২৮শে মে, ২০২৬ ইং | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১২:২৩

শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

ভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আত্মাহুতি দেয়া শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনার বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ (মঙ্গলবার) একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে প্রথমে রাষ্ট্রপতি শ্রদ্ধা অবনত চিত্তে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুল দিয়ে শ্রদ্ধা দিয়ে শ্রদ্ধা জানান।

পরে তিন বাহিনীর প্রধান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), অ্যাটর্নি জেনারেল ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ২১, ২০১৮ ১১:৩৪ পূর্বাহ্ণ