১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৫:৫৮

ব্রেকিং নিউজ

বেনাপোল সীমান্তে ২ কেজি স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

যশোর প্রতিবেদক: যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালি বিজিবি চেকপোস্ট থেকে প্রায় ৯৩ লাখ টাকার ২ কেজি ১৫৮ গ্রাম ৪টি সোনার বার সহ ইসমাইল শেখ নামে একজন ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। আটক মোঃ ইসমাইল শেখ (৩১) ভারতের চেন্নাই শহরের ১৪৫/৬৬ সাজ্জামুন্নুসামী গ্রামের মোঃ সেলিম শেখের ছেলে। যশোর ৪৯ বিজিবি কোম্পানি কমান্ডার লে, কর্নেল আরিফুল হক এক প্রেস ব্রিফিংয়ে এতথ্য নিশ্চিত করেন। দৈনিক ...

২৫০ পাসপোর্ট ফরম জব্দ : আটক ১০ রোহিঙ্গা

কক্সবাজার প্রতিবেদক: রোহিঙ্গাদের আবেদন করা ২৫০টি পাসপোর্ট ফরম জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে ১০ রোহিঙ্গাকে। রোহিঙ্গারা যাতে কক্সবাজারসহ দেশের কোনো স্থান থেকে পাসপোর্ট করতে না পারে সেজন্য কঠোরতা অবলম্বন করছে পাসপোর্ট অধিদফতর। পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাসুদ রেজওয়ান মঙ্গলবার বিকালে কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিস পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন। দেশের সকল পাসপোর্ট অফিসকে দালালমুক্ত করতে বিশেষ উদ্যোগ নেয়া ...

সিরিয়ায় নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত ইস্টার্ন গৌতায় দেশটির সামরিক বাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা এক শ’ ছাড়িয়ে গেছে। নিহতদের মধ্যে ২০ জন শিশু রয়েছে। এ হামলায় আহত হয়েছেন ৩২৫ জন। মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থার প্রধান রামি আব্দেল রাহমান জানান, দামেস্কের উপকণ্ঠে সোমবারের বিমান হামলায় যত সংখ্যক বেসামরিক লোক প্রাণ হারিয়েছে ২০১৫ সালের পর একদিনের কোনো হামলায় এটিই ছিল সবচেয়ে ...

রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মান স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১৬ জন

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে সাবেক স্পিকার প্রয়াত হুমায়ুন রশীদ চৌধুরী ও শহীদ সার্জেন্ট জহরুল হকসহ ১৬ জন চলতি বছর রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মান স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন। মন্ত্রিপরিষদ বিভাগ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতদের নাম ঘোষণা করে। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য এবার এ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কাজী জাকির হাসান, শহীদ বুদ্ধিজীবী এম এম ...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে ছাত্রলীগের হামলা

চট্টগ্রাম প্রতিবেদক: পুলিশের লাঠিপেটা আর কাঁদুনে গ্যাসের মুখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে থেকে সরে গিয়ে প্রক্টর কার্যালয়ে হামলা ও ভাংচুর চালিয়েছে ছাত্রলীগের একটি অংশ। হামলাকারীরা ক্যাম্পাসে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছিরের অনুসারী হিসেবে পরিচিত। সোমবার দুপুরে ক্যাম্পাসে প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরী ও আ জ ম নাছিরের আনুসারীদের মধ্যে সংঘর্ষের পর রাতে ...

গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন দুজন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ যাত্রী। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার কামারপাড়া বাজারে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—’অনিক পরিবহনের’ চালক ও গোদাগাড়ী উপজেলার কুঠিপাড়া গ্রামের আতাউর রহমানের ছেলে ফারুক হোসেন ও একই বাসের যাত্রী চাঁপাইনবাবগঞ্জের নয়নসুকা গ্রামের তৈমুর রহমানের ছেলে আব্দুল্লাহিল কাফি। ...

প্রশ্ন ফাঁস রোধে ৩ মন্ত্রী ৬ সচিব রুদ্ধদ্বার বৈঠক

নিজস্ব প্রতিবেদক: প্রশ্নপত্র ফাঁস রোধে তিন মন্ত্রী, ছয় সচিব রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হয়েছেন। বৈঠকে প্রশ্নপত্র রোধে মঙ্গলবার সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এই বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে শিক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী বৈঠকে অংশ নেন। বৈঠকে জনপ্রশাসন সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, আইসিটি সচিব, ডাক ও টেলিযোগাযোগ সচিব ও শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব উপস্থিত হন। প্রশ্নপত্র ফাঁসের ছয়টি ...

কিশোরগঞ্জে হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার মাতোয়ারকান্দা গ্রামের হারিছ মিয়াকে হত্যার দায়ে ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ এবং প্রত্যেককে দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাস সশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। আজ মঙ্গলবার কিশোরগঞ্জের তৃতীয় আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহ. আবু তাহের এই রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- একই গ্রামের আবু সিদ্দিক, আবু বাক্কার, মতি, ওয়াহাব, আউয়াল, মোহররম, ইসমাইল, মোস্তফা ...

খালেদা জিয়ার আপিল শুনানি বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক: জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় রায়ের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দায়ের করা আপিল ও জামিন আবেদন শুনানির জন্য আগামী বৃহস্পতিবার দিন ধার্য করেছেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি শহীদুল কারিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে। মঙ্গলবার বিকেলে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় খালেদার আইনজীবী প্যানেলের অন্যতম সদস্য অ্যাডভোকেট আব্দুর রেজাক খান এ আপিল দায়ের করেন। ...

সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবারও মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে আজ ডিএসইতে আগের দিনের চেয়ে সামান্য লেনদেন বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে ৩৯১ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে প্রায় ১৪ কোটি ২৬ লাখ টাকা বেশি। গতকাল ডিএসইতে লেনদেন ...