। জাতির জীবনে অবিস্মরণীয় ও চিরভাস্বর একদিন। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন রফিক, সালাম, বরকত, সফিউর জব্বাররা। তাদের রক্তে শৃঙ্খলমুক্ত হয়েছিল দুঃখিনী মায়ের বাংলা ভাষা। দিবসটি প্রতি বছর বাঙ্গালী জাতি শ্রদ্ধার ভরে স্বরণ করে। রাজনৈতিক দলগুলো বিভিন্ন কর্মসূচি ...

রাজধানীসহ সারাদেশে র‌্যাবের নিরাপত্তা জোরদার

নিজস্ব প্রতিবেদক: শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে বুধবার রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশের এলাকার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন ও পর্যবেক্ষণ শেষে এক প্রেস ব্রিফিংয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ একথা বলেন। জঙ্গিদের নেটওয়ার্ক ভেঙ্গে গেছে উল্লেখ করে র‌্যাব ডিজি বলেন, একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহর থেকে দিনভর সারাদেশে ...

ইরাকে আইএসের হামলায় ২৭ সরকারপন্থী মিলিশিয়া নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) অতর্কিত হামলায় ২৭ জন সরকারপন্থী মিলিশিয়া নিহত হয়েছে। ওই মিলিশিয়া গ্রুপটি সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, ইরাকের তেল সমৃদ্ধ কিরকুক প্রদেশের হায়িজা শহরে রোববার রাতে আইএসের অতর্কিত হামলায় হাসদ আল-সাবি এবং পপুলার মোবিলিজেশন ফোর্সের (পিএমএফ) ২৭ মিলিশিয়া নিহত হয়েছে। খবর আল জাজিরা। স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, অতর্কিত হামলা চালিয়ে ৩০ জনকে হত্যার ...

শিমুল বিশ্বাস ফের ৫ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শাহবাগ থানার একটি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের পুনরায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারী শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে একই মামলায় শাহবাগ থানার অরেকটি আবেদনে গত ৯ ফেব্রুয়ারি ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। ওই রিমান্ড শেষে একই থানার অারেক মামলায় ১০ ...

সচিব হলেন ৩ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: প্রশাসনে তিন কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মঙ্গলবার আদেশ জারি করা হয়েছে। এর আগে তারা অতিরিক্ত সচিব, ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পালন করছিলেন। পদোন্নতির পর সচিবদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। এরপর অপর আদেশে তাদের আগের স্থানেই সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। পদোন্নতি পেয়ে সচিব হয়েছেন- নির্বাচন কমিশন সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব হেলালউদ্দিন ...